1" যাদের সাথে একজন মহিলার ‘বিবাহ চিরন্তন হারাম'-এর সম্পর্ক নয়, তারা মুহাররাম আত্মীয়দের অন্তর্ভুক্ত নয়। মহিলারা সাজসজ্জা করে নিঃসংকোচে তাদের সামনে আসবে না | আবার একেবারে অনাত্মীয় অপরিচিত লোকদের মত পূর্ণ পর্দাও করবে না, যেমন ভিন্ন পুরুষদের থেকে করে। পূর্ণ পর্দা ও নিঃসংকোচে সাজসজ্জা করে সামনে আসা এ দুয়ের মাঝামাঝি অবস্থা কি হতে পারে তা শরীয়তে নির্ধারিত হয়নি। এটা আত্মীয়ের ধরন, বয়স, পারিবারিক সম্পর্ক-সম্বন্ধ এবং উভয় পক্ষের অবস্থা ও অবস্থানের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হবে। এ ব্যাপারে স্বয়ং রাসূলুন্লাহ (স)-এর কর্মপছ্থা থেকে যে দিক নির্দেশনা পাওয়া যায়, তাই আমাদের অনুসরণ করতে হবে। হযরত আসমা (রা) বিনতে আবু বকর (রা) ছিলেন রাসুলুল্লাহ (স)-এর শালিকা এবং হযরত উম্মে হানী (রা) ছিলেন রাসূলুল্লাহ (স)-এর চাচাতো বোন। জীবনের শেষ সময় পর্যন্ত এ দুজন রাসূলুল্লাহ (স)-এর সামনে আসতেন, কিন্তু তাদের কেউই রাসুলুল্লাহর | সামনে তাদের মুখমগুল ও হাতের পর্দা করতেন না। অপরদিকে সুনানে আবু দাউদ-এর কিতাবুল খারাজ অধ্যায়ে সংকলিত হাদীস থেকে জানা যায় যে, রাসূলের দু-চাচাত ভাই ফযল ইবনে আব্বাস ও আবদুল মুত্তালিব ইবনে রাবিআহ্ হযরত যয়নবের গৃহে রাসূলুলুল্লাহ (স)-এর সাথে সাক্ষাতের জন্য আসলেন। যয়নব (রা) ছিলেন ফযলের আপন ফুফাতো বোন; আবদুল মুত্তালিব-এর সাথেও ফযলের মতই আত্মীয়তার সম্পর্ক ছিল। কিন্তু তিনি (যয়নব) তাদের দু-জনের সামনে হাজির হলেননা ৷ রাসূলুল্লাহর উপস্থিতিতে পর্দার আড়াল থেকে তাদের সাথে কথা বললেন । এ দু-ধরনের ঘটনা মিলিয়ে দেখে বিচার করলে বুঝা যায় যে, গায়রে মুহাররাম আত্মীয়দের সাথে পর্দার ব্যাপারে স্থান-কাল-পাত্র ভেদে কতটুকু পর্দা করা হবে তা { নির্ধারিত হবে। মুহাররাম আত্মীয়তাও যদি সন্দেহপূর্ণ হয়, তখন সতর্কতা হিসেবে তার থেকে পর্দা করা উচিত । উম্মুল মু'মিনীন হযরত সাওদার পিতার ক্রীতদাসীর সন্তান এবং সে সওদার পিতার গুঁরসে জন্য হয়েছে বলে তাঁর পিতা প্রকাশ করেছিলেন ; কিন্তু সুস্পষ্টভাবে তা [ প্রমাণিত নয়, তাই সে ছেলেটি সাওদার ভাই হবার ব্যাপারটা সন্দেহমুক্ত নয়। রাসূলুল্লাহ (স) তাই সাওদা (রা)-কে সেই ছেলেটির সাথে পর্দা করতে নির্দেশ দিয়েছিলেন। 88. ‘নিসাইহিন্না’ অর্থ তাদের নিজেদের মহিলাগণ । এথানে এর দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে এ ব্যাপারে মতভেদ রয়েছে, তবে কুরআন মাজীদের শব্দের অর্থের অর্ধেক নিকটব্তীর এবং যুক্তিসংগত মত হলো-_সেসব মহিলাগণ যাদের সাথে মহিলাদের জানা শোনা ও মেলামেশা রয়েছে, যাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে এবং মহিলাদের কাজকর্মে সহায়তা করে তাদেরকে বুঝানো হয়েছে। এসব মহিলা মুসলমান বা অমুসলমান উভয়ই হতে পারে। যেসব অপরিচিত মহিলা যাদের স্বভাব চরিত্র ও আচার-আচরণ সম্পর্কে কোনো | কিছু জানা যায় না, অথবা যাদের বাইরের অবস্থা সন্দেহজনক এবং নির্ভরযোগ্য নয়, এমন মহিলারা এর অন্তর্ভুক্ত নয়। এখানে যে জিনিসটির প্রতি নযর দিতে হবে তাহলো নৈতিক ৷ অবস্থা । অমুসলিম হলেও পরিচিত, নির্ভরযোগ্য পরিবারের ভদ্র, লজ্জাশীলা ও সদাচারী www.boikKilgb bRyspot.com
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।