শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 10
/ ৪০১
📝 লেখা 📖 পিডিএফ

EE TEN ST ৪৬. এ আয়াতে বাহ্যত নবী-পত্নীদের সম্বোধন করা হলেও প্রকৃতপক্ষে এখানে | উদ্দেশ্য হচ্ছে সমস্ত মুসলিম পরিবারের নারীরা । নবী-পত্বীদের সম্ভোধনে বুঝানো হয়েছে | যে, মুসলিম উম্মাহর পরিবারসমূহে এ ব্যবস্থা প্রচলন করা। নবীর: পরিবার থেকেই এ পবিত্র জীবনধারার সূচনা হবে। এ আয়াত থেকে নিয়ে সামনের দিকে পর্দার ব্যাপারে বিধান জারীর সূচনা করা হয়েছে। ৪৭. আল্লাহ তা‘আলা নবী-পত্নীদেরকে তাদের নবী-পত্নী হওয়ার কারণে শ্রেষ্ঠত্‌ দান করেছেন, তাই তাদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে যে, তোমরা সাধারণ নারীদের মত নও । তাই বলে তোমরা এর ওপর ভরসা করে বসে থেকো না। বস্তুত তোমাদের শ্রেষ্ঠত্বের জন্য শর্ত হলো, তোমরা তাকওয়া এবং আহকামে ইলাহিয়ার তথা আল্লাহর বিধানের পূর্ণ অনুসরণ করবে। -কুরতুবী ও মাযহারী অতপর রাসূলুল্লাহ স.-এর পবিত্র স্ত্রীগণের উদ্দেশ্যে কয়েকটি হিদায়াত দান করা হয়েছেঃ প্রথম হিদায়াত হলো-_যদি পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজনীয়তা দেখা দেয়, তবে কথা বলার সময় কৃত্রিমভাবে নারী কণ্ঠের স্বভাবসূলভ কোমলতা পরিহার করে সুস্পষ্ট, সোজা ও স্বাভাবিক কথা বলতে হবে। এমন কোমল স্বরে কথা বলা যাবে না, যাতে ব্যধিগ্রস্ত লোকের মনে কোনো কু-লালসা ও আকর্ষণ সৃষ্টি হয়। মনের ব্যধি দ্বারা নিফাকের অংশ বুঝানো হয়েছে। কেননা প্রকৃত মুনাফিক ছাড়া এমন লালসা সৃষ্টি হওয়া স্বাভাবিক নয়। এ হিদায়াতের মূলকথা হলো__নারীদেরকে পরপুরুষ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে এবং পর্দার এমন উন্নত স্তর পর্যন্ত পৌছতে হবে, যাতে করে কোনো অপরিচিত দুর্বল ঈমান বিশিষ্ট লোকের মনে কোনো কামনা ও লালসার উদয় তো হবেই না ; বরং তার নিকটও ঘেঁষতে পারবে না। | এ হিদায়াত শোনার পর উম্মাহাতুল মু'মিনীনগণের কাউকে যদি কোনো পরপুরুষের সাথে কথা বলতে হতো তখন মুখে হাত রেখে কথা বলতেন, যাতে কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে যায়। এজন্যই হযরত আমর ইবনুল আস রা. বর্ণিত এক হাদীসে রাসূলুন্নাহ স. নারীদেরকে তাদের স্বামীর অনুমতি ব্যতীত পরপুরুষের সাথে কথাবার্তা বলতে নিষেধ | করেছেন। ৪৮. এটা হলো উন্মাহাতুল মু'মিনীন-এর জন্য দ্বিতীয় হিদায়াত অর্থাৎ তীরা তাদের ঘরে নিশ্চিন্তে শান্তিতে টিকে থাকবেন । এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে, নারীর আসল কর্মস্থল হলো তার ঘর। ঘরের মধ্যে অবস্থান করেই সে তার দায়িত্-কর্তব্য নিশ্চিন্তে | পালন করে যাবে৷ হাদীস থেকে এ আয়াতের প্রকৃত অর্থ সুস্পষ্ট হয়ে যায়। হযরত আনাস রা. থেকে বর্ণিত আছে যে, নারীরা নবী করীম স.-এর খেদমতে নিবেদন |,করলো যে, পুরুষরাতো সকল শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে গেলো । তারা জিহাদ করে এবং আল্লাহর ॥ www.boikitB fi88spot.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।