অতপর এই মিশ্রন থেকে পাকস্থলী বেছে নেয় শুধুমাত্র উপকারী দ্রব্যগুলোকে ৷ প্রতিটি খাদ্যদ্রব্যকে সে চুর্ণবিচূর্ণ করে রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষুদ্র অংশে রূপান্তরিত করার মাধ্যমে এ কাজটি সম্পন্ন করে। এ ক্ষেত্রে বেঁচে যাওয়া অতিরিক্ত জিনিসগুলোর প্রতি ভ্রক্ষেপ করা হয় না। অতপর বাদবাকী দ্রব্যগুলোকে সে পুনরায় নতুন প্রোটিনে পরিণত করে-যা বিভিন্ন কোষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। পরিপাকযন্র দেহের জন্য প্রয়োজনীয় চুন, গন্ধক, আয়োডিন, লোহা এবং অন্যান্য দ্রব্য সংগ্রহ করে। সেই সাথে এ ব্যাপারেও যত্নবান থাকে যাতে এ সব জিনিসের মৌলিক উপাদানগুলো নষ্ট না হয়, হরমন উৎপাদনের সম্ভাবনা অক্ষুণু থাকে, জীবনের জন্যে অত্যাশ্যক যাবতীয় জিনিস যাতে সামঞ্জস্যপূর্ণ পরিমাণে বিদ্যমান থাকে এবং যে কোন প্রয়োজন মেটানোর জন্য তা সদা প্রস্তুত থাকে। পরিপাকযন্ত্র বা পাকস্থলী ক্ষুধাসহ যে কোনো জরুরী অবস্থার মোকাবেলা করার জন্য তেল ও অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সংখহ ও সঞ্চয় করে রাখে । মানুষের যাবতীয় চিন্তা গবেষণা কিংবা যুক্তিতর্ক প্রদর্শন সত্তেও উল্লেখিত কার্যক্রম অব্যাহত থাকে । বস্তুত আমরা এই সমস্ত উপকরণ উল্লেখিত রাসায়নিক কারখানায় প্রতিনিয়ত সরবরাহ করে থাকি কিন্তু আমরা কি কি জিনিস খাদ্য হিসাবে গ্রহণ করছি, সেগুলো প্রায় পুরোপুরিই আমাদের দৃষ্টিতে উপেক্ষিত থাকে। (অর্থাৎ প্রতিটি আহাৰ্য দ্রব্যের দোষগুণ বিবেচনা করি না)। জীবন ধারণের জন্যে এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ার ওপরই আমরা নির্ভর করে বসে থাকি । যখন এই সকল ভুক্ত দ্রব্য হজম হয়ে বিলীন হয়ে যায় এবং নবতর জিনিসে পরিণত হয়, তখন দেহাভ্যন্তরে বিরাজমান কোটি কোটি কোষের মধ্য থেকে প্রতিটি কোষের কাছে তাকে প্রতিনিয়ত পৌছানো হাতে থাকে। এক একজন মানুষের দেহে বিদ্যমান এই সব কোষের সংখ্যা সমগ্র পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যার চেয়েও বেশী ৷ প্রতিটি স্বতন্ত্র কোষের কাছে এই সরবরাহ প্রতিনিয়ত চালু থাকা জরুরী । আর এটাও জরুরী যে, সেই নির্দিষ্ট কোষটির জন্য যে যে উপকরণের প্রয়োজন, তা ছাড়া অন্য কোনো উপকরণ যেন তাকে সরবরাহ করা না হয়। নির্দিষ্ট কোষটির এ উপকরণগুলোর প্রয়োজন হয় ওগুলোকে দিয়ে হাড়, নখ, গোশৃত, চুল, চোখ ও দাত গঠনের জন্য ৷ সংশ্লিষ্ট কোষটি এ সব উপকরণ পাওয়া মাত্রই হাড়, গোশত, দাত, চোখ ইত্যাদি গঠন করা শুরু করে দেয় । ‘অতএব এটা এমন একটা রাসায়নিক কারখানা যা মানুষের মেধা দ্বারা উদ্ভাবিত যে কোনো কারখানার তুলনায় ঢের বেশী উৎপাদন করে। এখানে এমন একটা সরবরাহ ব্যবস্থাও তৎপর, যা দুনিয়ার মানুষের চেনাজানা যে কোনো পরিবহন ব্যবস্থা বা বন্টন ব্যবস্থার চেয়ে অনেক বড় ও বিশাল ৷ এখানে প্রতিটি কাজ সম্পন্ন হয় সর্বোচ্চ পর্যায়ের শৃংখলার সাথে ।' (আল-ইল্যমু ইয়াদ্দূ ইলাল ঈমান’-ঈমানের প্রেরণা সৃষ্টিতে আধুনিক বিজ্ঞানের অবদান’ নামক গ্রন্থ দ্রষ্টব্য) । মানুষের দেহের অন্যান্য অংগ প্রত্যংগ সম্পর্কে অনেক কথা বলা যেতে পারে। কিন্তু এ সব অংগ স্পষ্টতই অলৌকিকত্বের দাবীদার । যদিও এগুলোতেও কোনো না কোনোভাবে অন্যান্য জীব-জানোয়ার অংশীদার, তথাপি এগুলো মানুষের বুদ্ধিবৃত্তির ও আধ্যাত্মিক বিশেষত্বের প্রতীক হিসাবে বিরাজ করছে। আর এ কারণেই এগুলো আলোচ্য সূরায় বিশেষ অনুগ্রহ হিসাবে স্থান পেয়েছে । সূরার প্রথম কয়েকটি আয়াতে ‘হে মানুষ' বলে সম্বোধন করার পর বলা হয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতপর ভারসাম্যপূর্ণ করেছেন ।' এই বিষয়ে বুদ্ধিবৃত্তির উপলদ্ধির নিগূঢ় রহস্য আমাদের অজানা । কেননা বুদ্ধিবৃত্তি বা বিবেক স্বয়ং আমাদের বোধশক্তি বা উপলদ্ধির হাতিয়ার । বিবেক নিজেকে কখনো উপলদ্ধি করতে পারে না। সে যা কিছু উপলদ্ধি করে, তাও কিভাবে করে সেটা সে বুঝতে অক্ষম । যিলাল ২২তম ৭ (ক) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।