শব্দে শব্দে আল কুরআন ১৬ সুমা আন নুর [নারী-পুরুষের আনন্দ উপভোগের জন্য যৌন সম্পর্ক স্থাপন দ্বারা মানব জাতির অস্তিত্ব ,'!| স্থায়িত্ব, মানবিক সভ্যতা, সংস্কৃতি স্থাপন ও মানব বংশধারার সংরক্ষণ কোনো ক্রমেই চলতে পারে না। i | দুই $ ব্যভিচার একটি অপরাধ হওয়ার ব্যাপারে একমত্য সৃষ্টি হবার পর তার শাস্তিযোগ্য হওয়া এবং শাস্তির মাত্রা ও পদ্ধতির ব্যাপারে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এখান থেকেই ইসলাম এবং অন্যান্য ধর্ম ও আইনের মধ্যে বিরোধ দেখা দেয়। মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল সমাজ সবসময় নারী-পুরুষের অবৈধ যৌন-সম্পর্ক তথা ব্যভিচারকে একটি জঘন্য অপরাধ হিসেবে দেখে এসেছে এবং কঠিন শাস্তি নির্ধারণ করেছে। তিন ঃ ইসলামী আইন ব্যভিচারকে একটি শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে এবং বিবাহিত | হওয়ার পর ব্যভিচার করলে অপরাধের মাত্রা আরও বেড়ে যায় । . ইসলামী আইনের দৃষ্টিতে ব্যভিচার এমন একটি কাজ যাকে স্বাধীনভাবে করার সুযোগ দেয়া হলে একদিকে মানব বংশধারা অন্যদিকে সভ্যতা-সংস্কৃতির মূলোচ্ছেদ হয়ে যাবে। মানব বংশধারার স্থায়িত্ব ও সভ্যতা-সংস্কৃতির প্রতিষ্ঠা এ উভয়ের জন্য নারী ও পুরুষের সম্পর্ক শুধুমাত্র আইন অনুযায়ী নির্ভরযোগ্য সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত । চার. £ ইসলাম মানব সমাজকে ব্যভিচারের আশংকা থেকে বাচানোর জন্য শুধুমাত্র দণ্ডবিধি আইনের উপর নির্ভর করে না, বরং তার জন্য ব্যাপক আকারে সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করে। আর আইনের প্রয়োগ সর্বশেষ প্রচেষ্টা । ইসলামী আইনের উদ্দেশ্য. এটা নয় যে, মানুষ এ অপরাধ করেই যেতে থাকুক আর আইন তাদেরকে বেত্রাঘাত করার জন্য তাদের উপর নজরদারী করতে থাকুক । বরং এর উদ্দেশ্য হচ্ছে মানুষ - যেন এ অপরাধ থেকে বেঁচে থাকে এবং তাদেরকে শাস্তি দেয়ার সুযোগই যেন পাওয়া না যায়। ইসলাম সেজন্য সবার আগে মানুষের প্রবৃত্তির সংশোধন করার প্রচেষ্টা চালায় । তার মনের মধ্যে সকল দৃশ্য- জ্ঞানের অধিকারী ও সার্বভৌম ক্ষমতার মালিক আলন্মাহর ভয় জাত করে দিতে সচেষ্ট হয়। তার মধ্যে আখিরাতে জবাবদিহিতার অনুভূতি জাগিয়ে দেয়। তার মনে আল্লাহর আইনের আনুগত্য করার প্রেরণা সৃষ্টি করে দেয়। এটাই ঈমানের অপরিহার্য দাবী । | পীচ £ ইসলাম সমাজ থেকে এমন সব কার্যকারণ ও উপাদান নির্মূল করে দেয় যেগুলো " সমাজে ব্যভিচারের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং তার জন্য অনুকূল' পরিবেশ তৈরিতে সহায়তা করতে পারে। তাই ব্যভিচারের শাস্তি ঘোষণা করার এক বছর আগে মেয়েদেরকে ঘর থেকে বের হবার সময় হিজাব তথা চাদর মুড়ি দিয়ে মাথার উপর ঘোমটা টেনে বের হবার নির্দেশ দেয়া. হুয়েছে। ছয় £ আলোচ্য আয়াতে ব্যভিচারের যে সাজা ঘোষণা করা হয়েছে তা সাধারণভাবে | || ব্যভিচারের সাজা ঘোষণা করা হয়েছে। আর সাধারণভাবে ব্যভিচার সংঘটিত হওয়ার || আশংকা থাকে অবিবাহিত নারী-পুরুষের মধ্যে । বিবাহিত নারী-পুরুষের সাজা আরো কঠোর । কারণ, যৌন-চাহিদা বৈধভাবে মেটানোর সুযোগ থাকা সত্বেও অবৈধভাবে তা মেটানো কঠোরতর অপরাধ । তাই কঠোর অপরাধের সাজাও কঠোর হবে__ এটাই | স্বাভাবিক । www.boiklgb ohyspot.com.
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।