হা ES If দশ £ যিনার অপরাধে কাউকে অপরাধী গণ্য করার জন্য ‘সে যিনা করেছে' কেবল্ী | এতটুকুই যথেষ্ট নয় ; বরং এজন্য কিছু শর্ত পাওয়া জরুরী । অবিবাহিতের যিনার ক্ষেত্রে | শর্তগুলো এক ধরনের এবং বিবাহিতের যিনার ক্ষেত্রে শর্তগুলো ভিন্ন ধরনের । অবিবাহিতের যিনার ক্ষেত্রে শর্তগুলো হচ্ছে_ অপরাধীকে জ্ঞানসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক হতে হবে.। অতএব বুদ্ধিভ্রষ্ট, পাগল ও শিশু যিনা করলে তাদের উপর যিনার শাস্তি প্রয়োগ করা যাবেনা । বিবাহিতের যিনার ক্ষেত্রে উপরোক্ত শর্তগুলো ছাড়াও আরও কিছু শর্ত রয়েছে $ ০ অপরাধীকে স্বাধীন হতে হবে। সুতরাং গোলাম বা দাস-কে 'রজম’-এর শাস্তি দেয়া যাবে না। ০ অপরাধীকে যথানিয়মে বিবাহিত হতে হবে। কোনো গর্হিত পদ্ধতিতে যার বিয়ে হয়েছে বা বাদীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করলে তাকে বিবাহিত গণ্য করা যাবে না । অর্থাৎ এমন ব্যক্তি যিনা করলে তাকে ‘রজম'-এর শাস্তি দেয়া যাবে না। তবে তাকে বেত্রাঘাতের শাস্তি দেয়া হবে। ০ অপরাধীর শুধু বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলেই হবে না৷ স্বামী-স্ত্রীর নিভৃত মিলনও | হতে হবে। তা না হলে তাদেরকে যিনার জন্য রজমের শাস্তি দেয়া যাবে না। ০ অপরাধীর বিবাহ ও নিভৃত মিলনের সময় স্বামী-স্ত্রী উভয়ই স্বাধীন, প্রাপ্তবয়স্ক ও জ্ঞানবান হতে হবে। অতএব কারো বিবাহ ও নিভৃত মিলন যদি কোনো বাদী বা অপ্রাপ্ত বয়ঙ্কা বা উন্মাদ মেয়ের সাথে হয় আর তার দ্বারা যিনা প্রমাণ্চিত হয়, তাকেও রজমের শাস্তি দেয়া যাবেনা ৷ অপরাধীকে মুসলমান হতে হবে । এ শর্তের সাথে সকল ইমাম একমত নন। তবে ইমাম আবু হানীফা ও ইমাম মালেক (র)-এর মতে অপরাধীকে যিনার শাস্তি দিতে হলে তাকে মুসলমান হতে হবে. সুতরাং অমুসলিম বিবাহিত যিনাকারীকে ‘রজম’ করা যাবে না। এগার £ অপরাধী স্বেচ্ছায় যিনা করেছে বলে প্রমাণিত হতে হবে। কেউ জোর জবরদস্তী করে তাকে একাজে লিপ্ত করে থাকলে সে ‘রজম’-এর শাস্তির যোগ্য হবেনা বাধ্য হয়ে যিনা করলে সে অপরাধীও হবেনা । :| বার $ ইসলামী আইন সরকার ছাড়া আর কাউকেই যিনাকারী ও যিনাকারিণীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার অধিকার দেয় না। আদালত ছাড়া কেউই এসব শাস্তি প্রয়োগ করার অধিকার রাখে না । এ ব্যাপারে সকল ফকীহ একমত ৷ তের ঃ ইসলাম যিনা বা ব্যভিচারের শাস্তিকে রাষ্ট্রীয় আইনের একটি অংশ মনে করে। অতএব রাষ্ট্রের সকল নাগরিকের উপরে এ আইন জারি করা হবে। এ ক্ষেত্রে ইমাম মালেক | ছাড়া সম্ভবত অন্য কোনো ইমাম দ্বিমত পোষণ করেন না। ইমাম আবু হানীফা (র) যে | রজমের শাস্তি অমুসলিমদের উপর প্রয়োগ করা যাবে না বলে মত প্রকাশ করেছেন, তার ভিত্তি হলো রজমের জন্য অপরাধীকে পূর্ণ বিবাহিত হতে হবে বলে শর্ত রয়েছে। || | আর পূর্ণ বিবাহিত হওয়া ইসলাম ছাড়া সম্ভব নয় । তাই তিনি অমুসলিম যিনাকারীকে | রজমের শাস্তির অযোগ্য মনে করেন। | www.boikftB bldgspot.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।