মহাশূন্যের নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে, যেভাবে প্রত্যেকে নিজ নিজ সীমানার মধ্যে থেকে অন্যের সীমানাকে বিন্দুমাত্রও না মাড়িয়ে অবাধে বিচরণ করেছে, যেভাবে কোনো নক্ষত্র এই |' বিশাল মহাশূন্যে-যার সীমা-সরহদ কারো জানা নেই-এমনভাবে বিচরণ করছে যে, কখনো সে নিজ কক্ষপথ থেকে ছিটকে পড়ছে না, তারপরও সেদিন তাতে এই অভাবনীয় পরিবর্তন দেখা দেবে। এই নক্ষত্রমন্ডলীর আয়ুস্কাল যেদিন সত্যিই ফুরিয়ে যাবে। সেদিন তারা যখন বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে এবং নিজ নিজ অদৃশ্য ও অটুট সংযোগসূত্র ও রক্ষাব্যহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়বে, তখন তা সমগ্র মহাশূন্যে ছিন্নভিন্ন হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, ঠিক যেমন অণু স্বীয় বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে ছুটে যায় । সমুদ্রের উদ্বেলিত হওয়ার ব্যাপারটা এভাবে ঘটতে পারে যে, তার পানি সক্ষীত হয়ে শুদ্ধমনডডলকে ও নদ নদীকে প্লাবিত করবে। আবার এর অর্থ পানির দু'টি উপাদান-অক্সিজেন ও হাউড্রোজেনকে পানি থেকে আলাদা করে ফেলাও হতে পারে। এতে করে সমুদ্রের সমস্ত পানি এই দু'টি গ্যাসে রূপান্তরিত হবে, যেমন আল্লাহর ইচ্ছায় ওই দু'টি গ্যাস একত্রিত হওয়া ও তা দ্বারা সমুদ্র সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত তা এমনি ছিলো। এর অর্থ এও হতে পারে যে, এ দুটি গ্যাসের অণু-পরমাণুগুলো একটা অপরটা থেকে বিছিন্ন হয়ে যাবে। যেমন আজকাল আণবিক বোমা ও হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হয়। যদি এই শেষোক্ত ব্যাপরটিই ঘটে, তাহলে এ বিস্ফোরণটি এমন প্রচন্ড ও ভয়াবহ হবে যে, তার মোকাবেলায় বর্তমানে প্রচলিত ত্রাস সৃষ্টিকারী বোমাগুলো শিশুদের খেলনার মতো মনে হবে। অথবা এ ব্যাপারটা বর্তমান মানবজাতির অজানা অন্য কোনো উপায়েও সংঘটিত হতে পারে। তবে যে উপায়েই তা ঘটুক, তা যে মানুষের চিন্তা ও কল্পনা-বহির্ভূত পর্যায়ের আতংকজনক ঘটনা হবে, তাতে কোনো সন্দেহ নেই । কবর উন্মোচিত হওয়ার ব্যাপারটা পূর্ববর্তী এই সব ঘটনার কোনোটির কারণে সংঘটিত হতে পারে, আবার সেই ঘটনাবহুল দিনে আলাদাভাবে সংঘটিত ব্যাপারও হতে পারে। অতপর সেই কবর থেকে আল্লাহ্ তায়ালা কর্তৃক পুনরুজ্জীবিত ও পুনর্নির্মিত দেহসমুহ বের হবে- ঠিক যেভাবে তাকে ইতিপূর্বে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছিলেন সেভাবে । অতপর তারা হিসাব-নিকাশ ও কর্মফলের সম্মুখীন হবে এই দৃশ্যের বর্ণনা দেয়ার পর এর দ্বারা সমর্থিত ও এর সাথে সামঞ্জস্যপূর্ণ আর একটি বক্তব্য পেশ করা হচ্ছে এবং তা হচ্ছে প্রত্যেক ব্যক্তিই জানবে সে কী আগে পাঠিয়েছে এবং কী পেছনে রেখে গেছে।’ অর্থাৎ কী সে প্রথম জীবনে করেছে এবং কী শেষ জীবনে করেছে। অথবা কী সে নিজ জীবনে করেছে এবং কী সে অন্যদের জন্য অনুকরণীয় আদর্শ হিসাবে রেখে এসেছে । অথবা কী সে দুনিয়াতে ভোগ করে নিঃশেষ করে এসেছে এবং কী সে আখেরাতের জন্য সঞ্চয় করে রেখেছে। এর অর্থ যাই হোক না কেন, এটা সুনিশ্চিত যে, মানুষ যখন নিজের কৃতকর্মের কথা জানবে এবং একই সাথে সেই ত্রাসজনক ঘটনাবলীও সংঘটিত হবে। তখন স্বাভাবিকভাবেই এ দৃশ্যাবলী ও ঘটনাবলী যেমন আতংকজনক হবে, তেমনি তার জন্যে তার নিজের কৃতকর্মও উদ্বেগজনক হবে। বস্তুত কোরআনের এ উক্তি প্রত্যেকে জানবে সে কী আগে পাঠিয়েছে এবং কী পেছনে রেখে গেছে-’ এক অতীব চমকপ্রদ বর্ণনাভংগির উদাহরণ পেশ করে। অনুরূপভাবে মানুষের সেদিন নিজের কৃতকর্মের অগ্র-পশ্চাৎ জানা যেহেতু কোনো নির্দিষ্ট সীমায় গিয়ে থেমে থাকবে না, তাই এই জানা হবে সেদিনকার আতংকজনক ঘটনাবলীর মতোই ভীতিপ্রদ । এ বিষয়টা শব্দের মাধ্যমে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।