যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

করে থাকো । নিসন্দেহে তোমাদের ওপর প্রহরীর মৃতো নিয়োজিত রয়েছেন সম্মানিত লেখকরা । তোমরা যাই করো, তা তারা জানেন!” সর্বশেষ প্যারাটিতে হিসাব-নিকাশের দিনটির ভয়াবহতা ও বিশালতা সম্পর্কে এবং সেদিন যে মানুষের কোনো শক্তি-সামর্থ থাকবে না সে সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। সেদিন একমাত্র আল্লাহই হবেন সর্বময় কর্তা । বলা হয়েছে, তুমি জানো বিচার দিবস সম্পর্কে আবার বলছি, তুমি কি জানো বিচার দিবস সম্পর্কে? সেদিন কোনো প্রাণীরই কোনো ক্ষমতা ও কর্তৃত্ব থাকবে না। সকল ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর! সুতরাং দেখা যাচ্ছে, গোটা আমপারায় মানব মনকে বিবিধ পন্থায় ও উপায়ে প্রভাবিত করা ও তাতে করাঘাত করার যে ধারা প্রবহমান বয়েছে, আলোচ্য সূরাটি সামগ্রিকভাবে সেই ধারারই একটি অংশ । তাফসীর ‘যখন আকাশ বিদীর্ণ হবে, যখন গ্রহ-নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হবে, যখন সমুদৃগুলোকে উদ্বেলিত করা হবে এবং যখন কবরগুলোকে খুলে দেয়া হবে, তখন প্রত্যেকে জানবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী সে পেছনে রেখে গেছে।' মহাবিশ্বের গভীর পর্যবেক্ষণের ফলে মানুষের স্নায়ুতে যে মর্মবাণী ছড়িয়ে যায়, সে সম্পর্কে পূর্ববর্তী সূরায় আমি আলোচনা করেছি । পরিবর্তনের যোগ্যতাসম্পন্ন হাত মাত্রই এ মর্মবাণীকে ধারণ করে এবং আলোড়ন সৃষ্টিকারী বিপ্লবের ঝাঁকুনিতে তা আলোড়িত ও আন্দোলিত হয়। এ বিশাল বিশ্বে কোনো বস্তুই অপরিবর্তিত থাকে না। এই মর্মবাণী মানুষকে তার আকর্ষণ ও আসক্তির যাবতীয় বস্তু বর্জনে উদ্বুদ্ধ করে, কেবলমাত্র আল্লাহকে ছাড়া, যিনি এই বিশ্বজগতের সৃষ্টা এবং যিনি সকল বস্তু ধ্বংস হয়ে যাওয়ার পরও অনন্তকাল বেঁচে থাকবেন, আর সেই চিরন্তন মহাসত্য- যার পরিবর্তন নেই এবং স্থিতিশীল ব্যবস্থাপনায় এই মহাসত্যের কাছ থেকেই মানুষ সহায়তা লাভ করতে পারে। মহান স্রষ্টা ও মাবুদ আল্লাহ ব্যতীত আর কেউ স্থিতিশীল ও চিরঞ্জীব ন্‌য়। অহা শঅ্লস্ম কেয়ামতের সেই মহাপ্রলয়ের আলামত হিসাবে এখানে আকাশ বিদীর্ণ হওয়ার উল্লেখ করা হয়েছে। কিঞ্চিৎ শাব্দিক পরিবর্তনের মাধ্যমে অন্যান্য স্থানেও এর উল্লেখ রয়েছে। যেমন সূরা আর রহমান'-এ আল্লাহ তায়ালা বলেন, ‘যেদিন আকাশ চৌচির হবে, সেদিন তা রক্তের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে । সূরা ‘আল হাঙ্কা'তে বলা হয়েছে, ‘আকাশ খানখান হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে!’ সূরা এনশেকাকে বলা হয়েছে, ‘যখন আকাশ ফেটে যাবে ।' বস্তুত আকাশের বিদীর্ণ হওয়া বা ফেটে চৌচির হওয়াটা সেই সংকটময় দিনের অন্যতম একটি বাস্তব ঘটনা ৷ তবে আকাশ বিদীর্ণ হওয়ার উদ্দেশ্য কী, তা সুনির্দিষ্টভাবে বলা দুস্কর। অনুরূপভাবে বিদীর্ণ হওয়া বা ফেটে যাওয়ার রূপটা কেমন হবে, তাও বলা কঠিন৷ তবে এ দ্বারা যে জিনিসটি চেতনার ফলকে প্রতিফলিত হয়, তাহলো আমাদের নিত্য পরিদৃশ্যমান এই বিশ্বজগতের কাঠামোতে একটা আমূল পরিবর্তন, তা বর্তমান ব্যবস্থার অবসান এবং তার প্রচলিত এই সূক্ষু প্রশাসনিক অবকাঠামোর ছিন্নভিন্ন হয়ে যাওয়ার একটা দৃশ্য । এই দৃশ্যটির আরেকটি পার্শ্বচিত্র হলো সূরায় আলোচিত নক্ষত্রমন্ডলীর বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়ার বিষয়টি ৷ বর্তমানে এই নক্ষত্রমন্ডলী যেরূপ অটুট বন্ধনে আবদ্ধ থেকে প্রচন্ড গতিবেগে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।