শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 8
/ ৩৬৩
📝 লেখা 📖 পিডিএফ

[ন চৌদ্দ £ঃ কোনো ব্যক্তির তার নিজের অপরাধের কথা স্বেচ্ছায় শাসকের নিকট গিয়ে] | স্বীকার করা, অথবা যারা দেখেছে শাসকের কাছে তাদের গিয়ে খবর দেয়াকে ইসলামী আইন আবশ্যক মনে করে না । তবে শাসকের নিকট যখন অপরাধের কথা পৌছে যায় তখন আর | ক্ষমার কোনো অবকাশ থাকে না। পনর £ যিনার অপরাধটি ইসলামী আইনে পারস্পরিক আপোসের ভিত্তিতে ফায়সালা | | করে নেয়ার ব্যাপার নয়। আর অর্থদণ্ডের আকারে সতীত্বের বিনিময়ও করা যেতে পারে | | না। নারীর ইয্যতের মূল্য নির্ধারণ করা এবং তা আদান প্রদান করার জঘন্য ভাবধারা | | পাশ্চাত্য আইনের বৈশিষ্ট্য । ষোল ঃ যিনার কোনো প্রমাণ না পাওয়া গেলে এক বা একাধিক সুত্রে যিনার খবর শাসকদের | নিকট পৌছলেও কোনো মতে তার উপর শরীয়তের দণ্ডবিধি প্রয়োগ করা যাবে না। সতর £$ যিনার অপরাধ প্রমাণ করার জন্য প্রথমত সাক্ষ্য প্রতিষ্ঠিত হতে হবে। আর | | সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ দিক হলো (ক) যিনার অপরাধ প্রমাণের জন্য কমপক্ষে চারজন চাক্ষুষ সাক্ষী থাকা প্রয়োজন। সাক্ষী ছাড়া বিচারক স্বচক্ষে অপরাধ সংঘটিত হতে দেখলেও নিজ জ্ঞানের ভিত্তিতে ফায়সালা দিতে পারেননা। (খ) সাক্ষীগণকে ইসলামী সাক্ষ্য আইনের দৃষ্টিতে নির্ভরযোগ্য হতে হবে। যেমন তারা এর আগে কখনো মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে প্রমাণিত হয়নি, তারা আমানতের খিয়ানতকারী নয়, ইতিপূর্বে সাজাপ্রাপ্ত হয়নি এরং অপরাধীর সাথে তার কোনো শত্রুতা আছে এমন কোনো প্রমাণ. নেই । মোটকথা, অনির্ভরযোগ্য সাক্ষ্যের ভিত্তিতে রজম বা বেত্রাঘাতের শাস্তি প্রয়োগ করা যাবে না। (গ) সাক্ষীদের সাক্ষ্য এমন চাক্ষুষ হতে হবে, যেমন সুরমাদানীতে সুরমা তোলার শলাকা বা কুপের মধ্যে বালতি । (ঘ) যিনার ঘটনা কবে, কোথায়, কখন, কাকে, কার সাথে যিনা করতে দেখেছে এ ব্যাপারে একমত হতে হবে। এসব মৌলিক বিষয়ে সাক্ষ্য ব্যতিক্রম হলে সাক্ষ্য বাতিল হয়ে যাবে এবং দণ্ডবিধি প্রয়োগ করা যাবে না। ইসলামী আইনের উদ্দেশ্য এটা নয় যে, খুঁজে খুঁজে যিনার খবর বের করে লোকদের পিঠে বেত্রাঘাত করতে হবে বা পাথর মেরে লোকদেরকে হত্যা করতে হবে। বরং ইসলামী আইনের উদ্দেশ্য হলো মানুষ অপরাধ থেকে বেঁচে থাকুক এবং সমাজ একটি সুন্দর ও সুখী সমাজ হিসেবে গড়ে উঠুক ! ইসলামী আইন এমন অবস্থায় কঠিন শাস্তি প্রয়োগ করে, যখন সবরকমের সংশোধন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরও ইসলামী সমাজে কোনো পুরুষ ও নারী এমন লাজ-লজ্জাহীন আচরণে মেতে উঠে যে, চার-চারজন লোক তাদের উম্মত্ত আচরণ দেখতে সক্ষম হয়। আঠার $ কোনো স্ত্রীলোকের স্বামীর বা কোনো বাদীর মনিবের বর্তমান না থাকাবস্থায় ৷ শুধুমাত্ৰ গর্ভবতী হওয়াটাই তার বিরুদ্ধে যিনা প্রম্মাণ হওয়ার জন্য যথেষ্ট কিনা এ ব্যাপারে www.boikRgb bRyspot.com b |

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।