যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

প্রত্যেক মানুষের চিন্তা করা দরকার এবং বিনীত ও লজ্জিত হওয়া উচিত ৷ কারণ আল্লাহর এ মহা সাম্রাজ্যে সে তুচ্ছ এক সৃষ্টিমাত্র । কী এমন হতো যদি তার প্রতি আল্লাহ তায়ালা এভাবে যত্নবান না হতেন এবং তাকে সৃষ্টির সেরা জীব বলে এই সম্মান না দিতেন। | যোহাশ্যাদ (স-)_এর পগুণাবশ্লী এতো গেলো ওই বাৰ্তাবাহক সম্পর্কে কিছু কথা যিনি স্বয়ং আল্লাহর কাছ থেকে ওই বাণী বহন করে নিয়ে এসেছেন এবং পৌছে দিয়েছেন যথাযথ স্থানে । এখন বিবরণ দেয়া হচ্ছে সেই বার্তাবাহকের যিনি তোমাদের কাছে সে বার্তা পৌছে দিয়েছেন। তাকে তোমরা সঠিকভাবে চেনো জানো । দীর্ঘ চল্লিশটি বছর ধরে তাকে দেখার সুযোগ তোমরা পেয়েছো। সুতরাং তিনি যখন তোমাদের কাছে সেই মহা সত্যকে নিয়ে এলেন, তখন তোমরা কেন এটা ওটা বলতে শুরু করলে? তার ব্যাপারে তোমরা নানা মতে বিভক্ত কেন হতে লাগলে? তিনি তো তোমাদের অতি কাছের সংগী এবং তিনি তোমাদের অপরিচিত কেউ নন । আল্লাহর বাণী পৌছে দেয়ার জন্যে তিনি যথেষ্ট পরিমাণে বিশ্বস্ত, যার নিশ্চিত প্রমাণ তার কাজকর্ম ও চরিত্রের মধ্যে দিয়ে ইতিমধ্যেই তোমরা পেয়েছো। এরশাদ হচ্ছে, ‘আর (শোনো) তোমাদের একান্ত প্রিয় সংগী, সে কোনো পাগল নয়। আর দিনের উজ্জল আলোয় সে দেখেছে ওই জিবরাইলকে। আর গায়ব (অদেখা সে জিনিস) সম্পর্কে জানানোর ব্যাপারে সে মোটেই কৃপণ নয়। আর ওই কথাগুলো কোনো বিতাড়িত শয়তানের কথাও নয়। তবে (বলো) কোথায় তোমরা চলে যাচ্ছ? শোনো, ওই কথাগুলো গোটা বিশ্বের জন্যে ও তার অধিবাসীদের জন্যে এক মহা উপদেশ ৷' ওরা সেই সম্মানিত নবী সম্পর্কে আপত্তিকর অনেক কথাই বলেছে। যাকে তারা সঠিকভাবে জানে, তার বুদ্ধির শ্রেষ্ঠত্ব সম্পর্কেও তারা খবর রাখে । তার সত্যবাদিতা বিশ্বস্ততা ও ব্যক্তিত্ৃসহ সর্ববিষয়েই তারা ওয়াকেফহাল ৷ তবু তারা বললো, ও পাগল, যে কথাগুলো সে বলছে তা এক শয়তান এসে ওকে বলে যায়। তাদের মধ্যে কেউ কেউ এ কথা তার বিরুদ্ধে ও তার আনীত দাওয়াতের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র হিসেবে বলতো যাতে করে ওই কথাগুলো অন্য কেউ মনোযোগ দিয়ে না শোনে ৷ আবার কেট ওই কথাগুলো বিস্মিত হয়ে এবং অনেক সময়ে ভয়ে পড়েও বলতো । কেননা তাদের মধ্যকার দ্বিতীয় কোনো ব্যক্তি ওই সকল দেবদেবীর বিরুদ্ধে কোনো কথা বলতো না । তারা ওই দেব দেবীদেরকেও ভালোবাসতো, আর যেহেতু তাদের এক বদ্ধমূল ধারণা ছিলো যে, কবিদের সাথে সর্বদাই এমন কোনো ভ্রিন থাকে, যে মাঝে মধ্যে নতুন ও অভিনব কথা তাদের শিখিয়ে দেয়। শয়তান অনেক সময় মানুষকে আছর করে এবং তার মুখ দিয়ে অদ্ভূত অদভূত কথা বলে। এভাবে ওহীর মাধ্যমে যে সত্য কথাগুলো তাদের কাছে পৌছানো হচ্ছিলো, সেগুলোর যৌক্তিকতা খুঁজে দেখার মতো মানসিকতাও তারা হারিয়ে ফেলেছিলো। এভাবে আল্লাহ রব্বুল |' আলামীনের মহাবাণী থেকে তারা অনেক দূরে সরে থাকছিলো। সুতরাং এ সময় কোরআন তার সর্বগ্রাহী সৌন্দর্য ও যৌক্তিকতা নিয়ে হাযির হলো। এ সূরার বর্তমান আলোচ্য অধ্যায়ে প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার বিবরণ দেয়া হয়েছে যা দেখে যে কোনো মানুষের মনে অবশ্যই এ কথা জাগে যে, কোরআনের এই সুমধুর বাণী এসেছে সেই মহিমান্বিত আল্লাহর পক্ষ থেকে, যিনি দান করেছেন প্রকৃতির বুকে ওই অঢেল ও তুলনাহীন সুষমা আর তিনিই দিয়েছেন সেই রসূল (স.)-কে এক মহান চরিত্র । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।