অদ্ভূত ভারসাম্য সহকারে দুনিয়ায় পুরণ্ষও সৃষ্টি করেছেন, আবার নারীও । এদের থেকে | একটি ধারা পুত্র ও নাতীদের আর অপর ধারা কম্যা ও নাতনীদের । পুত্র ও নাতীরা অন্যের ঘর || থেকে বিয়ে করে স্ত্রী নিয়ে আসছে আর কন্যা ও নাতনীরা স্ত্রী তয়ে অন্যের ঘরে চলে যাচ্ছে। এভাবে এক পরিবারের সাথে অন্য পরিবার মিশে সারা দেশ এক বংশ ও এক সভ্যতা-সংস্কৃতি গড়ে. তুলছে। ৭০. কাফিরদের পৃষ্ঠপ্রদর্শনের ধরন হলো-__দুনিয়ার যেখানেই আল্লাহর বাণীকে সমুন্নত করা এবং তার আইন-বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যা কিছু প্রচেষ্টা চলছে, তার প্রতি কাফিরের সমবেদনা থাকবে না, বরং তার সমবেদনা থাকবে তাদের প্রতি যারা এসব প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য নিজেদের সর্বশক্তি প্রয়োগ করছে। একইভাবে আল্লাহর হুকুম মেনে চলা ও তার আনুগত্য করার প্রতি কাফিরের কোনো আগ্রহ থাকবে না, বরং তাঁর ছকুম || অমান্য করা এবং তীর নাফরমানীর সাথে থাকবে তার সকল আগ্রহ ও উৎসাহ । যেখানে | যারাই আল্লাহর হুকুম অমান্য করার কাজ করবে, কাফির তার সাথে অংশগ্রহণ করতে না |! পারলেও দূর থেকে হলেও তাকে স্বাগত জানাবে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহকারীদের মনে সাহস জোগাবে । অপরদিকে যদি কেউ আল্লাহর হুকুম পালন করতে এগিয়ে আসে, কাফির তাকে বাধা দিতে চেষ্টা করবে; আর বাধা দিতে না পারলেও তাকে নিরুৎসাহিত করার জন্য সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা চালাবে । এমনকি কটুক্তি, বক্রোক্তি বা তিরস্কার করেও নিজের স্বাক্ষর রাখবে। আল্লাহর হুকুম অমান্য করার খবরগুলো তার জন্য হবে সুখকর । অপরদিকে আল্লাহর আনুগত্যের খবরগুলো হবে তার জন্য মর্মজ্বালার কারণ । ৭১. অর্থাৎ কোনো লোককে জোর-জবরদত্তী করে ঈমানের দিকে টেনে আনা, কোনো মু'মিনকে পুরস্কার দেয়া বা কোনো কাফিরকে শাস্তি দেয়া আপনার কাজ নয়। যে সত্যকে গ্রহণ করবে তাকে সুসংবাদ দান করা এবং যে সত্যকে অস্বীকার করবে তাকে আল্লাহর | পাকড়াও এবং আযাবের ভয় প্রদর্শন করা আপনার দায়িত্ব । আলোচ্য আয়াতে রাসূলকে সম্বোধন করে যে বক্তব্য দেয়া হয়েছে তার লক্ষ হলো কাফিরগণ । কাফিরদেরকে একথা বুঝানোই এ বক্তব্যের মূল উদ্দেশ্য যে, নবী হচ্ছেন একজন নিঃস্বার্থ সংস্কারক । যিনি আল্লাহর সৃষ্টির কল্যাণে আল্লাহর পয়গাম পৌছে দিয়ে থাকেন এবং সৃষ্টির শুভ-অশুভ পরিণাম সম্পর্কে তাদের অবগত করেন। তিনি জোরপূর্বক এ পয়গাম গ্রহণ করতে তোমাদেরকে বাধ্য করেন না, তোমরা তার কথা যদি মেনে নাও তাহলে তোমাদেরই লাভ হবে। আর যদি না মানো তাহলে তোমাদেরই ক্ষতি হবে। পয়গাম পৌছে দিয়েই তাঁর দায়িত্ শেষ । এখানে এসে লোকেরা একটি বিভ্রান্তির শিকার হয়ে পড়ে। তা হলো মুসলমানদের ব্যাপারেও বুঝি নবীর কাজ শুধু এতটুকু যে, তিনি শুধু মুসলমানদেরকে আল্লাহর বাণী পৌছে দেবেন এবং তা মেনে চলার জন্য সুসংবাদ শুনিয়ে দেবেন আর অমান্য করার জন্য পাকড়াও ও আযাবের ভয় দেখিয়ে ছেড়ে দেবেন। অথচ কুরআন মাজীদে বারবার সুস্পষ্ট ভাষায় ঘোষণা করা হয়েছে যে, মুসলমানদের জন্য তিনি শাসক, বিচারক এবং এমন আমীর যার আনুগত্য করা তাদের জন্য ফরয । তিনি |, মুসলমানদের জন্য কেবলমাত্র সুসংবাদদাতাই নন, বরং তিনি তাদের জন্য শিক্ষক, ॥| শ. শ. কু, ৮/৪৪ www.boikKitgb bibspot.com
— صفحة ٣٤٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.