শব্দে শব্দে আল কুরআন সূরা বনী ইসরাঈল ২. বিরোধীদের অসদাচরণের জবাব সদাচরণের মাধ্যমে দিতে হবে । তাদেরকে কটু কথা বল] যাবে না: বরং সত্য ও সুন্দর কথা দারা তাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে। ৩. শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু তাই সে চাবে বিরোধীদের সাথে বাক-বিতঙা ও ঝগড়া- ফাসাদে লিও করে দিয়ে দীনের কাজকে ব্যহত করতে । সৃতরাং কোনো মতেই শয়তানের এরোচনা ও উকফ্কানীতে পড়া যাবে না। ৪. ইসলামী আন্দোলনের কমীর্দেরকে ফতওয়াবাজী করা থেকে দূরে থাকতে হবে । কে কাফির, কে মুশরিক বা কে আল্লাহর রহমত থেকে দূরে এ ফতওয়া একমাত্র আল্লাহ-ই দিতে পারেন । সতরাং কোনো ব্যক্তি বা দলকে কুফর ও শিরকের পায়ে ফেলে সিদ্ধান্ত দেয়া যাবে না। ৫, কাউকে হিদায়াত দান বা গোমরাহ করার মালিক একমাত্র আল্লাহ । আমাদের কাজ হলো দীনের দাওয়াত পৌছে দেয়া । তারা ইচ্ছে হলে দাওয়াত খহণ করবে আর না হলে দাওয়াত খহণ খেকে বিরত থাকবে । ৬. কাউকে দয়া করে ক্ষমা করে দেয়া বা কাউকে শাস্তি দান করার নিরংকুশ ক্ষমতা-ইখতিয়ার আল্লাহ্র । ৭. আল্লাহ তাআলা সকল নবী-রাসূলের মধ্যে শেষ নবী হযরত মুহাম্মাদ স.-কে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছেন । কারণ তাঁকেই সমগ্র দৃনিয়ার জন্য 'রাহমাতুল্লিল আলামীন' করে পাঠিয়েছেন । তাছাড়া তাঁর পরে আর কোনো নবী আসবেন না । কিয়ামত প্যর্ড তার আনীত বিধান-ই আখিরাতে মুক্তির জন্য মানুষকে অনুসরণ করতে হবে । ৮. সকল নবী-ই মানুষ ছিলেন । তাঁরা দুনিয়ার কাজকর্ম থেকে ও সমাজ-সংক্কৃতি থেকে বিচ্ছিয ছিলেন না, আর সমাজ-সংক্কৃতি তথা দুনিয়ার কাজ কর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে বৈরাগ্য এহণ করা আল্লাহর ইচ্ছাও নয় । তবে তারা এসেছিলেন দুনিয়াদারীকে দীনদারীতে পরিবর্তন করার জন্য । সুতরাং আমাদেরও কাজ হবে তাদের বিধানকে অনুসরণ করা । ৯. আল্লাহ ছাড়া কোনো দৃশ্য-অদৃশ্য শক্তি মানুষের প্রয়োজন পুরণ করার ক্ষমতা রাখেনা । ক্ষমতা রাখেনা মানুষের দৃঃখ-কট্ট দূর করার বা তাতে পরিবর্তন সাধন করার । সুতরাং আমাদের সকল চাওয়া হবে আল্লাহর কাছে। কোনো পীর-পুরোহিত, দরবার-মাজারে প্রয়োজন পূরণে যাওয়া সুস্পষ্ট শিরক । এ শিরক থেকে বেঁচে থাকতে হবে। ১০. সকল সৃষ্টিই আল্লাহর রহমতের মুখাপেক্ষী । আল্লাহর আযাবের ভয়ে শংকিত এবং আল্লাহর | নৈকট্য লাভের পথ-প্থা অনুসন্ধানকারী । আর তাঁর রহমত লাভ, আযাব থেকে মুক্তিলাভ এবং তীর নৈকট্য লাভের একমাত্র উপায় হলে তাঁর রাসূলের আনীত বিধানের অনুসরণ করা ; এর কোনো বিকল্প নেই । সুতরাং আমাদেরকে আল্লাহর রাসূলের আনীত দীন তথা জীবন বিধানের কাছেই | ফিরে যেতে হবে। ১১. দুনিয়ার কোনো দেশ, জাতি বা জনপদই চিরদিন টিকে থাকবে না । তাদের জন্য নির্দিষ্ট মেয়াদ শেষে বিলুপ্ হবে । তবে এর মধ্যে কিছু কিছু দেশ, জাতি, স্বাভাবিকভাবে মেয়াদ থেকে বিলুপ্ত হবে । আর কিছু বিনৃপ্ড হবে আল্লাহর নাফরমানীর কারণে তার আযাবে পাকড়াও হয়ে । " ১২. আমাদের নিজেদের অভিত্ববে, আমাদের চারিপান্ধে আল্লাহর সৃষ্টিরাজীর মধ্যে অগণিত মু'জিযা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে যা আমাদেরকে আল্লাহর কুদরত সম্পকে প্রতিনিয়ত চিতা করার কথা স্বরণ | করিয়ে দিচ্ছে। আর আল্লাহর ইচ্ছাও তাই, আমরা যেন তাঁর সৃষ্টিরাজীর মধ্যেকার তাঁর কুদরতের | || বিকাশ দেখেই তাঁর অনুগত বান্দাহ হয়ে যাই । www.boiKt#h bUspot.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।