তবে সে যা দিয়েছে তা ফেরত দিলে তাকে স্বাধীনতা দেয়া হতো । আবার কেউ কেউ এমনও করতো যে, কোনো ব্যক্তি মারা গেলে সে ব্যক্তির স্ত্রীকে বাচ্চা মানুষ করার জন্যে পুনরায় বিয়ে বসতে না দিয়ে আবদ্ধ করে রেখে দিতো । বাচ্চাটা বড়ো হলে তাকে বিয়ে করতো । আবার কোনো সময় এমনও করতো যে, অভিভাবক এতীম মেয়েকে নিজের কাছে রেখে লালন-পালন করতো । এই উদ্দেশ্যে বিয়ে দিতো না যে, তার বর্তমান স্ত্রী মারা গেলে তাকে বিয়ে করবে । অথবা তার না-বালেগ ছেলের সাথে বিয়ে দিয়ে রাখতো । যাতে তার সম্পদ-সম্পত্তি ও সৌন্দর্য ভোগদখল করা যায়। এই ছিলো জাহেলী যুগে মেয়েদের সাথে ব্যবহারের দশা। শেষ পর্যন্ত ইসলামের আগমন ঘটলো যা মেয়েদেরকে এসব হীনতা, দীনতা, নির্যাতন ও নিষ্ঠুরতা থেকে মুক্তি দিলো। জ্যান্ত কবর দেয়ার রীতি চিরতরে খতম করে দিলো এবং তাদের সাথে যে কোনো দুর্ব্যবহারের জন্যে কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলে ঘোষণা জারী করলো । নারী তথা মানবতার প্রতি এই চরম অবমাননার দ্বার রুদ্ধ করে মাতৃ জাতিকে ইসলাম দিলো তার ন্যায্য অধিকার ৷ জানিয়ে দিলো কোনো প্রকার দুর্ব্যবহার তাদের প্রতি করা হলে তার জন্যে পাকড়াও হতে হবে আল্লাহর দরবারে । জীবন্ত প্রোথিত কন্যাদেরকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কোন্ অপরাধের জন্যে তাদেরকে হত্যা করা হয়েছিলো এবং সেই ভয়ংকর দিনে তাদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। যে মান মর্যাদা ও অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে, জাহেলী সমাজের কোনো পর্যায়েই সে মর্যাদা দেয়া হয়নি । আর ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে মানব রচিত কোনো ব্যবস্থায় তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ছিলো না । মায়ের জাতির প্রতি এ মর্যাদাবিধান প্রকারান্তরে গোটা মানবজাতির জন্যে ছিলো এক মহা নেয়ামত ৷ মেহেরবান আল্লাহর প্রিয়তম সৃষ্টি রক্ষার্থে এবং তাদের জন্যে পরিপূর্ণ শান্তিবিধান করলেন, তাদেরকে মর্যাদা দান নারীত্বের জন্যে যথাযথ এবং এক অপরিহার্য শর্ত । এ শর্ত পূরণ করা ব্যতীত অন্য কোনোভাবে শান্তির আশা করা বৃথা। ইসলামের আগমনের পর নারীদেরকে আল্লাহর তরফ থেকে অসাধারণ সম্মান দান করা হলো ৷ তার ফলে পৃথিবীতে শান্তি স্থাপিত হলো। যতোদিন ইসলাম বিজয়ী ব্যবস্থা হিসেবে চালু থেকেছে, ততোদিন মানুষের অর্ধেক নারী সমাজ সহ গোটা মানবজাতি শান্তি, নিরাপত্তা ও স্বস্তির নিশ্বাস ফেলেছে । কিন্তু যখন ইসলাম বিজয়ী অবস্থা থেকে প্রত্যাবর্তন করেছে এবং বস্তুবাদিতার প্রসার হয়েছে, তখন থেকে নারী সমাজ পুনরায় নির্যাতন ও অবিচারের শিকারে পরিণত হয়েছে। আজ নারীদেরকে পুরুষের সমান অধিকারের নামে এবং স্বাধীনতার নামে ঘর থেকে বের করে পুরুষের পাশাপাশি দাড় করিয়ে যে অবস্থা সৃষ্টি করা হয়েছে তাতে প্রকৃতপক্ষে তাদের মর্যাদা বাড়েনি বরং তাদেরকে নির্যাতন করার নতুন নতুন পথ খুলে গেছে। এ ব্যবস্থা মানুষের তৈরী, যা নির্ভুল ও নিখুঁত হতে পারে না। ক্েম্মামতের আরো কিছু শ্খল্ড চিত্র ‘আর যখন (আমলনামার) পাতাগুলো খুলে তুলে ধরা হবে’ ওই পুস্তক হচ্ছে কর্মসমূহের পুস্তক বা আমলনামা । এই পুস্তক খুলে তুলে ধরার মাধ্যমে তার কাজগুলোকে তার গোচরীভূত করা হবে। প্রত্যেক হৃদয়ে কিছু গোপন কথা থাকে । এগুলো প্রকাশ করে দিলে সে লজ্জিত হয় ও প্রকম্পিত হয় নিজ কীর্তিকলাপ দেখে। সে গোপন কথাকে চাপতে চাইলেও সেদিন তা পারবে না। I www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।