শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 5
/ ৩১১
📝 লেখা 📖 পিডিএফ

al —— ৫. বর্তমান জীবনকালটাই যে পরীক্ষাক্ষেত্র এবং এ নবীর হিদায়াত অনুসারে প্রস্তু্তিদী | নেয়াই পরীক্ষায় সাফল্য লাভের একমাত্র উপায়, সে সম্পর্কে সতর্ক করে দেয়া । ৬. আল্লাহর দেয়া বিধান ও নবীর দেখানো পথ অনুসরণ না করলে যেসব ভ্রান্তি, | মুর্খতা ও গুমরাহী মানুষের জীবনে প্রবল হয়ে উঠে সেদিকে ইংগীত করা । এ পর্যায়ে নূহ (আ) ও মূসা (আ)-এর উদাহরণ পেশ করে বলা হয়েছে যে, তোমরা মুহাম্মাদ (স)-এর সাথে যদি তোমাদের পূর্ববর্তী লোকদের মত আচরণ কর, যে আচরণ নূহ (আ) ও মূসা (আ)-এর সাথে করা হয়েছিল, তাহলে তোমাদের পরিণতিও তাদের থেকে ভিন্ন হবে না৷ মনে রেখো! আর মুহাম্মাদ (স)-এর অবস্থা চিরদিন বর্তমানের মত | থাকবেনা । কারণ আল্লাহ-ই তার পৃষ্ঠপোষক ৷ তবে আল্লাহর দেয়া সময়ের মধ্যে | সতৰ্ক-সংশোধন না হলে পরে ফিরআউনের মত শেষ মুহূর্তে তাওবা করলেও কোনো | ফল হবে না । আর যারা মুহাম্মাদ (স)-এর প্রতি আনুগত্য পোষণ করেছো, তারা যেন | বর্তমান অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে না পড়ো এবং এ অবস্থা থেকে আল্লাহর রহমতে মুক্তি পেলে আবার বনী ইসরাঈলের আচরণ শুরু করে দিও না। সর্বশেষে বলা হয়েছে যে, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যে আকীদা-বিশ্বাস ও আদর্শ বিধান অনুসারে চলার জন্য নির্দেশ দিয়েছেন তার বিন্দুমাত্র পরিবর্তনেরও | কোনো সুযোগ নেই । যারা সে অনুসারে চলবে তারা নিজেরই কল্যাণ করবে, আর যারা | তা পরিত্যাগ করবে এবং ভ্রান্ত পথে চলবে, তারা নিজেরই অকল্যাণ ডেকে আনবে । 0 www.boikilb BidUspot.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।