শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 8
/ ৩৬৩
📝 লেখা 📖 পিডিএফ

| ইমাম মালেক (র)-এর. অনুসারীগণ এ মতকেই গ্রহণ করেছেন । তবে অধিকাংশ ফকীহগণ | নিছক গর্ভবতী হওয়াকেই যিনা প্রমাণের জন্য এতটা মজবুত পারিপার্শ্বিক সাক্ষ্য নয় যার ভিত্তিতে কাউকে ‘রজম’ বা কারো পিঠে বেত্রাঘাত করা যেতে পারে। এরূপ কঠিন শাস্তি | প্রয়োগের জন্য সাক্ষীর উপস্থিতি বা অপরাধের স্বীকৃতি প্রয়োজন । ইসলামী আইনের | | অন্যতম মূলনীতি হচ্ছে__‘সন্দেহ ক্ষমার সহায়ক শাস্তির সহায়ক নয়।' রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন__ “যতদূর এড়িয়ে যাওয়ার অবকাশ থাকে ততদূর শাস্তিসমূহ এড়িয়ে | চলো ।”-(ইবনে মাজাহ) অন্য একটি হাদীসে উল্লিখিত হয়েছে__হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত | যে, রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, “যতদূর সম্ভব মুসলমানদের থেকে শাস্তিকে দূরে রাখো, যদি কোনো অপরাধীকে শান্তি থেকে খালাস করে দেয়ার কোনো সুযোগ থাকে তবে | তাকে খালাস করে দাও । কেননা কোনো অপরাধীকে শাসকের ভুল করে শাস্তি দিয়ে দেয়ার | চেয়ে ভুল করে ক্ষমা করে দেয়া উত্তম ।” (তিরমিযী-অনুচ্ছেদ-অপরাধীকে শাস্তি থেকে | দূরে রাখা) এ হাদীসের মর্ম অনুযায়ী একটি মহিলার গর্ভবতী হওয়াটা তাকে অপরাধী বলে সন্দেহ করার যত শক্তিশালী ভিত্তি হোক না কেন তা যিনার অকাট্য প্রমাণ নয়। কারণ কোনো পুরুষের সাথে সংগম ছাড়াও কোনো পুরুষের শুক্রকীট তার জরায়ুতে পৌছে যাওয়ার এক লক্ষ ভাগের এক ভাগ হলেও সম্ভাবনা আছে এবং এর ফলে সে গর্ভবতী হয়ে যেতে পারে। আর এ ক্ষীণ সন্দেহও অপরাধিণীকে কঠিন শাস্তির হাত থেকে বাচাবার জন্য যথেষ্ট । উনিশ ঃ সাক্ষীদের সাচ্ষ্যদানে পার্থক্য দেখা গেলে অথবা অন্য কোনো কারণে যিনার অপরাধ প্রমাণিত না হলে, সাক্ষীদেরকে মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগ. এনে শাস্তি দেয়ার ব্যাপারে ফকীহদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তাদের এক দলের মতে এসব সাক্ষীদেরকে মিথ্যা অপবাদ দানকারী হিসেবে ৮০টি বেত্রাঘাতের শান্তি দিতে হবে । অপর দলের মতে তাদেরকে শাস্তি দেয়া যাবে না; কেননা তারা সাক্ষী হিসেবে এসেছে, তারা বাদী | নয়। যদি এভাবে সাক্ষীদেরকে শাস্তি দেয়া হয়, তাহলে যিনার সাক্ষী পাওয়া যাবে না। চারজন সাক্ষীর মধ্যে কেউ বিগড়ে যাবে কিনা সে ব্যাপারে যখন কেট নিশ্চিত নয় তখন শাস্তির ঝুঁকি মাথায় নিয়ে সাক্ষ্য দিতে আসার কার এত ঠেকা পড়েছে। সুতরাং সাক্ষীদের সাক্ষ্যের দ্বারা যদি অপরাধ প্রমাণিত না হয় এবং সন্দেহ সৃষ্টি হওয়ার ফলে অভিযুক্ত লাভবান হয়, তাহলে তার ফলে সাক্ষীদেরও লাভবান হওয়ার উচিত সাক্ষীদের সাক্ষ্যের দুর্বলতা হেতু যদি অভিযুক্তকে শাস্তি দেয়া না যায় এবং অভিযুক্ত শান্তি থেকে রেহাই পেয়ে যায়, তাহলে সে একই কারণে সাক্ষীরাও মিথ্যা অপবাদ দেয়ার ভয়াবহ শাস্তি থেকে রেহাই পেয়ে যাওয়া উচিত । তবে যদি সাক্ষীদের মিথ্যাবাদী হওয়া অকাট্যভাবে প্রমাণিত হয়ে যায় তাহলে অবশ্যই তারা শাস্তি পাবে। বিশ ঃ যিনার অপরাধ সাক্ষী ছাড়াও স্বীকারোক্তির.মাধ্যমে প্রমাণিত হতে পারে। তবে |, এ স্বীকারোক্তি হবে দ্ার্থহীন ও সুস্পষ্ট শব্দাবলী উচ্চারণের মাধ্যমে। অর্থাৎ তাকে www.boikfBB.Bidgspot.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।