শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 7
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ন ২৯. হযরত ইবরাহীম আ.-এর পিতা ও তার জাতি ছিলেন মূর্তীপূজক অর্থাৎ তার] মৃ্তীর ইবাদাত করতো । আর ইবরাহীম আ. তাদের এ কাজকেও শয়তানের ইবাদত বলে গণ্য করেছেন। এতে বুঝা যায় যে, মুখে শয়তানের লা'নত করলেও কাজে-কর্মে | শয়তানের আনুগত্য করলে এ কাজ শয়তানের ইবাদাত বলেই গণ্য হবে। সেমতে নবী-রাসূলদের দেখানো পথ ও পদ্ধতির বিপরীত অন্য যে বা যাদেরই দেখানো পথে জীবন-যাপন করা হোক না কেন প্রকৃতপক্ষে তার বা তাদেরই আনুগত্য করা হবে। ৩০. এর ব্যাখ্যার জন্য ‘শব্দে শব্দে আল-কুরআন’ ৫ম খণ্ড ‘সূরা আত-তাওবার’ ১১৫ টীকা দ্রষ্টব্য । ৩১. এখানে মুহাজির মুসলমানদেরকে সান্তনা দেয়া হয়েছে যে, হযরত ইবরাহীম আ. যেমন বাধ্যতামূলকভাবে দেশত্যাগ করে ধ্বংস হয়ে যাননি ; বরং উন্নত মর্যাদা লাভ করে যথার্থ অর্থে সফলতা লাভ করেছিলেন, তেমনি তোমরাও বাধ্যতামূলকভাবে হিজরত করে ধ্বংস হয়ে যাবে না; বরং এমন উন্নতি লাভ করবে যে, জাহিলী-সমাজ তা কল্পনা-ও করতে পারবে না। ১. মক্কাবাসীরা নিজেদেরকে ইবরাহীম আ.-এর বংশধর দাবী করে অহংকার করতো, তাই তাদেরকে তার ঘটনা শোনানোর জন্য বলা হয়েছে, যাতে করে তারা রাসূনুল্লাহ স.-এর সাথে যে আচরণ করছে সে ব্যাপারে সতক হয়ে যায় । ২. ইবরাহীম আ.-কে যেমন তার পিতা ও আত্মীয়-₹্বজনরা দেশত্যাগে বাধ্য করেছিল, তেমনি মক্কাবাসী কুরাইশরাও রাসুলুল্লাহ স. ও তার অনুসারীদেরকে দেশত্যাগে বাধ্য করেছে । যুগে যুগে যারাই দীনের দাওয়াত নিয়ে দাড়াবে, তাদেরকেও যূলম-নিযার্তন ভোগ এবং দেশত্যাগের জন্য প্রতৃত থাকতে হবে। ৩. পিতা-মাতা মুশরিক হলেও তাদেরকে বিনীতভাবে সম্মানসূচক ভাষায় দীনের দাওয়াত দিতে হবে এবং তাদের হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। 8. নবী-রাসূলদের কাছে আগত ওহীর জ্ঞানই একমাত্র নির্ভুল ও সন্দেহাতীত জ্ঞান । মানুষের উড়াভিত ও অজির্ত জ্ঞান সম্পুণ নির্ভুল ও সন্দেহাতীত বলে দাবী করা যায় না। ৫. ওহীর মাধ্যমে আগত জীবন-ব্যবস্থা ছাড়া আর সকল জীবন-ব্যবস্থাই শয়তানের দেখানো ব্যবস্থা । সৃতরাং সেসব ব্যবস্থা-ই পরিত্যাজ্য / ৬. বাতিল প্থীদের কাছে মানুষের মৌলিক অধিকার কখনো নিরাপদ নয় । ইসলাম তথা আল্লাহ ও রাসূল প্রদত জীবন-ব্যবস্থা-ই মানুষের মৌলিক অধিকারের গ্যারান্টি দিতে পারে। ৭. দীনের জন্য মাতা-পিতা, ভাই-বোন, আঙ্মীয়-ফজন, প্রয়োজনে দেশ-জাতি সবই পরিত্যাগ | করাই ঈমানের দাবী । ৮. আল্লাহ ও তাঁর দীনের জন্য সবর্ব ত্যাগের পরই আল্লাহর সাহায্য ও রহমত সরাসরি উপলব্ধি করা যায় । ৯. যুগে যুগে যে বা যারাই দীনের জন্য হিজরত করেছে, তাদের ওপর আল্লাহর রহমতের | www.boiKt3b biyspot.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।