তিনি কোরআনকে পৌছে দিয়েছেন পথহারা মানুষের দ্বারে দ্বারে । তিনি তো তাদের কাছে এমন কোনো নতুন ব্যক্তি নন যাকে তারা চেনে না বা জানে না । তিনি তাদের বহু বছরের চেনা জানা এক অতি মহান চরিত্রের অধিকারী ব্যক্তি । তাদের কাছে পরম বিশ্বাসী ব্যক্তিই তো দেখেছেন সেই মর্যাদাবান ফেরেশতা জিবরাইলকে সঠিকভাবে নিজ চোখে এবং অতি স্পষ্টভাবে ওই দিকচক্ৰবালে । এ ব্যাপারে তাদের মনে কোনো প্রকার সন্দেহই ছিলোনা । আর নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের অস্তরেও সন্দেহের লেশমাত্র ছিলো না যে ওই মহান ফেরেশতা যে বাণী এনেছেন তা অবশ্যই আল্লাহ রববুল ইযযতের কাছ থেকে গাওয়া এবং এ ব্যাপারে তার মন ছিলো সম্পূর্ণ নিশ্চিন্ত ও নিরু্বগ্ন। অতএব, সে ফেরেশতার সততা ও সত্যবাদিতা ছিলো তার কাছে নিশ্চিত বিশ্বাসের জিনিস । এ বিষয়ের সাক্ষ্য দিতে গিয়ে আল্লাহ তায়ালা বলছেন, ‘এগুলো কোনো মরদূদ শয়তানের কথা নয়।’ এমন মযনবুত স্থির, নিশ্চিন্ততার সাথে পরিপূর্ণ এবং নিশ্চয়তা দিয়ে কথা বলা কখনো শয়তানদের কাজ হতে পারে না। তাই চরম অসন্তোষ প্রকাশ করে এবং তাদের নির্বুদ্ধিতার দিকে ইংগিত করে বলা হচ্ছে, ‘কোথায় চলেছো তোমরা?’ অর্থাৎ কি কথা বলা স্থির করেছো তোমরা এবং কী করতে চাও বলো তো দেখি । সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমরা কোথায় চলে যাচ্ছ। যেখানেই তোমরা যাও না কেন সবখানেই আমার দূত তোমাদের মুখোমুখি হচ্ছে যুক্তি ও জ্ঞানের ক্ষুরধার তরবারি নিয়ে । ‘অবশ্যই এ কালাম গোটা বিশ্ববাসীর জন্যে এক মহা উপদেশ ৷’ এমন উপদেশ, যা তাদেরকে তাদের অস্তিত্ব সম্পর্কে ওয়াকেফহাল করে। জানায় তাদেরকে তাদের সৃষ্টির রহস্য এবং প্রকৃতির স্বরূপ । তাদেরকে সেই জিনিস অবহিত করে, যা তাদের চতুর্দিকে বিরাজ করছে। বিশ্ববাসীর জন্যে সে এক বিশ্বজনীন দাওয়াত । একেবারে গোড়াতেই এই দাওয়াত দান করা হয়েছে কিন্তু মক্কায় এ দাওয়াত দানের পরিণতি হয়েছে বড়োই দুঃখজনক । এ দাওয়াত বার বার ঠোকর খেয়ে ফিরে এসেছে সাধারণভাবে । মন্ধা ও মন্কাবাসীর আচার আচরণের দিকে তাকালে তাদের এ করুণ অপরদিকে ওহীলন্ধ এই সূক্ষ্ম বিবৃতি তাদেরকে একথাও স্পষ্ট করে জানাচ্ছে এবং স্বরণ করিয়ে দিচ্ছে যে, হেদায়াতের সঠিক পথ যে পেতে চায়, তার জন্যে এ পথ বড়োই সহজ । সুতরাং তারা দায়ী হবে তাদের নিজেদের জন্যেই অর্থাৎ যে পথ পেতে চায় তাকে তো এ দাওয়াত অবশ্যই সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যে এ দাওয়াতের বাস্তবতা ও যৌক্তিকতা বুঝবে কিন্তু পার্থিব সুযোগ সুবিধা ও স্বার্থের কারণে তা গ্রহণ করবে না, তাদের এই হঠকারিতার জন্যে তাদের নিজেদেরকেই দায়ী হতে হবে। অথচ পথ যারা পেতে চায়, তাদের জন্যে আল্লাহ তায়ালা সে পথপ্রাপ্তি সহজ করে দিয়েছেন। তাই ঘোষণা দেয়া হয়েছে, ‘তোমাদের মধ্যে যে চাইবে এ পথে দৃঢ় হয়ে থাকতে তার জন্যে এ দাওয়াত গ্রহণ করা সহজ’ ৷ যে মযবুত হয়ে থাকতে চায় আল্লাহর দেখানো পথে, যে চলতে চাইবে তাঁর রাস্তায় । এ কথাগুলো এসে যাওয়ার পর অবশ্যই এ দাওয়াত গ্রহণ সহজ ৷ যে মযবুত হয়ে থাকতে চায় আল্লাহর দেখানো পথে, যে চলতে চাইবে তার রাস্তায়, এ কথাগুলো এসে যাওয়ার পর অবশ্যই এ দাওয়াত গ্রহণ করা সহজ, যেহেতু এ বিবৃতি সকল সন্দেহ ঘুচিয়ে দেয় এবং সমস্ত দ্বিধা দ্বন্দ দূর করে দেয়। তখন অযুহাত দেখানোর আর কোনো উপায় থাকে না। কাজেই ভালো মনের অধিকারী ব্যক্তির কাছে এ ওহী সরল সঠিক ও সুন্দর পথকে কার্যকরভাবে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।