শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 10
/ ৪০১
📝 লেখা 📖 পিডিএফ

d PAN eee eb “A Ro 5 : uw wf fs £০ | এবং হিকমত তথা জ্ঞানগৰ্ভ কথা থেকে? ; নিশ্চয়ই আল্লাহ হলেন সূক্ষ্মদশীৎ২ পূর্ণ ওয়াকিফহাল । $এবং ; 1, ১)|-হিকমত তথা জ্ঞানগর্ভ কথা ; /-নিশ্চয়ই ; -1)|-আল্লাহ ; 5 - হলেন ; ৫১ )-সূক্মদর্শী ; (' 5 -পূর্ণ ওয়াকিফহাল । | ৫০. এ আয়াতে উপরোল্লিখিত পাচটি নির্দেশের তাৎপর্য বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, | ‘আহলে বায়ত’ তথা নবী স.-এর গৃহবাসীগণকে যাবতীয় আবীলতা ও কলুষতা থেকে মুক্ত রাখার জন্য এসব নির্দেশ দেয়া হয়েছে। সুতরাং এ নির্দেশগুলো মেনে চললে বিশ্বের সমস্ত মুসলিম পরিবার থেকেও আবিলতা ও কলুষতা দৃর হয়ে গৃহগুলো শাস্তির আবাস হিসেবে গড়ে উঠবে। এখানে 'রিজসুন' শব্দটি উল্লেখিত হয়েছে। এর বিভিন্ন অর্থ রয়েছে। এর অর্থ কখনো প্রতিমা অর্থে, কখনো নিছক পাপ অর্থে, কখনো আযাব অর্থে, আবার কখনো কলুষতা ও অপবিত্রতা অর্থে ব্যবহৃত হয়। এ আয়াতে. শোষোক্ত অর্থে ব্যবহত হয়েছে। আর ‘আহলে বায়ত’ শব্দ দ্বারা নবী-পত্নীগণের সাথে সাথে তাদের সন্তান-সন্ততি ও | পিতা-মাতাকেও বুঝায়। কিন্তু এ আয়াতে এর দ্বারা নবী-পত্নীগণকে বুঝানো হয়েছে। এছাড়া হযরত ফাতিমা রা., আলী রা. এবং হাসান-হুূসাইন রা.-ও আহলে বায়তের মধ্যে অন্তর্ভুক্ত। ৫১. অর্থাৎ তোমাদের গৃহে আল্লাহর কিতাব ও হিকমত সম্পর্কে যাকিছু আলোচিত হয় সেসব বিষয় স্বরণ রেখো এবং সেগুলোর ওপর আমল করো। আর এসব বিষয় উশ্মতের অন্যান্য লোকদের কাছে বর্ণনা করো। ‘আল্লাহর আয়াত’ দ্বারা এখানে কুরআন মাজীদ | বুঝানো হয়েছে। আর ‘হিকমত’ দ্বারা বুঝানো হয়েছে জ্ঞান ও প্রজ্ঞা তথা সকল প্রকার | জ্ঞানের কথা। হিকমত শব্দের অর্থের ব্যাপকতার কারণে এর মধ্যে রাসূলুল্লাহ স.-এর নিজের পবিত্র জীবন, নৈতিক চরিত্র এবং নিজের কথার মাধ্যমে যেসব শিক্ষা দিতেন সেসব বিষয়ও শামিল। এদিক থেকে '‘হিকমত'-এর মধ্যে রাসূলের সুন্নাত তথা হাদীসও অন্তর্ভুক্ত । কেউ কেউ “মা ইউত্লা’ শব্দ থেকে এ আয়াতে উল্লিখিত ‘আল্লাহর আয়াত’ ও ‘হিকমত’ উভয়ের অর্থ 'কুরআন মাজীদ’ বলে মত প্রকাশ করেন। তাদের মতে ‘তিলাওয়াত’ শব্দটি দ্বারা একমাত্র কুরআন মাজীদের তিলাওয়াত বুঝায়। কিন্তু এটা সঠিক নয়, কারণ কুরআন মাজীদে এ শব্দটি পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়নি ; বরং শব্দটিকে শাব্দিক অর্থ তথা আভিধানিক অর্থে ব্যবহার করা হয়েছে । যেমন সূরা বাকারা’র ১০২ আয়াতে শব্দটিকে যাদুমন্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে _ “তারা এমন জিনিসের অনুসরণ করতো যা শয়তানরা সুলায়মানের বাদশাহীর | সাথে জড়িত করে তিলাওয়াত করতো (পড়ে শোনাতো) ৷” www.boikitif! Blogspot.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।