শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 5
/ ৩১১
📝 লেখা 📖 পিডিএফ

এ সূরাটি ‘তাওবা’ নামেই অধিক পরিচিত । এতে ঈমানদারদের ‘তাওবা’ গ্রহণ তথা গুনাহ ক্ষমা করে দেয়ার কথা উল্লিখিত হয়েছে বিধায় এর নাম ‘তাওবা’ রাখা হয়েছে । সূরাটি “বারায়াত’ নামেও পরিচিত । সূরার শুরুতেই মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষিত হয়েছে বিধায় এর নাম 'বারায়াত’ রাখা হয়েছে। নাযখিল্সের্ সময়কান্ল সূরাটির বিভিন্ন অংশ বিভিন্ন সময় নাযিল হয়েছে। বিষয়বস্তু ও আলোচনার সামঞ্জস্যের কারণে আল্লাহর নির্দেশ অনুসারে সব কয়টি অংশকে এক সাথে সংযোজন করা হয়েছে। বিভিন্ন অংশ নাযিলের সময়কাল নিম্নরূপ শুরু থেকে পঞ্চম রুকৃ'র শেষ পর্যন্ত অংশ নাযিলের সময়কাল নবম হিজরীর যিলকদ মাস বা তার কাছাকাছি সময় । ষষ্ঠ রুকুূ'র শুরু থেকে নবম রুকু'র শেষ পর্যন্ত অংশ নাযিলের সময়কাল একই সন তথা নবম হিজরীর রজব মাস বা তার কিছুটা আগে । দশম রুকূ’'র শুরু থেকে সূরার শেষ পর্যন্ত অংশ কয়েকটি ভাগে বিভিন্ন সময়ে নাযিল হয়েছে। নাযিলের সময়কালের দিক থেকে প্রথম অংশটি শেষে সংযোজিত হওয়া উচিত ছিল ; কিন্তু বিষয়বস্তুর গুরুত্বের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ (স) সে অংশকে প্রথমে সংযোজনের নির্দেশ দিয়েছেন। বিষয়বস্তু সূরা আত-তাওবার আলোচ্য বিষয়বস্তুসমূহকে নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা যায় (১) সমগ্ৰ আরব দেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য অপরিহার্য নীতি প্রণয়ন__যেমন, সারা দেশ থেকে শিরকী ব্যবস্থা উৎখাত এবং আরব দেশকে চিরতরে ইসলামের কেন্দস্থলে পরিণত করা। এ পরিপ্রেক্ষিতে মুশরিকদের সাথে সমস্ত (২) কা’বাঘরকে সকল প্রকার শিরকের সাজ-সরঞ্জাম থেকে পবিত্রকরণ এবং তার পরিচালন ব্যবস্থা মু'মিনদের হাতে নিয়ে আসা । হযরত ইবরাহীম (আ)-এর দ্বারা www.boiRf&.bBlogspot.com

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।