শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 8
/ ৩৬৩
📝 লেখা 📖 পিডিএফ

Ss aS: ত sb EEE Be trae OLE LEA © ELD OE Sd বাচাতে সাহায্য ৰু্রছে। এটা তাদেরকে আশার আলো দেখিয়েছে এবং নিজেদেরকে সংশোধনে উদ্বুদ্ধ করেছে। তাদেরকে যদি বলা হতো যে,. তোমাদের কোনো গুনাহ ক্ষমা করা হবে না, তাহলে হতাশ হয়ে চিরদিনের জন্য শুনাহের সাগরে ডুবে যেতে|। ক্ষমা পাওয়ার আশাই অপরাধীকে অপরাধের নাগপাশ থেকে মুক্তির আলো দেখাতে পারে, নচেৎ হতাশা তাকে ইবলীসে পরিণত করতো। তাওবার সুযোগ পাওয়ার এ নিয়ামতটি আরবের বিভ্রান্ত লোকদেরকে কিভাবে সৎপথের দিকে আকৃষ্ট করেছে, তা রাসূলুল্লাহ (স)-এর আমলে সংঘটিত কিছু ঘটনা থেকে অনুমান করা সহজ হবে। হযরত আবু ছরায়রা (রা) বলেন, একদিন আমি মসজিদে নববী থেকে ইশার নামায পড়ে এসে দেখি আমার কক্ষের দরজায় এক ভদ্রমহিলা দীড়িয়ে আছে। আমি তাকে সালাম দিয়ে আমার কক্ষে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম । কতক্ষণ পর সে মহিলা দরজায় কড়া নাড়লো, আমি দরজা খুলে তাকে জিজ্ঞেস করলাম, ‘কি চাও’ সে বললো, “আমি আপনার কাছে জানতে এসেছি __আমি যিনা করেছি, আমার পেটে বাচ্চা ছিল, বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর আমি তাকে মেরে ফেলেছি । এখন আমি জানতে চাই আমার গুনাহের কোনো ক্ষমা আছে কিনা ?” আমি.তাকে রললাম, ‘না, কোনো ক্ষমা নেই ।' তখন পে হা-হুতাশ করতে করতে চলে ||. গেল । সে বনতে থাকলো, ‘হায় আমার এ সৌন্দর্য আগুনের জন্য সৃষ্টি হয়েছিল ।' সকালে আমি, রাসূলুল্লাহ (স)-এর পেছনে নামায পড়ার পর তাকে রাতের ঘটনা জানালাম । তিনি || বললেন, ‘আবু হুরায়রা তুমি বড় ভুল জবাব দিয়েছো, তুমি কুরআনে এ আয়াত পড়নি। “আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না ক্ষমাশীল ও পরম দয়ালু ।”-সূরা আল ফুরকান £ ৬৮-৭০ রাসূলুল্লাহ (স)-এর এ জবাব শুনে আমি তৎক্ষণাৎ বের হয়ে মহিলাকে খুঁজতে লাগলাম । রাতে ইশার সময় তাকে পেলাম । আমি তাকে সুখবর দিলাম এবং তাকে বললাম, আমি নবী করীম (স)-কে ডোমার এ প্রশ্নটি করার পর তিনি এ জবাব দিয়েছেন। আমার কথা | শোনার সাথে সাথেই মহিলা সিজদায় পড়ে গেলো এবং বলতে থাকলো সেই আল্লাহর শোকর যিনি আমার জন্য ক্ষমার দরজ্জা খুলে দিয়েছেন। তারপর সে গুনাহ থেকে তাওবা করলো এবং বাড়িতে গিয়ে বাদীকে তার পুত্রসহ আযাদ করে দিল ।-ইবনে জারীর, তাবারানী হাদীসে প্রায় এ ধরনের একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। এক বৃদ্ধ রাসূলুল্লাহ (স)-এর নিকট আরজ করলো-_ “ইয়া রাসূলান্পাহ (স)! সারাটি জীবন আমার গুনাহের মধ্যেই কেটে গেলো দুনিয়াতে এমন কোনো গুনাহ নেই যা আমি করিনি। আমার গুনাহগুলো যদি দৃনিয়ার মানুষদের মধ্যে ভাগ করে দেয়া হয় তাহলে সবাইকে গুনাহর সাগরে ডুবিয়ে দেবে। আমার এ গুনাহের কোনো ক্ষমা আছে কিনা? রাসূলুল্লাহ (স) জবাব দিলেন, | তুমি কি ইসলাম গ্রহণ করেছো? সে বললো, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো | |, ইলাহ নেই । মুহাম্মাদ (স) আল্লাহর রাসূল । রাসুলুল্লাহ (স) বললেন, যাও আল্লাহ তোমার ॥/ | www.boikftgbsbisgspot.com

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।