শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 7
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা বনী ইসরাঈল । করবে এজন্য যে, তাদের স্বভাব প্রকৃতিতো মূলে এটাই ছিল ; Pls Li জন্যই দুনিয়ার জীবনে সেভাবে আমল করেনি । এখন যখন তাদের চোখের উপর থেকে পর্দা সরে গেছে তখন আসল স্বভাব-প্রকৃতির সাক্ষ্য তাদের অনিচ্ছা সত্বেও তাদের মুখ থেকে বের হয়ে যাবে। ৫ কুকৃ’ (৪১-৫২ আয়াত)-এর শিক্ষা ১. এ দুনিয়ার সৃষ্টি ও ব্যবস্থাপনা দারা এটা সুস্পষ্টভাবে এমাণিত যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই । তিনি সময বিশ্ব জাহান ও এর মধ্যকার সবক্ছুর একমাত্র সদ্টা, পরিচালক ও প্রতিপালক । ২. মুশরিকদের ধারণা-অনুমান থেকে উড়ুত যাবতীয় শিরক থেকে আল্লাহ পবিৱ । সৃষ্টি জগতের সবকিছুতেই তার পবিত্রতার প্রমাণ সদা-সবর্দা সুস্পষ্টভাবে বতর্মান আছে। ৩. দুনিয়ার প্রাণীজগত ও উড্ডিদ জগতে এমন: কোনো সৃষ্টি নেই যা আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা বণৰ্না করছেনা । এমনকি জড় পদার্থ; পাথর, মাটি প্রভৃতিও সদা সবর্দা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণায় রত । 8. আখিরাতে তথা পরকালে বিস্বাস-ই মানব জীবনের সকল কাজকর্ম ও আচার-আচরণের মৃল নিয়স্বক । ৫ আল্লাহর কালাম কুরআন মাজীদ থেকে হিদায়াত লাভের জন্য পরকালে বিশ্বাস পুবর্শর্ত। ৬. যারা আল্লাহর নাম শুললে নাক সিটকায় তারা অবশ্যই প্রকৃত মুসলমান নয় । বাহ্যিকভাবে মুসলমান হিসেবে পরিচিতি থাকলেও আল্লাহর দরবারে তারা মুসলিম হিসেবে গণ্য হবে না । ৭. মুসলিম পরিচয় দিয়েও রাসূলের আনীত বিধানকে যারা মানতে প্রস্ণুত নয়, তাদের ও মুনাফিকদের মধ্যে কোনো পাথর্ব্য নেই । ৮. রাসৃলকে গালি দেয়া, পাগল বলা বা তাঁর আনীত বিধান এ যুগে অচল বলা কুফরী । ৯. মৃত্যুর পর হাশরের ময়দানে মানুষকে পুনরায় জীবিত করে উঠানো হবে_-এতে সন্দেহ- সংশয়ের কোনোই অবকাশ নেই । এতে অবিশ্বাস বা সন্দেহ পোষণ করা কুফরী । ১০. এ বিশ্বলোক এবং এর মধ্যকার যাবতীয় সবকিছুর সষ্টা যেহেতু আল্লাহ, সেহেতু মৃত্যুর পর মানুষকে পুনরায় সৃষ্টি করতে তিনি অবশ্যই সক্ষম । ১১. পুনরায় সৃষ্টি করার পর মানুষের নিকট দুনিয়ার জীবন ও কবরের জীবনকে নিতান্ত কম সময় বলে গণ্য হবে। ১২. আখিরাতের অনভকালের তুলনায় মানুষের দুনিয়ার জীবন আদো হিসেবযোগ্য সময় নয় । ১৩. আখিরাতে বিশ্বাস যেহেতু আমাদের সকল কাজ ও আচরণ নিয়ন্ত্রণের চাবিকাঠি, অতএব আমাদেরকে আখিরাতে বিশ্বাস করেই জীবন পরিচালনা করতে হবে । 0 www.boititB.B@gspot.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।