যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত মানুষকে তার বর্তমান সুন্দর, সুঠাম, সুসামঞ্জস্য আকৃতি ও কর্মক্ষমতা উভয় দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ সত্ত্বা দিয়ে সৃষ্টি করার এই অতুলনীয় কীর্তি মহান প্রতিপালকের ব্যাপারে তার সুদীর্ঘ চিন্তা, সুগভীর কৃতজ্ঞতা, অবিমিশ্র বিনয় ও ভালোবাসার প্রেরণা যোগায় । কেননা তিনি ইচ্ছা করলে তাকে অন্য কোনো আকৃতিতে সৃষ্টি করতে পারতেন । কিন্তু নিছক স্বাধীন ইচ্ছা অনুসারেই তিনি এই সুন্দর সুসামঞ্জস্য আকৃতিতে সৃষ্টি করেছেন। মানুষ শুধু যে সুন্দর, সুগঠিত ও সুসামঞ্জস্য আকৃতির অধিকারী তা-ই নয়, বরং তার সনত্্বায় এতো বিস্ময়কর ও অতুলনীয় সৃষ্টিকর্মের সমাবেশ ঘটেছে যে, তা তার নিজের উপলব্ধি ক্ষমতারও আয়ত্বের বাইরে এবং তার আশপাশে যতো সৃষ্টি দৃশ্যমান তার চেয়েও চমকপ্রদ ও বিস্ময়কর ৷ তার দৈহিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাতিক সত্বা একই পর্যায়ের সৌন্দর্য, সমতা ও ভারসাম্য বিরাজমান, আর তা তার সমগ্র সত্ত্বা অত্যন্ত সুন্দর ও সুষমামন্ডিত ভাবে দৃশ্যমান । মানুষের আংগিক গঠন-প্রকৃতি, তার সূক্ষতা ও জটিলতা এবং তার সংগতি ও অখন্ডতার চমকপ্রদ বিবরণ নিয়ে এ যাবত বহু রচনা প্রকাশিত হয়েছে। এখানে এই দৈহিক কাঠামো সংক্রান্ত বিস্ময়কর তথ্যসমূহ পুরোপুরিভাবে তুলে ধরার অবকাশ নেই । আমি শুধু এর কয়েকটির প্রতি ইংগিত দেয়াই যথেষ্ট মনে করবো । মানুষের দৈহিক কাঠামোর সাধারণ অংশগুলো হলো, অস্থিমন্ডল, অন্দ্রিমন্ডল, চর্ম, পরিপাক্যন্ত্র, রক্ত সঞ্চালন প্রণালী, শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা, জননেন্দ্রী প্রণালী, স্নাযুমডল, প্রস্রাব যন্ত্র, আস্বাদন ব্যবস্থা, আখ্বাণ ব্যবস্থা, শ্রবনেন্দ্রীয় ও দর্শনেন্দ্রীয় । উল্লেখিত অংশগুলোর প্রত্যেকটি এমন বিস্ময়কর, যার সাথে আধুনিক যুগের হতবুদ্ধিকর শৈল্পিক বিশ্বয়গুলোর কোনো তুলনাই হয় না। বস্তুত মানুষ তার নিজ সত্ত্বার এসব বিস্ময়কে ভুলে থাকলেও এর চেয়ে গভীর, সুক্ষ্ম ও বৃহৎ বিস্ময় আর কল্পনা করা যায় না। ইংলিশ সায়েন্স ম্যাগাজিনে বলা হয়েছে যে, মানুষের হাত হচ্ছে এক অতুলনীয় বিস্ময় । দ্রুত সংকোচন ও সম্প্সারণশীল । সহজ কর্মক্ষমতা ও ব্যবহারের ব্যাপকতায় হাতের সমকক্ষ কোনো যন্ত্র তৈরী করা শুধু কঠিন নয় বরং একবারেই অসম্ভব । যখন কেউ একটা বই পড়তে ইচ্ছা করে, তখন সে নিজ হাত দ্বারা তা প্রথমে ধরে, তারপর তাকে পড়ার উপযুক্ত অবস্থানে রাখে। এই সময় এই হাতই স্বয়ংক্রিয়ভাবে তার অবস্থানকে শুধরে দেয় । যখন সে তার একটি পাতা ওল্টাতে চেষ্টা. করে, তখন তার আংগুলগুলোকে পাতার নিচে স্থাপন করে। অতপর যতটুকু চাপ দিলে পাতা ওল্টানো যায় আংগুলে ততোটুকুই চাপই সে দেয়৷ তারপর পাতা ওল্টানোর সাথে সাথে সেই চাপের ক্রিয়া শেষ হয়ে যায়। হাতই কলম ধরে এবং তা দিয়ে লেখে । চামচ থেকে শুরু করে ছুরি ও টাইপযন্ত্র পর্যন্ত মানুষের যাবতীয় প্রয়োজনীয় সাজসরঞ্জামকে এই হাতই ব্যবহার ও নাড়াচাড়া করে। জানালা-দরজা খোলে ও বন্ধ করে, মানুষ যা চায় তা বহন করে। দুই হাতে ২৭টি অস্থি রয়েছে এবং প্রত্যেক হাতের ১৯টি শিরাতন্ত্রী রয়েছে।' (‘আধুনিক বিজ্ঞান ও আল্লাহ’ অধ্যাপক আবদুর রাযযাক নওফেল)। অংশ (অর্থাৎ কানের ভেতরে অংশ ) প্রায় চার হাজার সূক্ষ্ম ও জটিল বক্র যন্ত্রের সমষ্টি । এর প্রত্যেকটি যন্ত্র ও ব্যাপ্তির দিক দিয়ে ধারাবাহিকভাবে এক সাথে বাধা । বলা যেতে পারে যে, এই ক্ষুদ্র যন্ত্রগুলো বাদ্যযন্ত্র সদৃশ্য । মনে হয়, এটি এমন একটি হাতিয়ার, যা মেঘের গর্জন থেকে শুরু করে গাছের পাতার মর্মরধ্বনি পর্যন্ত এবং বাদ্যযন্ত্রের মিহিসুর পর্যন্ত সকল তীব্র বা মৃদু শব্দকে মগজ পৰ্যন্ত পৌছে দেয় ৷' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।