শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 8
/ ৩৬৩
📝 লেখা 📖 পিডিএফ

Hla ls Pll Soll EAL [লি সাত ঃ বিবাহিত লোকদের ব্যভিচারের শাস্তি হাদীস থেকে জানা যায় । অসংখ্যখী| |. | নির্ভরযোগ্য হাদীস থেকে জানা ষায় যে, বিবাহিত ব্যভিচারিণী ও ব্যভিচারীর শাস্তি হলো | 'রজম' তথা পাথর মেরে হত্যা করা। এসব হাদীস থেকে এটাও জানা যায় যে, রাসূলুল্লাহ | (স) এ শাস্তির কথা মুখে ঘোষণা করে দিয়েই থেমে থাকেননি ; বরং বহু সংখ্যক ব্যভিচারের “মোকদ্দমায় বিবাহিত ব্যভিচারীর অপরাধ প্রমাণ হলে কার্যত ‘রজম’-এর হদ বা শাস্তি কার্যকর করেছেন। আর খুলাফায়ে রাশিদূন-ও নিজ নিজ খিলাফতকালে এ হদ জারী করেছেন। সাহাবায়ে.কেরাম ও তারেয়ীগণও এ সম্পর্কে একমত ছিলেন। প্রথম যুগের কোনো এক ব্যক্তি থেকেও এমন একটি উক্তি পাওয়া যায় না, যা থেকে ব্যভিচারীর এ শাস্তি শরয়ী হুকুম হওয়ার ব্যাপারে সন্দেহ জাগতে পারে। অতপর সকল যুগের এবং সকল দেশে ইসলামী আইনবিদগণ এর শরয়ী বিধান হওয়ার কোনো মতভেদ করেননি । কারণ এ | বিধানের নির্ভুলতার ব্যাপারে. এ. বেশী সংখ্যক শক্তিশালী প্রমাণ রয়েছে যার উপস্থিতিতে ব্যভিচারের এ বিধানকে অস্বীকার করার যো নেই । ' আট ঃ ব্যভিচারের আইনগত সংজ্ঞার ব্যাপারে ফকীহ তথা ইসলামী আইনবিদদের ‘মধ্যে মতভেদ থাকতে পারে এবং রয়েছেও । তবে ইমাম আবু হানীফা (র)-এর অনুসারীদের মতে যিনা বা ব্যভিচার হলো-_ “কোনো পুরুষের এমন কোনো নারীর সাথে তার সম্মুখ দ্বার দিয়ে সংগম করা, যে তার বিয়ে করাস্ত্রী বা মালিকানাধীন দাসী নয় এবং যাকে বিবাহিতা স্ত্রী বা মালিকানাধীন দাসী মনে করে. সংগম করেছেন বলে সন্দেহ করার কোনো অবকাশ নেই ।” সর্বসাধারণের কাছে যিনা বা ব্যভিচারের পরিচিত ও সহজসাধ্য সংজ্ঞা এটাই । এ ছাড়া যৌন কামনা মেটানোর আরও কিছু কু-প্রথা শয়তানী প্ররোচনায় মানব সমাজে চালু হয়েছে, সেগুলো যিনা বা ব্যভিচারের সংজ্ঞার মধ্যে শামিল নয় । এসব কুকর্মের মধ্যে রয়েছে নারীর পেছনের রাস্তা দিয়ে সংগম করা এবং লূত জাতির কর্ম__ পুরুষে-পুরুষে যৌনকর্ম করা । এ দুটো কর্মের মধ্যে বৈধ স্ত্রীর সাথে পেছনের রাস্তা দিয়ে যৌনকর্ম করাও স্বয়ং একটি শাস্তিযোগ্য অপরাধ ৷ আর সমকাম আরও জঘন্য অপরাধ । এ দুটো অপরাধের শাস্তি যিনা বা ব্যভিচারের শাস্তির আওতায় পড়ে না। আর কেউ যদি পশুর সাথে সংগমে লিপ্ত |: হয় তার উপরও যিনার অর্থ প্রযোজ্য নয়। এসব অপরাধের শাস্তির ব্যাপারে ফকীহগণের {| মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। কিন্তু যিনা বা ব্যভিচারের শাস্তির ব্যাপারে ফকীহদের মধ্যে মতভেদ নেই । নয় £ যিনা বা ব্যভিচারকে শাস্তিযোগ্য হওয়ার জন্য পুরুষাঙ্গের অগ্রভাগ নারীর যৌনাঙ্গে প্রবেশ করানো হয়েছে এমন সাক্ষ্য পাওয়াই যথেষ্ট । তবে যদি পুরুষাঙ্গের অগ্রভাগ প্রবেশ না করে এবং উভয়কে শুধুমাত্র এক বিছানায় পাওয়া বা জড়াজড়ি করতে দেখা অথবা উভয়কে উলংগ অবস্থায় পাওয়া দ্বারা কাউকে যিনাকারী গণ্য করে শাস্তি প্রয়োগ করা যাবে না। তবে এমনসব অশ্লীল কাজের জন্য কি শাস্তি হতে পারে তা ইসলামী আদালতের. বিচারক বা ইসলামী রাষ্ট্রের মজলিসে শুরা নির্ধারণ করবেন। এ অপরাধের শাস্তি বেত্রাঘাত নির্ধারিত হলে তা দশটি বেত্রাঘাতের বেশী হবে না । কারণ হাদীসে উল্লিখিত | আছে-- “আল্লাহর নির্ধারিত ‘হদ' ছাড়া অন্য অপরাধে দশ বেত্রাঘাতের বেশী শাস্তি দেয়া যাবে না৷” fl গ. শ. কু. ৮/২৮ www.boikRgbibtdgspot.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।