শব্দে শব্দে আল কুরআন সূরা আল কাহাফ | কোনো বৰ্ণনা মতে তাঁর নাম ছিল ‘ইউশা ইবনে নুন'। ৯ রুকু’ (৬০-৭০ আয়াত)-এর শিক্ষা ১. মুসা আ.-এর এ ঘটনা উল্লেখ করার কারণ হলো দুনিয়াবাসীকে এক মহাসত্য সম্পর্কে সতর্ক করে দেয়া যে, তোমরা বাহ্যিক চোখে যা দেখ তার অন্তরালে কুদরতের এমন মহা বিস্ময় লুকিয়ে আছে যা তোমরা জানো না । সুতরাং আল্লাহ তাআলার কুদরতেই সৃষ্টিজগতের সবকিছু আবর্তিত হয়। আর বাহ্যিক ঘটনার অন্তরালে আল্লাহর কল্যাণময় ইচ্ছা-ই কাযর্কর । ২. আল্লাহ তাআলা হযরত মুসা আ.-কে তার কুদরতের খানিকটা ঝলক দেখিয়ে বুঝাতে চেয়েছেন যে, তোমাদের বর্তমান দুদশার্ঘতত অবস্থার পরিণাম অবশ্যই স্বাচ্ছন্্ময় । সুতরাং বতর্মান অবস্থার জন্য হতাশাযন্ত হওয়ার কোনো কারণ নেই । ৩. দুনিয়াতে কাফির, মুশরিক ও যালিমদের বিলাসপৃণ সচ্ছল জীবনের পরিণাম অত্যন্ত মন্দ । অপরদিকে আল্লাহর অনুগত বান্দাহদের দুঃখ-দরিদৃতাপুণ জীবনের পরিণাম ফল শুভ । ৪. মুসা আ.-এর নবুওয়াতের প্রথম দিকে বনী ইসরাঈলের উপর ফিরআউনের যুলম-নিযার্তন যেমন নেমে এসেছিল, তেমনি মুহাম্মাদ স.-এর নরৃওয়াতের প্রথম পায়ে মুসলমানদের উপরও কুরাইশদের যুলম-নিযার্তন নেমে এসেছিল । আর সে অবস্থায় এ ঘটনা উল্লেখের মাধ্যমে রাসুলুল্লহে স. ও মুসলমানদেরকে উপরোক্ত মহাসত্য সম্পকে অবহিত করা হয়েছে, যাতে তারা নিজেদের অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে। www.boikKtab bRUspot.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।