শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 7
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১ রুকৃ’ (১-১৫ আয়াত)-এর শিক্ষা ১. সকল নবী-রাসূল-ই মানুষকে একই দাওয়াত দিয়েছিলেন । হযরত যাকারিয়া আ. ও তার পুত্র হযরত ইয়াহ্‌ইয়া আ.-এর দাওয়াতের মুলকথা ছিল তাওহীদ, রিসালাত ও আখিরাত । ২. হযরত যাকারিয়া আ.-কে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সত্ভান দান করেছিলেন । আল্লাহর ‘কুদরতের কাছে এটা কোনো অসম্ভব কাজ নয় । ৩. সম্তান-সভ্ভতি দানের মালিক একমাত্র আল্লাহ তাআলা । সুতরাং তা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে । কোনো পীর-ফকীর বা মাজার-দরগায় গিয়ে সত্তানের জন্য নজর-নেওয়াজ দান করা শিরক । কোনো নবী-রাসূল বা হকপস্থী আলেম-ওলামার জীবনে এসব কাজের প্রমাণ পাওয়া যায় না । | ৪. আল্লাহ তাআলা যাকারিয়া আ.-এর বন্ধ্যা স্রীর গর্ভে হযরত ইয়াহৃইয়া আ.-কে দান করেছিলেন । এটাও তার কুদরতের বহিঃপ্রকাশ । আর এটা আল্লাহর কুদরতের পক্ষে অত্যন্ত সহজ কাজ । ৫, হযরত ইয়াহইয়া আ.-কে শৈশবেই দীনের জ্ঞান দান করেছিলেন । দান করেছিলেন তাঁকে কোমল ও পবিত্র অত্তর । ৬. হযরত ইঁয়াহ্‌ইয়া আ. মাতা-পিতার প্রতি অত্যন্ত অনুগত ছিলেন । তিনি অহংকারী ছিলেন না এবং মাতা-পিতার অবাধ্য ছিলেন না । সুতরাং দীনের ব্যাপারে আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে মাতা-পিতার প্রতি অনুগত থাকা সকল মু'মিনের একা কতর্ব্য। 0 www.boiktEB..BidSspot.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।