কুরআন মাজীদের অন্যান্য অনেক সূরার মতো সূরার ৪র্থ আয়াতে উল্লিখিত ‘বনী ইসরাঈল’ শব্দদ্বয়কে এ সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। যদিও এ সূরার আলোচ্য বিষয় বনী ইসরাঈল নয়। . নাখিন্লের সময়ক্কান্ল সূরার শুরুতেই মি’রাজের বর্ণনা রয়েছে ; এ থেকেই বুঝা যায় যে, সূরাটি মি’রাজের সময় নাযিল হয়েছে। আর মি’রাজ সংঘটিত হয়েছে হিজরতের এক বছর আগে ৷ সুতরাং বলা যায় যে, এ সূরা রাসূলুন্লাহ স.-এর মাক্কী জীবনের শেষ দিকে নাযিল হয়েছে। | মাক্ধী জীবনের শেষদিকে কাফিরদের শত চেষ্টা সত্বেও নবী করীম স.-কে তারা যখন ইসলামের বিপ্লবী দাওয়াত থেকে বিরত রাখতে ব্যর্থ হলো এবং তাওহীদী দাওয়াত আরবের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েছিল, যার ফলে প্রতিটি গোত্রের দু'চারজন হলেও এ বিপ্রবী কাফেলার সমর্থক হয়ে একটি ত্যাগী জনগোষ্ঠিতে পরিণত হয়েছিল তখনই | মি’রাজের বিস্ময়কর ঘটনাটি সংঘটিত হয়েছিল। এ সময় মদীনার আওস ও খাযরাজ গোত্র দু'টোর বিরাট সংখ্যক লোকও রাসূলুল্লাহ স.-এর দাওয়াতের সমর্থকে পরিণত হয়ে গেল এবং মদীনায় হিজরত করে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মুসলমানদেরকে এক জায়গায় নিয়ে এসে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সমূহ সম্ভাবনা দেখা দিল । ঠিক এমনি একটি সময়ে সূরা বনী ইসরাঈল নাযিল হয়েছে। আল্ৰোচ্য বিষয় এ সূরার আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে _ মক্কার কাফিরদেরকে এই বলে সতর্ক করে দেয়া হয়েছে যে, বনী ইসরাঈল ও অন্যান্য জাতিসমূহের করুণ পরিণতি দেখে তোমাদের শিক্ষা গহণ করা উচিত ৷ মুহাম্মাদ স.- এর দাওয়াতকে তোমরা আন্তরিকভাবে গ্রহণ না করলে তোমাদের ধ্বংস অনিবার্য । অতপর অন্য জাতি তোমাদের স্থলাভিষিক্ত হবে। বনী ইসরাঈলকেও অতীতে তাদের উপর আপতিত আযাব থেকে শিক্ষা গ্রহণ করে শেষ সুযোগে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের আনুগত্য খহণ করার জন্য বলা হয়েছে। তাদেরকে দেয়া এ শেষ সুযোগ হারালে এবং নিজেদের পুরনো রীতিনীতি অনুযায়ী মনগড়া | জীবন যাপন করলে তাদেরকে যে কঠিন ও যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে সে কথাও বলে দেয়া হয়েছে। www.boiMtb bUspot.com
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.