সূরার ১০ম আয়াতের &4<1 A! Al ssl ও থেকে সূরার নামকরণ করা হয়েছে। এ নামকরণের কারণ হলো-__এটা সেই সূরা যাতে ‘কাহাফ’ শব্দটি উল্লেখিত হয়েছে। নাখিন্সের সময়কাল : সূরা আল-কাহাফ মাক্কী জীবনের তৃতীয় পর্যায় তথা নবুওয়াতের ৫ষে থেকে ১০ম বর্ষ পর্যন্ত সময়-কালের মধ্যে নাযিল হয়েছে। মাক্কী জীবনকে ৪টি বড় বড় অধ্যায়ে ভাগ করলে এ সূরাটির নাযিল হওয়ার সময়টা তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত হয়। ইতিপূর্বে | মক্কার কুরাইশ কাফিররা ইসলাম সম্পর্কে মুসলমানদের প্রতি হাসি-ঠাট্টা, প্রশ্ন আপত্তি, দোষারোপ, ভয় দেখানো, লোভ দেখানো ও বিরূপ প্রচার-প্রোপাগাপ্তার মাধ্যমেই বিরোধীতা করে আসছিল। কিন্তু এ তৃতীয় পর্যায়ে এসে তারা মুসলমানদের উপর পূর্ণ শক্তিতে মার-পিট, যুলম-নির্যাতন ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রভৃতি অমানবিক কর্মকাণ্ড শুরু করেছে। ফলে বিরাট সংখ্যক মুসলমান দেশত্যাগে বাধ্য হয়েছে। তাদের বিরাট অংশ আবিসিনিয়ায় হিজরত করেছে। আর অবশিষ্ট মুসলমানকে স্বয়ং রাসূলুল্লাহ স.- এর পরিবার পরিজনকেও ‘আবুতালেব গিরিগুহা'য় অন্তরীণ অবস্থায় কাল কাটাতে হয়েছে। এসময় মুসলমানদের উপর সামাজিক, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারী করা হয়। আর নবুওয়াতের ১০ম বর্ষের এ কঠিন সময়েই রাসূলুল্লাহ স.-এর দুইজন প্রধান পৃষ্ঠপোষক-_আবু তালিব ও উম্মুল মু'মিনীন হযরত খাদীজাতুল কুবরা রা. ইণ্তিকাল করেন। যার ফলে মুসলমানদের জন্য মঙ্ধায় বসবাস করা অসম্ভব হয়ে পড়ে এবং . অবশেষে রাসূলুল্লাহ স.সহ মুসলমানরা মক্কা ত্যাগ করে মদীনায় হিজরত করতে বাধ্য হন। নবী জীবনের এ কঠিন সময় যখন কাফিরদের যুল্ম নির্যাতন তীব্র হয়ে উঠেছে কিন্তু তখনও আবিসিনিয়ায় হিজরতের ঘটনা সংঘটিত হয়নি, তখন নির্যাতিত মুসলমানদেরকে আসহাবে কাহাফের ঘটনা শুনিয়ে-_-আসহাবে কাহাফ ঈমান বাচানোর জন্য কি সব উপায় অবলম্বন করেছেন তা জানিয়ে তাদের সাহস-হিনম্মত বাড়ানোর উদ্দেশ্যে সূরাটি নাযিল হয়েছে। আল্লোচ্য বিষয় মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ স.-এর নবুওয়াতের সত্যতা যাচাই করার উদ্দেশ্যে আহলি কিতাবদের শেখানো তিনটি প্রশ্ব রাসূলুল্লাহ স.-এর নিকট করেছিল । প্রশ্ন |, তিনটি ছিল ইয়াহুদী ও খৃষ্টানদের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট । মক্কার লোকদের নিকট // www.boiKtBb bitdspot.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।