শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 7
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা ত্বা-হা [দাওয়াত নিয়ে দীড়ানোর নির্দেশ দেয়া হয়েছিল, ঠিক তেমনি হযরত মুহাম্মদ স.-কেও| | কুরাইশদের নিকট সত্যের দাওয়াত দেয়ার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। চার. মূসা আ.-এর বিরুদ্ধে প্রবল পরাক্রান্ত ফিরআউন যেভাবে অপবাদ, প্রতারণা ও যুলমের অস্ত্র ব্যবহার করেছিল মক্কাবাসী কাফিররাও একইভাবে মুহাম্মদ স.-এর বিরুদ্ধে একই অন্তর ব্যবহার করছে ; কিন্তু শেষ পর্যন্ত মুহাম্মদ স.-ই জয়ী হবেন, যেমন সৈন্য- | সামন্তের বলে বলিয়ান ফিরআউনের বিরুদ্ধে মূসা আ. বিজয়ী হয়েছিলেন। | পাঁচ. মূসা আ.-এর জাতি বনী ইসরাঈল যেমন দেবতা ও উপাস্য তৈরি করেছিল যা মূসা আ. কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে ; তেমনি মক্কাবাসিরাও নিজেদের তৈরি দেবতার পূজা করছে ; এটা মুহাম্মাদ স.-এ ধরনের শিরকের নামগন্ধও বাকী রাখার পক্ষপাতি নন; কারণ নবী-রাসূলগণ কখনো এ ধরনের শিরক এর প্রচলনকে বরদাশত করতে পারেন না। সুতরাং মুহাম্মাদ স. যে শিরক ও মূর্তী পূজার বিরোধিতা করেছেন তা কোনো নতুন ঘটনা নয়। অতপর এই বলে উপদেশ দেয়া হয়েছে যে, কুরআন তোমাদের জন্য একটি কিতাব | যা তোমাদের ভাষায় তোমাদের বুঝার জন্য নাযিল করা হয়েছে। তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করলে তোমাদেরই কল্যাণ হবে। আর যদি এ থেকে কোনো শিক্ষা গ্রহণ না কর তবে | তার অকল্যাণকর পরিণামও তোমাদেরকে ভোগ করতে হবে। তারপর হযরত আদম আ.-এর কাহিনীর মাধ্যমে বুঝানো হয়েছে যে, তোমরা শয়তানের পদাংক অনুসরণ করে চলছো। তোমাদের সামনে তোমাদের ভুল তুলে ধরার পরও তোমরা তা থেকে ফিরে আসছোনা ৷ অথচ মানুষের জন্য সঠিক পথ হচ্ছে কখনো শয়তানের | | প্ররোচনায় পদস্খলন. হয়ে গেলেও যা একটি সাময়িক দুর্বলতা__ভুল ধরা পড়ার পরপরই | | তাওবা করে তা থেকে ফিরে আসা এবং তাদের আদি পিতা আদম আ.-এর মতো সুস্পষ্টভাবে নিজের ভুল স্বীকার করে নিয়ে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এবং আল্লাহর আনুগত্যের পথে ফিরে চলা । একের পর এক ইচ্ছাকৃত ভুল করতে থাকা এবং সব উপদেশ- | | নসীহতকে উপেক্ষা করে ভুলের ওপর অটল থাকা মানুষের জন্য সঠিক কর্মপন্থা হতে | | পারে না। কারণ হঠকারী কাজের পরিণাম তাকেই ভোগ করতে হবে। অবশেষে মুহাম্মাদ স. ও মু'মিনদেরকে লক্ষ করে বলা হয়েছে যে, এসব কাফির- মুশরিকদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করবেন এবং তাদের এসব অমানবিক যুলম-অত্যাচারের শাস্তি তারা অবশ্যই পাবে। এ ব্যাপারে আপনি তাড়াহুড়ো করবেন না এবং বে-সবর হবেন না। কেননা আল্লাহ তাআলা কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত | পাকড়াও করেন না, যতক্ষণ না তাদেরকে সংশোধনের যথেষ্ট অবকাশ দেন। আপনারা ॥! ধৈর্য ও নামাযের মাধ্যমে এসব লোকের বাড়াবাড়ি ও যুল্‌মের মোকাবিলা করুন এবং নিজেদের ওপর আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্‌ পালন করতে থাকুন। আর নিজেদের মধ্যে ধৈৰ্য-সহিষ্ণুতা, অল্লেতুষ্টি, আল্লাহর ফায়সালার ওপর সন্তুষ্ট থাকা ইত্যাদি গুণাবলী www.boiKitlgb bRyspot.com

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।