[| কুরআন মাজীদে খিলাফত ও খিলাফত লাভ করাকে আল্লাহ তা'আলা তিনটি অর্থেখ!| ব্যবহার করেছেন। এ তিনটি অর্থের কোন্টি কোথায় প্রযোজ্য তা সংশ্লিষ্ট স্থানের পূর্বাপর আলোচ্য বিষয়ের আলোচনায় স্পষ্ট হয়ে যায়। . এর একটি অর্থ হলো-_আল্লাহর দেয়া ক্ষমতার অধিকারী হওয়া । এ অর্থ অনুযায়ী দুনিয়ার সমস্ত মানব সন্তান দুনিয়াতে খিলাফতের আসনে সমাসীন। | দ্বিতীয় অর্থ__আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব মেনে নিয়ে তার শরয়ী বিধানের (প্রাকৃতিক বিধান নয়) আওতায় খিলাফতের ক্ষমতার ব্যবহার । এ অর্থের দিক থেকে সৎকর্মশীল মু’মিনরাই খলীফা হিসেবে গণ্য হয়। কারণ তারাই সঠিকভাবে খিলাফতের হক আদায় করে। অপরদিকে কাফির ও ফাসিক খলীফা নয়__তারা ‘বিদ্রোহী’ । কারণ তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে নাফরমানীর পথে ব্যবহার করে। . খিলাফতের তৃতীয় অর্থ__এক সময়ের বিজয়ী ও ক্ষমতাশালী জাতির পরে অন্য জাতি কর্তৃক তার স্থান দখল করা । প্রথম দুটো অর্থ 'প্রতিনিধিত্ব’ থেকে আর তৃতীয় অর্থাটি স্থলাভিষিক্ত থেকে এসেছে। | ‘খিলাফত' শব্দটির এ অর্থ আরবি ভাষায় সর্বজন পরিচিত । আল্লাহর এ প্রতিশ্রচতি পরবর্তীকালে পূর্ণ হয়েছে। আল্লাহ তা'আলা রাসুলুল্লাহ (স)- কে তিনটি ওয়াদা দিয়েছিলেন (১) আপনার উম্মতকে দুনিয়ার খলীফা ও শাসনকর্তা বানানো হবে (২) আল্লাহর মনোনীত দীন ইসলামকে শক্তিশালী করা হবে। (৩) মুসলমানদেরকে এমন শ্ৌর্যবীর্য দান করা হবে, যেন তাদের অন্তরে কোনো ভয়-ভীতি না থাকে। আল্লাহ তা'আলা এ ওয়াদা পূর্ণ করেছেন। স্বয়ং রাসূলুল্লাহ (স)-এর উত্তম যুগে মক্কা, খায়বর, বাহরাইন তথা সমগ্র আরব উপত্যকা ও সমগ্র ইয়ামেন তারই হাতে বিজিত হয়। তিনি হিজরের অগ্নিপূজারী ও শাম দেশের কতেক অঞ্চল থেকে জিযিয়া কর আদায় করেন। রোম সম্রাট হিরাক্লিয়াস, মিসর ও আলেকজান্তরিয়ার সম্রাট মুকাউকিস, আম্মান ও আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসী প্রমুখ রাসূলুল্লাহ (স)-এর কাছে উপঢৌকন পাঠান এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন। অতপর খোলাফায়ে রাশিদূনের আমলে অনেক দেশ বিজিত হয়। সমগ্র মিসর ও পারস্য মুসলমানদের করতলগত হয়। কায়সার ও কিসরার রাজত্ব সমূলে নিশ্চিহ্ন হয়। পাশ্চাত্য দেশসমূহ আন্দালুস ও সাইপ্রাস পর্যন্ত দূর প্রাচ্য চীন ভূখণ্ড পর্যন্ত মুসলমানদের খিলাফতের আওতায় চলে আসে ৷ খিলাফতে উসমান-এর সময় ইসলামের বিজয় পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌছে। আল্লাহ তা'আলার এ ওয়াদা উসমানী খিলাফতের আমলেই পূর্ণতা লাভ করে। ৮৬. সাধারণত ‘কুফরী করা’ দ্বারা সত্যকে অস্বীকার করা বুঝায় । তবে এখানে কুফরী করা’ সত্য অস্বীকার এবং নিয়ামত অস্বীকার উভয়ই হতে পারে। প্রথম অর্থের দৃষ্টিকোণ থেকে এটা প্রযোজ্য হবে মুনাফিকদের উপর, যারা আল্লাহর ওয়াদা শোনার পরও নিজেদের মুনাফিকী নীতি ছাড়ে না। আর দ্বিতীয় অর্থের দৃষ্টিকোণ থেকে এটা প্রযোজ্য হবে সেসব | SU iLL Dic nlsrd ALLE onde ul www.boiMt@b bhigspot.com
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।