শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 7
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথমে উল্লেখিত বিচ্ছিন্ন বর্ণমালা 'ত্বা-হা' দ্বারা এ সূরার নামকরণ করা হয়েছে। নাখিল্সের সমসয্মক্গান্প সূরা মারইয়াম-এর সম-সাময়িক কালেই সূরা ত্বা-হা নাযিল হয়েছে। এটা নিশ্চিত | যে, সূরাটি হযরত ওমর রা.-এর ইসলাম গ্রহণের পূর্বে নাযিল হয়েছে। কেননা, এ সূরার আয়াত পড়েই তীর মন ইসলামের দিকে আকৃষ্ট হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। হযরত ওমরের ইসলাম গ্রহণ মুসলমানদের হাবশায় হিজরতের কিছুকাল পরের ঘটনা । সুরার আলোচ্য বিষয় সূরার শুরুতে আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে ইরশাদ করেছেন যে, আমিতো কুরআন এজন্য নাযিল করিনি যে, আপনি কষ্ট ভোগ করবেন ; এটাতো উপদেশ হিসেবে সেই সত্তার পক্ষ থেকে নাযিল করা হয়েছে যিনি যমীন ও সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন, তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে। তিনি দয়াময়, আরশে সমাসীন। আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যে যাকিছু আছে এবং যাকিছু ভুগর্ভে আছে তা সবই তার আয়ত্বাধীন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই । অতপর মূসা আ.-এর কাহিনী আরম্ভ করা হয়েছে। কারণ আরববাসীদের ওপর সেদেশে বসবাসরত ইহুদীদের জ্ঞান ও বুদ্ধির প্রভাব বহুলাংশে বিস্তার লাভ করেছিল। তাছাড়া রোম ও হাবশায় খৃষ্টানদের শাসন বলবৎ থাকায় সারা আরবে হযরত মূসা আ.-কে সাধারণভাবে নবী বলে মানা হতো । আর তাই মূসা আ.-এর কাহিনী উল্লেখ করে বুঝানো হয়েছে যে, এক. হযরত মূসা আ.-কে যেমন গোপনীয়তা রক্ষা করে নবুওয়াত দান করা হয়েছে, মুহাম্মাদ স.-কেও একইভাবে গোপনীয়তা রক্ষা করেই নবুওয়াত দান করা হয়েছে । কারণ কাউকে নবী বানানোর জন্য ঢাকঢোল পিটিয়ে প্রচার করে অথবা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে নবী হিসেবে ঘোষণা করে দেয়া আল্লাহর রীতি নয়। ' দুই. হযরত মূসা আ. যে দাওয়াত নিয়ে এসেছেন হযরত মুহাম্মাদ স.-ও একই দাওয়াত নিয়েই এসেছেন।

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।