শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 8
/ ৩৬৩
📝 লেখা 📖 পিডিএফ

করতে না পারে, তবে তার শাস্তি ৮০টি বেত্রাঘাত নির্ধারণ করা হয়। চার $ স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে যিনার অপবাদ দেয় তাহলে এর জন্য ‘লিয়ান'-এর বিধান প্রবর্তন করা হয়। পাঁচ ঃ উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা)-এর বিরুদ্ধে মুনাফিকদের মিথ্যা অপবাদ খণ্ডন করে নির্দেশ দেয়া হয় যে, কোনো ভদ্র মহিলা বা পুরুষের বিরুদ্ধে কোনো অপবাদ উত্থাপিত হলে, তা চোখ বুঝে মেনে নেয়া যাবে না এবং তা ছড়াতে দেয়া যাবে না। এ |. ধরনের গুজবকে মুখে মুখে ছড়িয়ে পড়তে না দিয়ে তাকে দাবিয়ে দিতে হবে। অতপর বুঝিয়ে দেয়া হয়েছে যে, পবিত্র-পরিচ্ছন্ন ব্যক্তির সাথে পবিত্র-পরিচ্ছন্ন নারীর বিবাহ হওয়া উচিত । পবিত্ৰ পুরুষ কিংবা বা পবিত্ৰ নারীর সাথে ভ্রষ্টা নারী কিংবা ভ্রষ্ট পুরুষের বিবাহ স্থায়ী থাকতে পারে না। ছয় $ যারা মিথ্যা ও আজেবাজে খবর রটিয়ে বেড়ায় এবং মুসলিম সমাজে নৈতিকতা বিরোধী ও অশ্লীল কার্যকলাপের প্রচলন ঘটাতে চেষ্টা চালায় তারা শাস্তি লাভের যোগ্য । সাত $.মুসলিম সমাজে একে অপরের প্রতি সুধারণা পোষণ করেই সামাজিক সম্পর্ক গড়ে তোলার সাধারণ নিয়ম চালু করা হয়। কোনো ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত ব্যক্তিকে নির্দোষ ও নিরপরাধ মনে করতে হবে। কারো প্রতি অভিযোগ উত্থাপিত হলেই তাকে দোষী মনে করা যাবে না। আট ঃ কারো গৃহে বিনা অনুমতিতে নিঃসংকোচে প্রবেশ করা যাবে না। . নয় ঃ নারী-পুরুষ উভয়কে তাদের দৃষ্টি অবনত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। একে অপরের দিকে উঁকি মেরে বা. আড়চোখে দেখতে নিষেধ করা হয়েছে। দশ ঃ নিজেদের গৃহের মধ্যেও মাথা ও বুক ঢেকে রাখতে মেয়েদেরকে নির্দেশ দেয়া হয় । এগার ঃ$ নিজেদের মাহরাম পুরুষ-আত্মীয় ও গৃহ পরিচারক ছাড়া অন্য কারো সামনে মেয়েদেরকে সাজগোজ করে বের হতে নিষেধ করে দেয়া হয়। - বার £ মেয়েদেরকে আরও হুকুম দেয়া হয় যে, সাজসজ্জা করে যেমন বাইরে বের হওয়া যাবে না, তেমনি যেসব অলংকার চলা-ফেরার সময় বাজতে থাকে তেমন অলংকার পরেও বাইরে যাওয়া যাবে না। তের £ ইসলামী সমাজে নারী ও পুরুষদেরকে বিয়ে না করে অবিবাহিত অবস্থায় থাকাকে অপছন্দ করা হয়েছে। কারণ অবিবাহিত অবস্থা মানুষকে অশ্লীলতা ও চারিত্রিক অনাচারের প্ররোচনা দেয় এবং শয়তানের সহজ শিকারে পরিণত করে। চৌদ্দ £ বাদী ও গোলামদেরকেও বিবাহ বন্ধনে আবদ্ধ করার নির্দেশ দেয়া হয়। পনর ঃ বাদী ও গোলামরা যেন মুক্তিপণ দিয়ে স্বাধীন হয়ে যেতে পারে সে জন্য | | ‘মুকাতাব’ পদ্ধতি প্রবর্তন করা হয় এবং মালিক ছাড়া অন্যদেরকেও “মুকাতাব’ বাদী ও ) গোলামদেরকে সাহায্য করার নির্দেশ দান করা হয়। : www .boiktEb .bidgspot.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।