শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 8
/ ৩৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সুরার ৩৫ আয়াতের ',১£ শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিলেকর সময্সক্ান্ল এ সূরাটি বনীল মুস্তালিক যুদ্ধের সময় নাযিল হয়। আর নির্ভরযোগ্য বর্ণনা অনুসারে : বনীল মুসন্তালিক যুদ্ধ সংঘটিত হয় ৬ষ্ঠ হিজরীর শাবান মাসে। এ সূরায় হযরত আয়েশা | (রা)-এর বিরুদ্ধে ইফ্‌ক তথা মিথ্যা অপবাদদানের ঘটনা আলোচিত হয়েছে। আর এ | ঘটনাটি বনীল মুস্তালিক যুদ্ধের সফরেই সংঘটিত হয়। এ থেকে প্রমাণিত হয় যে, সূরাটি | ঙষ্ঠ হিজরীর শাবান মাসে নাযিল হয়েছে। সুক্ার আলোচ্য বিষয় এ সূরার অধিকাংশ আলোচনা নারীর সতীত্ব সংরক্ষণ ও পর্দা সম্পর্কিত । এর পরিপূরক হিসেবে ব্যভিচারের শাস্তি বর্ণিত হয়েছে। এর আগের সূরা আল-মু'মিনুন-এ মু’মিনদের দুনিয়া ও আখিরাতের সাফল্য যেসব গুণের উপর নির্ভরশীল বলে উল্লিখিত | হয়েছে তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হলো নিজের যৌনাঙ্গকে সংযত রাখা। এ সূরা | সতীত্ব সংরক্ষণের গুরুত্ব বুঝানোর জন্য এ সম্পর্কিত বিধানাবলী আলোচিত হয়েছে। আর এ জন্যই হযরত উমর (রা) নারীদেরকে এ সূরা শিক্ষাদানের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। হযরত উমর (রা) কুফাবাসীদের নামে এক ফরমানে লিখেছিলেন “তোমরা তোমাদের নারীদেরকে সূরা আন-নুর শিক্ষা দাও ।” হযরত আয়েশা (রা)-এর বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদের ঘটনা সংঘটিত হয় এবং এ নিয়ে মদীনার ইসলায়ী সমাজে একটি অপ্বীতিকর পরিবেশ সৃষ্টি হয় তখন মুসলিম সমাজকে অনাচারের উৎপাদন ও তার বিস্তার থেকে সংরক্ষণের জন্য নৈতিকতা, সামাজিকতা ও আইনের বিধান সহকারে সূরা আন নূর নাযিল হয়। সূরায় যেসব বিধান ও নির্দেশ নাযিল হয়েছে তা নিম্নরূপ £ এক $ সূরা নিসার ১৫ ও ১৬ আয়াতে যিনাকে একটি সামাজিক অপরাধ হিসেবে গণ্য | করা হয়েছিল। এ সূরায় যিনাকে একটি ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করে এর শাস্তিস্বরূপ একশত বেত্রাঘাত নির্ধারণ করা হয়। দুই $ ব্যভিচারী নারী-পুরুষকে সামাজিকভাবে বয়কট করার হুকুম দান করে তাদের | সাথে বিবাহ-সম্পর্ক স্থাপন করতে নিষেধ করে দেয়া হয়। www.boiRitgbibbyspot.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।