শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 8
/ ৩৬৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন &৩৫ সূরা আন নূর চগিণ্য না করার জন্য স্বামীর লিয়ানই যথেষ্ট । এটা ইমাম আহমদ্ধ (র)-এর অভিমত । ইমামণী শাফেয়ীর মতে স্বামী যতক্ষণ পর্যন্ত সম্ভানের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার: না করবে ততক্ষণ যিনার অপবাদ সত্ত্বেও তার ওঁরসজাত বলে গণ্য হবে। কারণ স্ত্রী যিনাকারিণী হওয়ার ফলেই গর্ভস্থ সন্তানটি যিনার ফলে জন্মলাভ করেছে, এটা প্রমাণিত নয়। নয় £ ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ও ইমাম মালেক (র)-এর মতে স্ত্রীর গর্ভবতী অবস্থায় স্বামী গর্ভস্থ সম্ভানকে অস্বীকার করতে পারে এবং এর ভিত্তিতেই ‘লিয়ান’ বৈধ হয়। কিভু ইমাম আবু হানীফা (র)-এর.মতে স্ত্রীর প্রতি স্বামীর অপবাদের ভিত্তি যদি য়িনা না হয়ে থাকে, বরং স্ত্রীর গর্ভবতী হওয়াই অপবাদের ভিত্তি হয়ে থাকে, তাহলে ‘লিয়ানে'র বিষয়টিকে সন্তান ভূমিষ্ট হওয়া পর্যন্ত মূলতবী করে দেয়া উচিত । কেননা কখনো কখনো কোনো রোগের কারণেও গর্ভ হয়েছে বলে সন্দেহ দেখা দেয়, কিন্তু প্রকৃতপক্ষে গর্ভ হয়না । দশ ঃ সম্ভানের পিতৃত অস্বীকার করা দ্বারা ‘লিয়ান' অনিরার্য হয়ে পড়ে। এ ব্যাপারে সকল ইমাম একমত এবং এরই ভিত্তিতে ‘লিয়ান'কে তারা বৈধ বলেন। আবার এ ব্যাপারেও সবাই একমত যে, যদি পিতা একবার কোনো পর্যায়ে সন্তানকে গ্রহণ করে নেয়, তাহলে সন্তানের বংশধারা অস্বীকার করার আর তার কোনো অধিকার থাকে না। এ অবস্থাত পিতা বংশধারা অস্বীকার করলে ‘কাযাফ'’-এর শাস্তির যোগ্য হয়ে যাবে। _ এগার £$ স্ত্রীকে সাধারণভাবে তালাক দেয়ার পর স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে যিনার অপবাদ || দেয়, তাহলে ইমাম আবু হানীফা (র)-এর মতে “‘লিয়ান' হবে না। বরং তার বিষ্ণচদ্ধে ‘কাযাফ' তথা মিথ্যা অপবাদের মামলা দায়ের করা হবে। কারণ ‘লিয়ান'- হচ্ছে স্বামী- স্ত্রীর জন্য, আর মহিলাটি এখন আর তার স্ত্রী নেই, কেননা সে তালাকপ্রাপ্তা । তবে তালাক যদি রাজঈ তালাক হয়ে থাকে তবে তা ডিন্ন কথা । বার $ লিয়ানের যেসব ফলাফলের ব্যাপারে ফকীহগণের মতৈক্য সৃষ্টি হয়েছে সেগুলো নিম্নরূপ $ (ক) স্বামী-স্ত্রী উভয়ে শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। (খ) স্বামী যদি সত্ভানের পিতৃত্ব অস্বীকার করে তাহলে সন্তান হবে একমাত্র মায়ের এবং মায়ের নামেই সে পরিচিত হবে (গ) আর সন্তান উত্তরাধিকারীও হবে মায়ের, পিতার উত্তরাধিকার সে হবে না এবং তার সাথে সম্পর্কিতও হবে না । (ঘ) লিয়ানের পর. সেই নারীকে যিনাকারিণী এবং তার সন্তানকে জারজ বলার কারও অধিকার থাকবে না। (ঙ) লিয়ানের..পরে কেউ যদি তার অথবা তার সন্তানের বিরুদ্ধে আগের অপবাদের কথা পুনরায় উচ্চারণ করে, তবে সে. র্যক্তি ‘কাযাফ' | তথা মিথ্যা অপবাদের দোষে দোষী হবে এবং ‘হদ'-এর উপযুক্ত হবে। (চ) নারীর মোহরানা বাতিল হবে না । (ছ) তালাক বা স্বামীর মৃত্যুর পর যে বাসস্থান ও খোরপোশের সুবিধা পেতো, এখন লিয়ানের পর সে তার অধিকারী হবে না, (জ) নারী সেই পুরুষের জন্য হারাম হয়ে যাবে। লিয়ানের দুটি ফলাফলের বিষয়ে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে। (ক) লিয়ানে্ন পর নারী ও পুরুষের বিচ্ছিন্ন হওয়ার পদ্ধতি কিরূপ. হবে। (খ) লিয়ানের ভিত্তিতে আলাদা | | হওয়ার পর তাদের উভয়ের আবার মিলিত হওয়া সম্ভব কিনা ? gd: www.boikIlgb bhigspot.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।