[চতি প্রচলিত ছিল না। এ প্রশ্ন তিনটি করার উদ্দেশ্য ছিল__ রাসূলুল্লাহ স. -এৱ নিকট কোনো গায়েবী সূত্রের সংযোগ আছে কিনা তা পরীক্ষা করা । প্রশ্ন তিনটি ছিল (১) | আসহাবে কাহাফ কারা ? (২) খিযির আ. ও মূসা আ.-এর ঘটনার তাৎপর্য কি ? (৩) যুলকারনাইনের ঘটনা কি ? আল্লাহ তাআলা তার রাসূলের জবানীতে এ তিনটি প্রশ্নের জবাব দানের সাথে সাথে তৎকালীন মক্কার কাফের-মুশরিক ও মুসলমানদের মধ্যকার দ্বন্দ্বে যে পরিস্থিতি বিরাজ করছিল তার সাথে এর সামঞ্জস্য দেখিয়ে দিয়েছেন। আসহাবে কাহাফ সম্পর্কে কুরআন মাজীদের বক্তব্য হলো আসহাবে কাহাফ তাওহীদে বিশ্বাসী বর্তমান মুসলমানদের মতোই একটি ক্ষুদ্র দল ছিল । আর তাদের জাতির লোকেরাও মন্ধার বর্তমান কাফির মুশরিকদের মতো পরকালে অবিশ্বাসী ছিল। তাওহীদে বিশ্বাসী এ ক্ষুদ্ৰ দলটি তাদের জাতির প্রবল প্রতাপ ও শক্তির নিকট মাথা নতো করেনি । তারা তাদের ঈমান রক্ষার জন্য সবকিছু ত্যাগ করে দেশ থেকে বের হয়ে গেছে। সুতরাং মুসলমানদেরও নীতি হবে আসহাবে কাহাফ-এর মতো। কোনো অবস্থাতেই বাতিল শক্তির সামনে মাথা নতো করা যাবে না । প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে। এ কাহিনী পরকাল বিশ্বাসের সত্যতার এক উজ্বল প্রমাণ । তারা যেমন আল্লাহর হুকুমে এক দীর্ঘকাল মৃত্যুর মহা নিদ্রায় নিমজ্জিত থেকে পুনজীর্বন লাভ করেছে তেমনি আল্লাহর কুদরতে মানুষের মৃত্যুর পর পুনজীবন লাভ কোনোরূপ অসম্ভব কিছু নয় । অথচ মন্কার কাফির মুশরিকরা এই পরকালকে অস্বীকার করছে। সূরার শুরুতে আসহাবে কাহাফের কাহিনীর সূত্র ধরে ক্ষুদ্র নওমুসলিম জামায়াতের হয়েছে। এ প্রসংগে রাসূলুল্লাহ স.-কে নির্দেশ দেয়া হয়েছে যে, মক্কার এ যালেমদের সাথে কোনো প্রকার সমঝোতা করা যাবে না এবং নিজেদের এ গরীব সংগী-সাথীদের বিরুদ্ধে মুশরিক বড়লোকদের গুরুতৃও আদোৌ স্বীকার করা যাবে না। অপরদিকে মুশরিকদেরকেও নসীহত করা হয়েছে যে, এ ক্ষণস্থায়ী জীবনের আরাম-আয়েশে মেতে না উঠে পরকালের চিরস্থায়ী কল্যাণের জন্যই তোমাদের কাজ করা উচিত । এ আলোচনার প্রসংগে খিযির ও মূসা আ.-এর ঘটনা উল্লেখ করে বুঝানো হয়েছে যে, তোমাদের চোখের আড়ালে আল্লাহ তাআলার এ বিশাল জগতের কল্যাণমূলক ব্যবস্থাপনা চলছে অথচ তোমরা মনে করছো যে, এটা বুঝি মন্দ হয়ে গেল বা এটা এভাবে না হয়ে অন্যভাবে হলে বুঝি ভাল হতো ; কিন্তু তোমাদের চোখের পর্দা সরে গেলে তোমরা বুঝতে পারতে যে, তোমরা যাতে খারাবী দেখতে পাও তাতেই রয়েছে কোনো না কোনো কল্যাণ । অতপর যুলকারনাইনের কাহিনী উল্লেখ করে বলা হয়েছে যে, দুনিয়ার সামান্য ক্ষমতা- কর্তৃত্ব লাভ করেই তোমরা এটাকে স্থায়ী ও অক্ষয় মনে করে নিয়েছো অথচ যুলকারনাইন এত বড় শাসক ও দিঞ্ৰিজয়ী হয়েও নিজের অবস্থাকে কখনো ভুলে যাননি এবং নিজের | মা’বুদের সামনে মাথা নতো করে দিয়েছেন। তিনি দুনিয়ার সর্বাধিক সুরক্ষিত প্রাচীর | www.boiKtlb bY spot.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।