শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 5
/ ৩১১
📝 লেখা 📖 পিডিএফ

সূরার ৯৮ আয়াতে উল্লিখিত ‘ইউনুস’ শব্দটিকে সাধারণ নিয়ম অনুসারে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এটা সেই সূরা যাতে হযরত ইউনুস (আ)-এর ঘটনাও উল্লিখিত হয়েছে। নাখিলন্লের স্থান সূরার আলোচিত বিষয়ের আলোকে সুস্পষ্টভাবে জানা যায় যে, সূরার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একই সময়ে মন্ধায় নাযিল হয়েছে। নাখিন্দের সমযফ্সক্ান্স রাসূলুল্লাহ (স)-এর মাক্কী জীবনের শেষ দিকে মক্কায় ইসলামী দাওয়াতের বিরুদ্ধতায় বিরোধিরা যখন প্রবল হয়ে উঠেছে, এবং যখন নবী ও নবীর অনুসারীদের অস্তিত্ও তারা বরদাশৃত করতে প্রস্তুত নয় ; কোনো প্রকার ওয়ায-নসীহতে তাদের সত্যের পথে ফিরে আশার কোনো আশাও করা যায় না। এমনি এক সময়ে--নবীকে চূড়ান্তভাবে অমান্য করার পরিণাম সম্পর্কে কাফিরদেরকে সতর্ক করে দেয়ার লক্ষ্যে সূরাটি অবতীর্ণ হয়েছে। আলোচ্য বিষয় এ সূরার আলোচ্য বিষয়ের সংক্ষিপ্তসার হলো-__ইসলামের প্রতি দাওয়াত, এ ব্যাপারে তাদের অনুভূতিকে জাগিয়ে তোলা এবং ইসলামকে অমান্য করার পরিণাম সম্পর্কে সতর্কীকরণ । উল্লিখিত বিষয়সমূহের আলোচনার ধারাবাহিকতায় প্রাসঙ্গিক- ভাবে নিম্নলিখিত দিকগুলো উল্লিখিত হয়েছে _ ১, এমন সব দলিল-প্রমাণ পেশ করা হয়েছে, যার দ্বারা অন্ধ-বিদ্রেষমুক্ত বিবেক সম্পন্ন মানুষকে আল্লাহর একমাত্র প্রতিপালক হওয়া এবং পরকালীন জীবনের অনিবার্যতা সম্পর্কে দৃঢ়বিশ্বাসী বানাতে পারে। ২. যেসব ভুল-ধারণা ও গাফলতী মানুষকে তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে বিশ্বাসী করে তুলতে বাধা দেয় সেগুলো নিরসন করা । ৩. রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াতের বিরুদ্ধে উত্থাপিত সন্দেহের জবাব দেয়া । 8. আখিরাতে যেসব ঘটনা সংঘটিত হবে, সে সম্পর্কে অগ্রীম সংবাদ দেয়া, যাতে করে মানুষ সতর্ক হয়ে নিজের কাজকর্ম শুধরে নিতে পারে । শ.শ. কু, ৫/১৮-- www.boikftiB BidUspot.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।