তার ভরাডুবি ঘটাবে । এমন সময় এবং এমনভাবে জানবে যে, তখন আর তার কিছু করার থাকবে না। তার আনীত পাথেয়র মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন আনার সাধ্য তার থাকবে না। কোনো উপায়ে কম বেশী করারও কোনো ক্ষমতা থাকবে না, কারণ তার কষ্ট লাঘব করার জন্যে কোনো দরদী এগিয়ে আসবে না কোনো কিছু নিয়ে । সেদিন সকলের সাথে যাবতীয় সম্পর্ক কেটে যাবে। সে নিজেও যেমন কারো সাথে সম্পর্ক রাখবে না, অন্য কেউ তার সাথে সম্পর্ক রাখবে না। সেদিন সব কিছু আকারে প্রকারেও অন্যান্য সকল দিক দিয়ে পরিবর্তিত হয়ে যাবে। থাকবে সেদিন মহান আল্লাহর অস্তিত্ব এবং তার ইচ্ছার কার্যকারিতা- যা টলবে না, বদলাবে না । সুতরাং আজই সেই মৃহান আল্লাহর সত্তুষ্টিবিধানের জন্যে প্রস্তুত হওয়ার চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে! এর পরিণতিতে মানুষ অবশ্যই সে দিনই উচিত বিনিময় পাবে যেদিন সৃষ্টির সবকিছুই বদলে যাবে। এভাবে সূরাটির প্রথম অধ্যায় শেষ হচ্ছে, যা মানুষের অনুভূতিকে ওই ভয়াবহ দিনের বাস্তবতা সম্পর্কে ওয়াকেফহাল করে। বিস্ময়কর শপথ বাক্য এরপর আসছে আলোচ্য সূরাটির দ্বিতীয় অধ্যায়ের আলোচনা । এ আলোচনা শুরু হয়েছে | বিশ্বের অতি চমৎকার কিছু দৃশ্যের কসম খেয়ে । ওই সুন্দর জিনিসগুলোর কসম খাওয়ার উদ্দেশ্য | হচ্ছে অবতীর্ণ কথাগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। রসূলের গুণাবলীকে জনসমক্ষে তুলে ধরা, যিনি সে ওহী বহন করে এনেছেন এবং আল্লাহর ইচ্ছানুযায়ী মানুষের কাছে যথাযথভাবে তা পৌছে দিচ্ছেন । বলা হচ্ছে, অতএব আমি কসম খাচ্ছি, সরে সরে যায় যে তারকাগুলো তাদের, যারা.......... তাহলে তোমরা কোথায় যাচ্ছো? যা সে বলছে তা এছাড়া আর কিছুই নয় যে, সেগুলো গোটা বিশ্বজগতের |. জন্যে উপদেশ স্বরূপ । (আয়াত-১৫-১৭) ‘আল খুন্নাস, আল জাওয়ারিল কুন্নাস’' বলতে বুঝায় সেই তারাগুলোকে যেগুলো, কক্ষপথে চলার সময় ঘুরে ঘুরে একই জায়গায় আসে। যেমন দ্রুতগতিতে সেগুলো চলে যায়, তেমনি (অপর গোলার্ধে যাওয়ার কারণে) আমাদের নযরে গোপন হয়ে লুকিয়ে যায়। এই তারাগুলোর চমৎকার গতিকে বুঝাতে গিয়ে আল্লাহ তায়ালা ওদেরকে ওই চঞ্চলা হরিণীদের সাথে তুলনা করেছেন, যারা দ্রুতগতিতে ছুটে যায়। হঠাৎ করে থামে, এদিকে ওদিকে ক্ষিপ্র দৃষ্টিতে তাকায়, সচকিত পদে আবার দৌড়ায়। আবার সে অন্য এক স্থান থেকে ফিরে আসে । হরিণীর এই দৌড়াদৌড়ির মধ্যে তার লুকানো, পুনরায় আত্মপ্রকাশের মধ্যে দারুণ এক সৌন্দর্য আছে যা অনুভূতিশীল মনকে আনন্দে আত্মহারা করে তোলে এই সৌন্দর্যকে বর্ণনা করতে গিয়ে অতি সুন্দর শব্দ ও প্রকাশভংগী ব্যবহার করা হয়েছে। ‘আর রাত যখন ধরণীকে অন্ধকারে ছেয়ে ফেলে ৷' অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন করে ফেলে গোটা বিশ্বকে ৷ কিন্তু ওই অবস্থার বিবরণ দিতে গিয়ে এমন ভাষা ব্যবহার করা হয়েছে, যার ফলে মনে হয় রাত একটি জীবস্ত কিছু । যা তার নিজ অদৃশ্য হাতে বা পায়ে যেন অন্ধকারের চাদর বিছিয়ে দেয়। রাত সম্পর্কে কথা বলার এ এক অভিনব পদ্ধতি এবং রীতিমতো রহস্যজনক । আরবী ভাষার এ প্রকাশভংগী এতোই চমৎকার, যা অন্য কোনো ভাষায় কল্পনা করা যায় না। অনুরূপ আর একটি চমৎকার বাক্য ‘আর প্রভাত বেলার কসম, যা দিনের আলোয় নিশ্বাস নেয়।’ এ আয়াতটির ‘প্রভাত’ যেন একটি জীবস্ত কিছু । তার প্রাণশক্তি আরও অধিক মূর্ত হয়ে উঠেছে আরবী ওই শব্দগুলোতে । ভাবখানা এই যে, প্রভাতবেলা এমন কোনো জীবন্ত প্রাণী- যা শ্বাস প্রশ্বাস নেয় । হা, তার বিশ্বাস হচ্ছে ওই স্নিগ্ধ আলো যা জীবন ও সঞ্চালন শক্তি দান করে অন্য বহু জীবন্ত প্রাণীকে । আমার মনে হয় প্রভাতের বর্ণনা দিতে গিয়ে এতো মধুর ও চমৎকার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।