‘আধুনিক বিজ্ঞান ও আল্লাহ’ নামক গ্ৰন্থে আরো বলা হয়েছে যে, দর্শন-যন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে চোখ, যা নিজে ১৩ কোটি আলো বিকিরণকারী যন্ত্রের সমষ্টি এবং এই সকল যন্ত্র হচ্ছে স্নায়ুর কেন্দ্রবিন্দু । জ্রআচ্ছাদিত চোখের পাতায়, চোখের দিনরাত রক্ষণাবেক্ষন করে এবং এই পাতা স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করে। এটি নাড়াতে কোনো ইচ্ছার দরকার হয় না । ধূলাবালি, মাটি, কংকর প্রভৃতি যাবতীয় ক্ষতিকর বহিরাগত জিনিস থেকে এই পাতাই চোখকে রক্ষা করে। অনুরূপভাবে জ্রর ছায়া তাকে সূর্যের উত্তাপের প্রখরতা থেকেও রক্ষা করে। চোখের পাতার ক্রমাগত উত্থান-পতন চোখকে বহিরাগত ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করা ছাড়াও চোখের শুদ্ধতা প্রতিরোধ করে। চোখের পানি, যাকে অশ্রু বলা হয়ে থাকে, তা হচ্ছে সবচেয়ে শক্তিশালী নিঙ্কাশক । মানুষের আস্বাদন-যন্তর হলো জিহ্বা । প্রতিটি মানুষের শৈল্পিক বিল্লীর জীবাণুসমূহের মধ্যে বিরাজমান বিপুল সংখ্যক আস্বাদন কোষই জিহ্বার কর্মতৎপরতার উৎস । আর এ সব জীবাণু হয় বিভিন্ন আকৃতির । কতক আছে সুতোর মতো, কতক ছত্রাক ধরনের, কতক মসুরের দানার মতো । জিহ্বার যে স্নায়ুতন্ত্রী ও স্বাদতন্ত্রী খাদ্যনালীর সাথে সংযুক্ত তার শাখা-প্রশাখাই এই সব জীবাণুর খাদ্য যোগায় । আহারের সময় কেবল স্বাদতন্ত্রীতেই প্রতিক্রিয়া হয় এবং এই প্রতিক্রিয়া তৎক্ষণাৎ মগজে পৌঁছে যায় । জিহ্বা মানুষের মুখগহবরের সম্মুখভাগেই বিদ্যমান, যাতে ক্ষতিকর জিনিস মাত্রকেই সে সংগে সংগে উগলে ফেলে দিতে পারে। কোনো জিনিস তিক্ত না মিষ্টি, ঠাণ্ডা না গরম, টক না লোনা, কোমল না কটু, তা মানুষ এই যন্ত্ৰটি দ্বারাই টের পায়। জিহ্বার রয়েছে, ৯ হাজার সূক্ষ্ম আস্বাদন কেন্দ্র, যার প্রতিটি একাধিক স্নায়ূতত্রী দ্বারা মস্তিষ্কের সাথে সংযুক্ত ৷ এখন স্নায়ুতন্ত্রীর সংখ্যা কতো ও আকৃতি কেমন এবং কিভাবে তা স্বতন্ত্র ও এককভাবে কাজ করে এবং কিভাবেই মস্তিশ্কের সাথে অনুভূতির সংযোগ ঘটায় সে প্রশ্নের জবাব ও জানা প্রয়োজন । সমগ্র দেহের ওপর পূর্ণাংগ প্রধান্য বিস্তারকারী স্নায়ুতন্ত্রী এক ধরনের সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নল দ্বারা তৈরী । এই নলের সংখ্যা বহু এবং তা শরীরের সবত্র বিস্তৃত । এই নলগুলো তার চেয়েও বড় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রীর সাথে সংযুক্ত হয়। তাই শরীরের কোনো একটি অংশও যখন কোনো কিছু দ্বারা হোক না কেন, স্নায়ূতন্ত্রীগুলো সেই অনুভূতিকে সমগ্র শরীরে ছড়িয়ে থাকা কেন্দ্রগুলোতে পৌছিয়ে দেয়, আর এই কেন্দ্রগুলো সেই অনুভুতিকে পৌছিয়ে দেয় মস্তিকে। এই অনুভুতি মস্তকে কর্মক্ষম ও সক্রিয় করে তোলে স্নায়ূতগ্্রীতে ইংগিত ও সংকেতের যাতায়াতের গতিবেগ প্রতি সেকেন্ডে একশো মিটার । (আল্লাহ ওয়াল-ইলমুল জাদীদ-আল্লাহ ও আধুনিক বিজ্ঞান) । আর যখন আমরা হজম প্রক্রিয়ার দিকে দৃষ্টি দেই এবং পরিপাকযন্ত্রকে একটা রাসায়নিক কারখানা হিসাবে এবং যে খাদ্য আমরা গ্রহণ করি তাকে অপ্রক্রিয়াজাত দ্রব্য হিসাবে বিবেচনা করি, তখন আমরা সুনিদিষ্টভাবে বুঝতে পারি, ওটা একটা বিস্ময়কর প্রক্রিয়া । কারণ এই প্রক্রিয়া খোদ পরিপাক যন্ত্রটি ছাড়া আর প্রায় সকল ভুক্ত দ্রব্যকে হজম করে ফেলে ৷ প্রথমে তো আমরা এতো হরেক রকমের খাদ্য নিক্ষেপ করি কাচা মাল হিসাবে । এ সময়ে খোদ কারখানা সম্পর্কে যেমন আমরা কোনো কথা বিবেচনায় আনি না, তেমনি পরিপাকক্রিয়া কিভাবে কোন্ রাসায়নিক তত্ত্ব অনুসারে পরিচালিত হয় তাও ভেবে দেখি না। আমরা গোশ্ত ভুনা, মাছ ও তরি তরকারি ইত্যাদি খাই এবং যে কোনো পরিমাণ পানি দ্বারা তাকে পাকস্থলীতে ঠেলে দেই । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।