হয়েছে কিভাবে সেই হিসাব নিকাশ সংঘটিত হবে এবং তার ফলাফল বা কি হবে। এ বিষয়টি খুব জোর দিয়ে ও তাকিদ সহকারে বলা হয়েছে, ‘না, বরঞ্চ তোমরা প্রতিফল দানের বিষয়টি অস্বীকার করো। অথচ তোমাদের ওপর পাহারাদার রয়েছে। তারা সম্মানিত লেখকবৃন্দ । তোমরা যা কিছু করো, তা তারা জানেন । নিশ্চয়ই সৎ লোকেরা প্রাচূর্যের মধ্যে থাকবে আর পাপীরা থাকবে দোযখে । সেখানে তারা জ্বলবে, প্রতিফল দিবসে তারা তা থেকে দূরে থাকবে না।' মানুষের চলমান অবস্থা ও ধ্যান ধারণাকে যারা আঁকড়ে ধরে আছে, তাদেরকে ধমক দেয়াই হলো কাল্লা’ অব্যয়টি প্রয়োগের উদ্দেশ্য । ‘কাল্লা' দ্বারা বুঝানো হয় পূর্ববর্তী বাক্য থেকে ভিন্ন ও নতুন ধরনের বাক্যের সূচনা পূর্ববর্তী বাক্যে ছিলো তিরঙ্কার ও ভসনা । আর এখানে আছে পরিস্থিতি বিশ্লেষণ, বর্ণনা দান ও নিশ্চিতকরণ ৷ এটা ভ্সনা ও তিরস্কার থেকে ভিন্ন জিনিস । ‘না’ বরঞ্চ তোমরা প্রতিফল দিবসকে অস্বীকার করো।' অর্থাৎ হিসাব নিকাশ, জবাবদিহী ও প্রতিফল-সব কিছুকেই অস্বীকার করো । আর এটাই হচ্ছে বিভ্রান্তি ও ভ্রষ্টতার আসল কারণ । যে মন হিসাব নিকাশ ও কর্মফলকে অস্বীকার করে, সেই মন যে হেদায়াত, কল্যাণ ও আল্লাহর আনুগত্যের ওপর স্থির থাকবে, তা কখনোই হতে পারে না । অনেকের অন্তর এতো উর্ধে উন্নীত হয়ে থাকে যে, শুধু ভালোবাসার কারণেই আল্লাহর আনুগত্য করে, তীর শাস্তির ভয়েও নয় এবং তার পুরস্কারের লোভেও নয়। তবে এ ধরনের লোকেরা কেয়ামতের কর্মফল দিবসে বিশ্বাস করে। তাকে ভয় করে এবং তার জন্য প্রতীক্ষায় থাকে। কেননা সেদিন সে তার সেই মনিবকে দেখতে পাবে যাকে সে ভালোবাসে, যার সাক্ষাতের জন্যে উদগ্রীব থাকে এবং যার জন্যে প্রতীক্ষমাণ থাকে। তবে মানুষ যখন এই দিনটিকে একেবারেই অস্বীকার করে, তখন তার মধ্যে আর কোনো আনুগত্য, শিষ্টাচার ও হেদায়াতের আলো থাকতে পারে না । তার হৃদয় কখনো সজীব এবং তার বিবেক কখনো জাগ্রত থাকবে না। ক্েের্ামান কাতেবীন আল্লাহ তায়ালা বলছেন, ‘তোমরা কর্মফল দিবসকে অবিশ্বাস করো.’......অথচ তোমরা সেই দিনের দিকেই ধাবমান, তোমাদের সকল কৃতকর্মের হিসাব-নিকাশ সেদিন চূড়ান্ত করা হবে। তার মধ্যে থেকে কিছুই নষ্ট হবে না বা বিস্মৃত হবে না । তোমাদের ওপর প্রহরী নিযুক্ত রয়েছেন, তারা সম্মানিত লেখক, তোমরা যা-ই করো, তা তারা জানেন।' এসব প্রহরী হচ্ছেন মানুষের তত্্বাবধান, সার্বক্ষণিক তদারক ও প্রতিটি কার্যকলাপ বা কথাবার্তাকে গুণে গুণে লিপিবদ্ধ করে রাখার দায়িত্বে নিয়োজিত আল্লাহর ফেরেশতা । আমরা জানি না এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়। এটা জানা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্তও নয় । এসব জিনিস জানা ও বুঝার ক্ষমতা ও যোগ্যতা যে আমাদের দেয়া হয়নি, সে কথা আল্লাহ তায়ালাই জানেন । এসব বিষয় জানার মধ্যে আমাদের জন্য কোনো কল্যাণও নিহিত নেই । কেননা এটা আমাদের কর্তব্যের অন্তর্ভুক্ত নয় এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্যেরও আওতাভুক্ত নয় । কাজেই আল্লাহ তায়ালা আমাদেরকে অদৃশ্য বিষয়সমূহের মধ্য থেকে যেটুকু জানবার সুযোগ দিয়েছেন, তার অতিরিক্ত কোনো কিছু জানতে চেষ্টা করা আমাদের জন্য অনাবশ্যক। মানুষের মনে শুধু এতটুকু সাবধানবাণী দিয়ে দেয়াকেই যথেষ্ট মনে করা হয়েছে যে, তাকে যা ইচ্ছে তাই করার স্বাধীনতা দেয়া হয়নি এবং তাকে বিনা জবাবদিহীতে ছেড়ে দেয়া হবে না। বরঞ্চ তার ওপর সম্মানিত লেখকদের প্রহরী নিয়োজিত করা হয়েছে, যারা তাদের প্রতিটি তৎপরতা সম্পর্কে ওয়াকেফহাল, যাতে সে জাগ্রত ও সতর্ক হয় এবং শিষ্টাচারী হয়। এটাই হচ্ছে এর উদ্দেশ্য । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।