যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এই সমস্ত বোধকযন্তর যে সুশ্ষ স্নায়ুতন্ত্রীর মাধ্যমে মস্তিষ্ক পর্যন্ত পৌছে, সেটা না হয় মেনে নিলাম ৷ কিন্তু প্রশ্ব থেকে যায় যে, সে এগুলোর অর্জিত তথ্যসমুহ কোথায় সংরক্ষণ করে । মস্তিষ্ক যদি একটি রেকর্ডকারী টেপ হতো, তাহলে মানুষের গড় বয়স ষাট বছরে লক্ষ লক্ষ মিটার টেপের প্রয়োজন হতো, যাতে এত বিপুল সংখ্যক ছবি, কথা, তত্ত্ব ও তথ্য এবং আবেগ ও অনুভুতিকে রেকর্ড রাখা যায় এবং যাতে পরবর্তী সময় তা স্মরণ করা যায়৷ কার্যতও মানুষ বহু দশক পরেও অতীতের অনেক কিছুই স্মরণ করতে পারে। আরো প্রশ্ন জাগে যে, ব্যক্তিগত কথাবার্তা, ব্যক্তিগত ধ্যানধারণা, ব্যক্তিগত ঘটনাবলী ও £ব্যক্তিগত ভাবমূৰ্তিসমূহের কিভাবে সমন্বিত করা যাবে, যাতে তা দ্বারা একটা সামষ্টিক সংস্কৃতির্কে সৃষ্টি করা যায়? কিভাবেই বা ছিটেফৌটা তথ্যসমূহকে একটা বিদ্যায়, ইন্তিয়ার্জিত তথ্যসমূহকে প্রজ্ঞায় এবং অভিজ্ঞতাসমূহকে একটা সুনির্দিষ্ট জ্ঞানে রূপাস্তরিত করা যায়? এই কাজটি করতে পারাই হলো মানুষের অন্যতম বৈশিষ্ট । কিন্তু এটাই তার সর্ববৃহৎ বৈশিষ্ট নয়, সর্বশ্রেষ্ট গুণও নয়। কেননা এতে আল্লাহর পক্ষ থেকে আগত রূহ বা আত্বার আলোকরশ্ীর অবদানও রয়েছে। মানুষের এই অসাধারণ রূহ বা আত্মা সৃষ্টিজগত ও তার সৃষ্টার সৌন্দর্যের বদৌলতেই মানুষের কাছে পৌছে এবং সেই অসীম সৃষ্টার সাথে মিলিত হওয়ার কয়েকটি অত্যুজ্ভবল মুহূর্ত তাকে দান করে। এই রূহের প্রকৃত রহস্য মানুষ জানে না। রূহ তো দূরের কথা, তার চেয়ে ক্ষুদ্র ও নগন্য জিনিসও মানুষের অজানা রয়ে গেছে। যেমন ইন্নরিয়্রাহ্য বহু জিনিস তার জ্ঞান বহির্ভূত । এই রূহ মানুষকে তার ইহলৌকিক জীবনেই উর্ধতন জগতের আনন্দ দিতে ও আলোকে উদ্ভাসিত করতে পারে। তাকে মহান ফেরেশতাদের সাথে মিলিত হওয়ার সম্মানে ভূষিত করতে পারে, তাকে বেহেশতে জীবন যাপন ও সেখানে আল্লাহর সাক্ষাত অর্জনের যোগ্য করে গড়ে তুলতে পারে। সুতরাং এ রূহ মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় দান। এ দ্বারাই মানুষ ‘মানুষ’ হতে পেরেছে। ‘হে মানুষ’ বলে তাকে যখন কোরআনে সম্বোধন করা হয়, তখন আসলে এই আত্মাকেই সম্বোধন করা হয়। আর তাকেই তিরস্কার করা হয় এই বলে ‘কিসে তোমাকে তোমার মহান প্রভু সম্পর্কে বিভ্রান্তিতে ফেলে দিলো?' এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে কৃত প্রতক্ষ্য সম্বোধন ও প্রত্যক্ষ তিরস্কার । এ সময় সে তার সামনে এমন একজন গুনাহগার বান্দা হিসাবে অবস্থান করে, যার মনে আল্লাহর পরাক্রম ও প্রতাপ সম্পর্কে যথাযথ উপলদ্ধি নেই এবং নিজেও তার আদব-কায়দা সম্পর্কে সচেতন নয়। তাই এরপরই তাকে দেয়া শ্রেষ্ঠতম নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হয় এবং সেই সাথে তার অহংকার ও বেয়াদবীর কথাও । এই তিরঙ্কার ও ভসনা মানুষের পাষাণ হৃদয়কেও গলিয়ে দিতে সক্ষম, যদি সে নিজের সৃষ্টির উৎস, নিজের সৃষ্টা এবং আপন প্রভুর সামনে তার মর্যাদা ও অবস্থান কি ধরনের, তা বিচার বিবেচনা ও পর্যালোচনা করে৷ তার প্রভুর নিম্নের উক্তিটির ভেতরে তার নিজের জন্মের উৎস, তার প্রভু ও প্রভুর সামনে তার অবস্থান এই তিনটি বিষয়ই স্পষ্ট হয়ে ওঠে, ‘হে মানুষ! তোমার সেই মহান প্রভু সম্পর্কে কিসে তোমাকে বিভ্রান্ত করলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ভারসাম্যপূর্ণ ও সুঠাম করেছেন এবং যেমন আকৃতিতে গড়তে চেয়েছেন গড়েছেন ।' বিজ্াস্তির কারণ এরপর উদঘাটন করা হচ্ছে এই বিভ্রান্তি ও নাফরমানীর কারণ । সে কারণ হিসাব নিকাশের দিনকে অস্বীকার ও অবিশ্বাস করা ছাড়া আর কিছু নয়। কারণটি উন্মোচন করার পর ব্যাখ্যা করা (৯৮ যিলাল ২২তম ৭ (খ) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।