যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাযির করে। এমতাবস্থায় দাওয়াত পাওয়ার পরও যে সত্যের পথকে মযবুতভাবে আকড়ে ধরবে না, সত্য পথ থেকে ফিরে যাওয়ার জন্যে তাকেই দায়ী হতে হবে, যেহেতু তার সামনে সঠিক পথ দেদীপ্যমান ছিলো। সত্য বলতে কি, সত্য পথের যৌক্তিকতা এবং ঈমান আনার জন্যে যে প্রমাণাদি প্রয়োজন তা মানুষের নিজের মধ্যে এবং বিশ্বের সবখানে এমনভাবে ছড়িয়ে আছে যে, তার থেকে মুখ ফিরিয়ে নেয়ার জন্যে প্রয়োজন ইচ্ছাকৃত এক পদক্ষেপ এবং অনমনীয় এক হঠকারী জিদ । বিশেষ করে কোরআনের বিভিন্ন স্থানে যেসব যুক্তি তুলে ধরা হয়েছে, সেগুলো জানার পর তা না-বুঝা এবং সত্যকে গ্রহণ না করা হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। ওই বিরোধীদের কাছে যখন এটা স্পষ্ট হয়ে গেলো যে অবশেষে সেই মহাসত্য প্রতিষ্ঠার পরিপূর্ণ সম্ভাবনা এসে গিয়েছে এবং হেদায়াতের পথ গ্রহণ করা মানুষের জন্যে অনেকাংশে সহজ | হয়ে চলেছে তখন বাধ্য হয়ে তারাও সত্য পথ প্রতিষ্ঠার দিকে এগিয়ে এলো এবং এটাও তারা বুঝলো যে, সবকিছুর ওপর পরাক্রমশালী আল্লাহর ইচ্ছাই আসল ইচ্ছা । এ বিষয়ে আল্লাহর বাণী, ‘তোমরা যা কিছু চাও তা হবার নয়, হবে তাই যা আল্লাহ তায়ালা চান ।' আর এ কথা সম্ভবত এ জন্যেই বলা হয়েছে, যেন এ কথা তারা না বুঝে যে, তাদের ইচ্ছা আল্লাহর সেই ইচ্ছা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস যার দিকে সবকিছু ফিরে যাবে। এটা আল্লাহর বিশেষ মেহেরবানী যে তিনি সবাইকে স্বাধীনভাবে নিজেদের জীবন পথ বেছে নেয়ার এখতিয়ার দিয়েছেন এবং হেদায়াতের পথ পাওয়াকে সহজ করে দিয়েছেন। অবশ্যই সবকিছু আল্লাহর সেই সর্বব্যাপী ইচ্ছার কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে, যা চিরদিন বিজয়ী ছিলো এবং বিজয়ী হবে। = মহান সৃষ্টিকর্তা রববুল ইযযতের ইচ্ছার বর্ণনা কোরআনে কারীমের যতো জায়গাতে এসেছে, সে সবখানেই এ সকল যুক্তি প্রমাণ পেশ করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে ঈমানী চিন্তা-চেতনাকে সঠিক বলে ঘোষণা করা এবং আল্লাহর মহান ইচ্ছাকে বাস্তবায়িত করা বিশ্ববাসীকে একথা জানিয়ে দেয়৷ যে, সৃষ্টিজগতে যা কিছু আছে তার সবকিছুকে অবশেষে আল্লাহর ইচ্ছাই মেনে নিতে হবে । এখন একটি প্রশ্ন জাগে যে, মানুষের কিছু ইচ্ছা যে বাস্তবায়িত হতে দেখা যায়, তা কিভাবে হয়? তার জবাব হচ্ছে, মানুষকে দেয়া কিছু ইচ্ছা প্রয়োগের ক্ষমতা তাও আল্লাহর ইচ্ছার একটি অংশ মাত্র । যেমন রয়েছে অন্যান্য স্থানে তাকদীর ও তাদবীরের সম্পর্ক । তার সঠিক মর্যাদা বুঝতে ‘হলে ফেরেশতাদের দিকে তাকাতে হবে, যারা নিরন্তর আল্লাহর নির্দেশগুলো যথাযথভাবে পালন করে যাচ্ছে এবং যেসব নির্দেশ তাদেরকে দেয়া হচ্ছে তা পালন করতে তারা পুরোপুরি সক্ষমও বটে । মানুষকেও শিক্ষাদান করা এবং সবকিছুর বিবরণ জানানোর পরে, ভালো ও মন্দের মধ্যে যে কোনো একটি বেছে নেয়ার যে স্বাধীনতা- এই স্বাধীন ইচ্ছা প্রয়োগের যে ক্ষমতা মানুষকে দেয়া হয়েছে তাও সেই মহামহিমের মহান ইচ্ছার একটি দিক মাত্র। মোমেনদের ধ্যান-ধারণার মধ্যেও এই সত্যটিকে প্রতিষ্ঠা করা জরুরী যাতে করে তারা প্রকৃত সত্যকে যথাযথভাবে বুঝে। সাহায্য ও সক্ষমতা লাভের জন্যে আল্লাহ রববুল আলামীনের কাছেই প্রার্থনা জানায় এবং এ পথে চলতে গিয়ে কী প্রয়োজন এবং কোন্‌ পথ গ্রহণ করা উচিত তা বুঝার জন্যে তার সাথেই যোগাযোগ করে। যিলাল ২২তম ১২. Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।