যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

স্পষ্টভাবে উল্লেখ না করে কেবল অভিব্যক্তির ওপরই এখানে ছেড়ে দেয়া হয়েছে। একারণেই এটি অধিকতর তাৎপর্যবহ ও প্রভাবশালী । সানুব্ের দৈহিক পঠন পক্ৰিয়া বিবেকবুদ্ধি ও চেতনা জাগ্রতকারী এই দৃশ্যের বর্ণনা দেয়ার পর কোরআন মানুষের বাস্তব অবস্থার প্রতি দৃষ্টি দিয়েই দেখতে পারবে, সে এ ব্যাপারে একেবারেই গাফেল ও উদাসীন । এখানে এসেই সে তার হৃদয়ে একটি স্নেহমাখা তিরস্কারের পরশ বুলিয়ে দেয়, প্রচ্ছন্ন হুমকি দেয় এবং তার ওপর আল্লাহ তায়ালা যে অনুগ্রহ বর্ষণ করেছেন তা তাকে স্মরণ করিয়ে দেয়। সে অনুগ্রহটি হচ্ছে তাকে ভারসাম্যপূর্ণ সুঠাম একটি দেহ দান করা । অথচ তাকে কি ধরনের আকৃতি দেবেন সেটা স্বয়ং তার প্রতিপালকেরই নিরংকুশ ইচ্ছাধীন ব্যাপার ছিলো! তথাপি নিজ অনুগথহে তিনি এই সুসাম স্য ও সুন্দর দেহ দান করলেন। এ জন্য সে তীর প্রতি কৃতজ্ঞ হয় না এবং তার মুল্যায়নও করে না। ‘হে মানুষ!’ ‘এখানে ‘হে মানুষ’ বলে সম্বোধন করার তাৎপর্য হলো, তার সত্ত্বার সবচেয়ে সম্মানজনক দিকটি তুলে ধরা । সেটি হচ্ছে তার মনুষ্যত্ব । এটি দ্বারাই সে সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে চিহ্নিত হয়েছে। এই বৈশিষ্ট্যের সুবাদেই সে আল্লাহর পক্ষ থেকে সম্মান ও মর্যাদায় অভিষিক্ত হয়েছে। . অতপর সেই সম্ত্রমপূর্ণ সুন্দর ভরসনাটি উচ্চারণ করে বলেন যে, ‘তোমার মহান প্রতিপালকের ব্যাপারে তোমাকে কিসে বিভ্রান্ত করলো?’ হে মানুষ! যাকে তোমার প্রতিপালক সম্মানিত করেছেন, যিনি তোমার লালন পালনকারী ও তত্বাবধায়ক, তোমার মহান মনুষ্যত্বের যিনি একমাত্র সংরক্ষক, কিসে তোমাকে তোমার সেই প্রতিপালকের ব্যাপারে বিপথগামী করলো, যার ফলে তুমি তার অধিকার আদায়ে গাফলতি করছো, তীর প্রতি অশালীন আচরণ করছো, তীর প্রতি উদাসীন থাকছো? অথচ তিনি তোমার সুমহান প্রভু ও মনিব! যিনি তোমাকে মনুষ্যত্ব দান করেছেন, যা দ্বারা তুমি গোটা সৃষ্টির সেরা হয়েছে যা দ্বারা তুমি ন্যায় ও অন্যায়ের বাছবিচার করতে শিখেছো? অতপর আল্লাহর এই বদান্যতা ও অনুগ্রহের বিস্তারিত বিবরণ দেয়া হচ্ছে, যা ইতিপূর্বে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। আয়াতের শুরুতে মানুষকে তার মনুষ্যত্বের নামে সম্বোধন করা হয়েছে। আর এই মনুষ্যত্ব হচ্ছে তাকে প্রদত্ত আল্লাহর অপার দান। এরপর এই দানের বিশদ বিবরণ দিতে গিয়ে তার দেহের সুঠাম, সুন্দর সুসামঞ্জস্য গঠনের উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা তাকে নিজ ইচ্ছামতো যে কোনো ধরনের দৈহিক গঠন দিতে পারতেন । কিন্তু তাকে এই সুঠাম গঠন দিয়েছেন আপন ইচ্ছাক্রমে । এটা তীর দয়া, অনুগ্রহ ও মহানুভবতা । অকৃতজ্ঞ মানুষের ওপর তিনি এহেন মহানুভবতা দেখিয়েছেন। শুধু অকৃতজ্ঞ নয়, গর্বিত ও উদাসীন মানুষের ওপরও । ‘হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন ও সুসামঞ্জস্য করেছেন?' এটি এমন একটি সম্বোধন, যা জাত মানব সত্ত্বার প্রতিটি অণু-পরমাণুতে শিহরণ তোলে, অন্তরের অন্তস্থলে চেতনার সঞ্চার করে। তার মহানুভব প্রতিপালক তাকে এই ভাবগষ্ভীর ভসনা করেন এবং তাকে দেয়া এই অনুগ্রহ স্মরণ করিয়ে দেন তখন, যখন সে অলসতা ও উদাসীনতায় নিমজ্জিত, যখন সে তার সৃষ্টা, তার সুঠাম ও সুসামঞ্জস্য সত্ত্বার নির্মাতা মনিবের মর্যাদা সম্পর্কে অচেতন । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।