শব্দ আর কোথাও ব্যবহৃত হয়নি । আর রাত শেষে দিনের প্রথম আগমনে মন-দিল যেভাবে প্রফুল্ল হয় এবং দেহে যে সজীবতা আসে তাতে মনে হয় প্রভাত বুঝি সত্যিই নিশ্বাস ফেলছে এবং তার মাধুর্যে সকলকে করছে বিমুগ্ধ । উপরন্তু আরও একটি ব্যাখ্যার মাধ্যমে এই কথাটি আরও জোরদার হয় যে, আঁধারের ঘোর কেটে গিয়ে প্রভাতের স্নিগ্ধ আলো মৃদু-মন্দ প্রভাতী সমীরণ ও আরও অনেক অজানা জিনিস ওই সময় পাওয়া যায় যা হয়তো আমাদের এখনও জানতে অনেক বাকী । যে কোনো সৌন্দর্য পিয়াসী মানুষ উল্লেখিত চারটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা ভান্লোভাবে বুঝতে পারবে। যেখানে বলা হচ্ছে, ‘কসম থেমে থেমে আসা তারকারাজির, যারা দ্রুতগতিতে আসে, আৰার হঠাৎ করে লুকিয়ে যায়। কসম ওই রাতের, যা বিশ্বকে আঁধার দিয়ে ঢেকে দেয় এবং কসম প্রভাত বেলার, যা দিনের আলোয় নিশ্বাস ছাড়ে ।' এর ব্যাখ্যা মানুষের অনুভূতিরাজ্যে প্রবল এক আবেগ সৃষ্টি করে, যখন সে বিশ্বের এসব রহস্যের দিকে খেয়াল করে তাকায় । এসব আয়াত বিশ্ব ভান্ডারের যে তথ্যের সন্ধান দেয় তা যেমন মহা মূল্যবান, তেমনি অতি সুন্দর এবং মনোমুগ্ধকর, যা মানুষের অনুভূতিরাজ্যে স্থায়ীভাবে দাগ কেটে যায়। বিশ্বের এই রহস্যরাজি যে কোনো কবি মনকে দারুণভাবে দোলা দেয়। মহাবিশ্বের এই সকল দৃশ্য থেকে যে জীবন বা সজীবতার সন্ধান পাওয়া যায়, তা সকল মনকেই সজীব ও বলীয়ান করে। এর ব্যাখ্যা থেকে সজীব ও সুন্দর মানুষের মন আরও চাংগা ও প্রফুল্ল হয় । তার সামনে নিত্যনতুন রহস্য উন্মোচন হয়। যে ঈমান আনার আহ্বান জানিয়ে তাদের কাছে দাওয়াত পেশ করা হয়েছে তা গ্রহণ করা অত্যন্ত সহজ হয়ে যায়। সেই সত্যটিকে যেভাবে বর্ণনা করা হয়েছে তাতে সাধারণ বুদ্ধির লোকেরাও প্রভাবিত না হয়ে পারে না। জিব্রাইলের গুণাবন্দী দেখুন সে মর্মস্পর্শী কথা, ‘অবশ্যই এটা এক সম্মানিত রসূলের কথা, যে শক্তিমান এবং আকাশবাসীর (আল্লাহর) কাছে সম্মানজনক স্থান পাওয়ার যোগ্য । স্বতঃস্ফূর্তভাবে যার আনুগত্য করা হয়। সেখানে সে রসূল বিশ্বসী বলে পরিচিত ।' এ কোরআন হচ্ছে আখেরাতের বিবরণ সম্বলিত একজন মহান রসূলের (আনীত) বাণী ৷ সে (বার্তাবাহক) হলেন জিবরাইল ৷ যিনি বহন করে এনেছেন এ কথাগুলো এবং পৌছে দিয়েছেন তা যথাযথভাবে ৷ এই দায়িত্বের কারণেই তাকে বাৰ্তাবাহক বা রসূল বলা হয়েছে। এ বার্তাবাহকের গুণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে, তাকে এ বার্তা পৌছে দেয়ার জন্যে মনোনীত করা হয়েছে। তিনি (জিবরাইল) সম্মানিত তার মনীবের কাছে, আর তার রব তিনি, যিনি তার সম্পর্কে বলছেন ‘শক্তিমান' এবং তা হচ্ছে তার ওহী বহন করার কারণেই । কেননা এই মহাবাণী বহন করার জন্যে যথেষ্ট শক্তির প্রয়োজন ৷ ‘তিনি আরশবাসীর কাছে সম্মানজনক স্থানের অধিকারী ৷' সন্মান ও মর্যাদাপূর্ণ আরশের মালিক ৷ সেখানে তার কথা যথাযথভাবে মানা হয়। তিনি সকল মর্যাদাপূর্ণ ফেরেশতাদের কাছে বিশ্বস্ত বলে পরিচিত । যেহেতু তিনি তার রবের সম্মানিত বাণী বহন করেন ও নবীদের কাছে পৌছে দেন। সামগ্রিকভাবে তাকে এ গুণাবলী দেয়া হয়েছে ওই মহাবাণীর ধারক ও বাহক হওয়ার কারণেই । সুতরাং এ নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, কোরআন মহাসম্মানিত এক গ্রন্থ যা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বনু মূল্যবান বাণী সম্বলিত । আর এ বাণী মানুষের কাছে পৌছানোতে একথাও স্পষ্ট যে, আল্লাহ তায়ালা মানুষের ব্যাপারে খুবই যত্নবান ৷ মানুষকে সঠিক পথ দেখানোর জন্যেই এ বাণী পাঠানোর ব্যবস্থা এমন একজন বাৰ্তাবাহক মহান ফেরেশতার মাধ্যমে করা হয়েছে যিনি আল্লাহর মনোনীত ৷ মানুষকে পথ দেখানোর জন্যে এই সুনিপুণ ব্যবস্থার প্রতি দৃষ্টিপাত করে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।