সূরার ২৭ আয়াতের ‘বিল হাজ্জ' শব্দটি থেকে সূরার নামকরণ করা হয়েছে। নাখিল্োেকর সময়কাল এ সূরার কিছু অংশ মান্ধী জীবনের শেষদিকে হিজরতের কিছুদিন আগে নাযিল হয়েছে। ১ম থেকে ২৪তম পর্যন্ত আয়াত মাক্কী জীবনে নাযিল হয়েছে। ২৫ থেকে ৪১ আয়াত পৰ্যন্ত মাদানী জীবনে নাযিল হয়েছে। অধিক সংখ্যক মুফাসসিরের মতে সূরাটি মিশ্র । অর্থাৎ মন্ধায়ও এর কিছু আয়াত নাযিল হয়েছে, আবার মদীনায়ও এর অধিকাংশ আয়াত নাযিল হয়েছে। আল্লামা কুরতুবী (র) এ মতকে বিশুদ্ধতম বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন-_এর কিছু আয়াত রাতে, কিছু দিনে, কিছু সফরে, . কিছু গৃহে অবস্থানকালে, কিছু মক্কায়, কিছু মদীনায় এবং কিছু যুদ্ধাবস্থায় ও কিছু শাস্তিকালে নাযিল হয়েছে। এছাড়া এর কিছু আয়াত ‘নাসেখ’ তথা রহিতকারী, কিছু আয়াত ‘মানসুখ' বা রহিত এবং কিছু 'মুহকাম’ তথা সুস্পষ্ট ও কিছু ‘মুতাশাবিহ' বা অস্পষ্ট । আলোচ্য বিষয় | এ সূরায় প্রথমত মন্কার মুশরিকদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে, তোমরা হঠকারিতা ও জিদের বশে আল্লাহকে বাদ দিয়ে এমনসব ইলাহর উপর ভরসা করছো যারা কিছুই করতে পারে না। আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করছো। তোমাদের আগে যেসব জাতি তোমাদের মত এ নীতি অবলম্বন করেছে তাদের যে পরিণতি হয়েছে, তোমাদের পরিণতিও তা-ই হবে। নবীকে অমান্য করে, জাতির ভাল লোকগুলোর উপর তোমাদের উপর এসে পড়বে তখন তোমাদের বানানো মাবুদগুলো তোমাদেরকে বাচাতে পারবে না । এ পর্যায়ে মুশরিকদেরকে সতর্ক করার সাথে সাথে বুঝানোর চেষ্টাও করা হয়েছে। বিভিন্নভাবে উপদেশ দেয়া হয়েছে। শির্কের বিরুদ্ধে এবং তাওহীদ ও আখিরাতের পক্ষে জোরালো যুক্তি-প্রমাণও পেশ করা হয়েছে। অতপর সেসব মুসলমানদেরকে সম্বোধন করে কঠোর ভাষায় তিরস্কার ও ধমক দেয়া হয়েছে। যারা আল্লাহর দাসত্্ গ্রহণ করেছিল, কিন্তু এ পথে কোনো প্রকার বিপদের ঝুঁকি নিতে রাজী ছিলো না, তাদেরকে কঠোর ভাষায় বলা হয়েছে যে, আরাম-আয়েশ ও সুখ-স্বাচ্ছন্দ্যের সময় তোমরা আল্লাহকে মেনে চল, আর আল্লাহর পথে কোনো বিপদ- || আপদ দেখলে তখন তোমরা পেছনে হটে যাও ; কিন্তু পেছনে হটে গিয়ে তোমরা নিজেদের || www.boikKt4b bRbspot.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।