যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এই প্রকাশ করে দেয়া- এটাও সেই ভয়াবহ দিনের ভীতিজনক পরিস্থিতির অন্যতম, বরং সকল গোপন তথ্য ও কথা যা বুকের মধ্যে লুকায়িত থাকে, যা মানুষ কোনো অবস্থায় প্রকাশ করতে চায় না, সেদিন সেগুলো প্রকাশ করে দেয়া সে দিনকার অন্যতম বৈশিষ্ট্য । বুকের অভ্যন্তরের কথাগুলো প্রকাশ হওয়া এবং আকাশের পর্দা উঠে যাওয়ার মধ্যে বেশ | একটা ঘনিষ্ঠ সাদৃশ্য আছে। আকাশের নীলাভ স্তর, যা আমাদের কাছে দূরত্বের কারণে অনুভূত হয় তা তখন থাকবে না । ‘আর যখন আকাশের পর্দা তুলে নিয়ে তাকে গুটিয়ে দেয়া হবে।' এ কথাগুলো পাঠ করার সময় মন-মগযে এ কথাটা সংগে সংগে এসে যায় যে এখনকার যে পর্দাটা ওপরের দিকে তাকালেই আমাদের নযরে পড়ে তা আর থাকবে না । গুটিয়ে নেয়া অর্থ সরিয়ে নেয়া বুঝায় । কেমন করে এটা সংঘটিত হবে এবং কোন পদ্ধতিতে এই অপসারণের কাজ সম্পন্ন হবে তা বুঝার কোনো উপায় নেই । তবে এতোটুকু আমরা কল্পনা করতে পারি যে, ওপরের দিকে যে গন্বুজাকৃতি আমরা দেখি তা আর দেখা যাবে না। এটাই হবে পর্দা তুলে নেয়া বা আকাশের ওই পর্দাকে গুটিয়ে নেয়ার ফল, এর বেশী অনুমান করা বা বুঝার মতো চিন্তাশক্তি আমাদের নেই৷ তারপর শেষের দু'টি আয়াতে সেই ভয়াবহ আতংক সৃষ্টিকারী দিনের শেষ দৃশ্য তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে, ‘যখন জাহান্নামকে ভীষণভাবে প্রজ্ব্বলিত করা হবে এবং জান্নাতকে কাছে এগিয়ে আনা হবে৷’ কোথায় জাহান্নামকে আগুন লাগানো হবে বা জাহান্নাম জ্বলতে শুরু করবে, এর মধ্যে কোথায় আগুনের স্ফুলিংগ বাড়তে থাকবে কি দারুণ দাউ দাউ বেগে এটা জ্বলবে, কতো হবে এর উত্তাপ, কোথায় হবে এ জাহান্নামের স্থান? ধরানো হবে কিভাবে এবং কি দিয়েই বা আগুনকে উঙ্কে দেয়া হবে, কোন দ্রব্য হবে এর জ্বালানি- এসব কিছুর জবাব আল্লাহর এ নিম্নবর্ণীত বাণী ছাড়া আর কিছুই নেই যে, ‘এর জ্বালানি হবে মানুষ ও পাথর ৷' কিন্তু সে তো হবে পাপী মানুষকে তার মধ্যে নিক্ষেপ করার পর । তার আগে কি হবে তার জ্বালানি বা কিভাবে তা জ্বলবে? এর জবাব আল্লাহ্‌ তায়ালাই ভালো জানেন। কোথায় জানর্নাতকে নিকটবর্তী করা হবে এবং কেমন করে তাকে জান্নাতবাসীদের কাছে নিয়ে আসা হবে? প্রকাশিত হবে তাদের সামনে সহজ প্রবেশ পথ । কি সহজ পদ্ধতিতে তারা প্রবেশ করবে এগুলোর কোনো জবাব আমাদের কাছে নেই । কোরআনের মাধ্যমে শুধু আমাদেরকে জানানো হচ্ছে, জান্নাতকে তার প্রাপকদের জন্যে সবদিক দিয়ে প্রস্তুত করে এগিয়ে নিয়ে আসা হবে তাদের কাছে । যে শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে তাতে বুঝা যায়, ঘষা অবস্থায় টেনে আনা হবে জারাতকে এবং ক্লু খোলার মতো জান্নাতীদের পাতগুলোও ওই রকম ঘষা অবস্থায় এগিয়ে যাবে। যেদিন এ সকল ভয়ংকর ঘটনা সৃষ্টিলোকের সর্বত্র সংঘটিত হবে, যেদিন জীবন্ত ও জড় সবকিছুর মধ্যে আসবে এই বিবর্তন, সেদিন কোনো ব্যক্তির কাছে তার কাজের সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না যা সে দুনিয়ার বুকে করেছে। অর্থাৎ দুনিয়ার বুকে সে যা কিছু করেছে, কোনো কম বেশী না করে অবিকলভাবে সেগুলো নিয়েই সে হাযির হবে। আর যে পাথেয় ওই দিনের জন্যে সে সঞ্চয় করেছে সেগুলো নিয়েই আল্লাহর আদালতে হিসেবের মুখোমুখি হবে। এরশাদ হচ্ছে, (সেদিন) মানুষ ‘জানবে যা সে হাযির করেছে।' ওই কঠিন দিনে প্রত্যেক ব্যক্তিই কোনো না কোনো আমল নিয়ে হাযির হবে। নেক আমল হলে পুরস্কার আর বদ আমল হলে তার কঠিন ফল তাকে ভোগ করতে হবে। জানবে ওই ভয়ানক পরিণতির কথা, যা তাকে ঘিরে ফেলবে এবং যা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।