প্রবণতা সাধারণভাবে মানুষের মধ্যে ছিলো । সেই বদভ্যাসের কথা কোরআনে বর্ণীত হয়েছে। এ অভ্যাস ছিলো জাহেলী যুগের একটি বৈশিষ্ট্য । ইসলাম এসে আরবদের মধ্যে এই বদভ্যাসের অবসান ঘটায় এবং এভাবে মানবতাকে সে মহা পাপ থেকে রক্ষা করে। অন্যত্ৰ বলা হয়েছে, আর তোমাদের কাউকে যদি কন্যা সন্তান জন্ম হওয়ার সংবাদ দেয়া হয়, তখন তোমাদের মুখ কালো হয়ে যায় এবং তোমাদের হৃদয় হয়ে যায় দুঃখে ভারাক্রান্ত । যে কিনা লালিত পালিত গহনা গাটির মধ্যে, আর ঝগড়া-বিবাদ বা যুক্তিতর্ক করার সময়ে নিজের কথাকে যে স্পষ্ট করে বলতে পারে না, তাকেই তোমরা আল্লাহর সন্তান বলে অভিহিত করছো? আরও এক জায়গায় বলা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্যের ভয়ে হত্যা করো না। আমি সর্বশক্তিমান (আল্লাহ) তাদেরকে রেযেক (জীবনধারণ সামগ্রী) দান করি এবং তোমাদেরকেও দিই। তখন যেন্দা দাফন করে ভীষণ নিষ্ঠুর পন্থায় কন্যা সন্তানকে হত্যা করা হতো । যখন কন্যাটিকে মাটিতে প্রোথিত করা হতো, তখন সে জীবিতই থাকতো । অর্থাৎ জীবিতাবস্থায় দাফন করা হতো । যারা তাৎক্ষণিকভাবে যেন্দা দাফন করতো না অর্থাৎ জন্মের সাথে সাথে দাফন না করে দেরী করতো, তারা বিভিন্ন চক্রান্তের আশ্রয় নিতো । ওদের কেউ কেউ এভাবে করতো যে, কারও কন্যা সন্তান হলে ছয় বছর বয়স হওয়া পর্যন্ত তাকে হত্যা করা থেকে বিরত থাকতো । তারপর ছয় বছর পূর্তির পর কোনো এক দিন তার মাকে বলতো তাকে গোসল করিয়ে ভালো কাপড় চোপড় পড়িয়ে সাজিয়ে দাও, আমি ওকে ওর নানী বাড়ী নিয়ে যাবো। পূর্বেই সে মরুভূমিতে একটি কুয়া খুঁড়ে রাখতো । সেই কুয়ার কাছে পৌছে সে মেয়েটিকে বলতো, দেখো তো এর মধ্যে কী আছে? মেয়েটি কুঁয়ার মধ্যে তাকানোর জন্যে এগিয়ে গেলে তাকে ধান্ধা মেরে তার মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো । আরও এক পন্থায় হত্যা করা হতো বলে জানা যায়, আর তা হচ্ছে মায়ের প্রসব বেদনা উঠলে সে একটি গর্তের কিনারায় গিয়ে বসতো এবং বাচ্চাটি কন্যা সন্তান হলে তাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটিচাপা দিয়ে দিতো । বেটা ছেলে জন্ম নিলে তাকে রাখতো । কোনো কোনো ব্যক্তি কন্যা সন্তান জন্ম হলে ছাগল চরানোর বয়স পর্যন্ত অত্যন্ত ঘৃণার সাথে তাকে জীবিত রাখতো ও চরম দুর্ব্যবহার করতো । তারপর একদিন পশমী জুব্বা পরিয়ে অথবা লোমের তৈরী জুব্বা পরিয়ে তাকে উট চরাতে মাঠে পাঠিয়ে দিতো । নাক্মীর মর্াদা দানে ইসন্লাম যারা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিতো না বা উট ছাগল চরানোর জন্যে মাঠে পাঠাতো না তারা অন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতো, যাতে সে জ্যান্ত কবরস্থ হওয়ার বা হীন জীবনযাপন করার স্বাদ পেতে পারে। এমনও করতো যে, মেয়েটির বিয়ে হওয়ার পর স্বামী মারা গেলে তার অভিভাবক এগিয়ে এসে তার জামা সে মেয়েটির ওপর নিক্ষেপ করতো । এর অর্থ ছিলো অন্য কেউ তাকে আর বিয়ে করতে পারবে না। এরপর তাকে ওই অভিভাবক বিয়ে করতে চাইলে করতো । কিন্তু মেয়েটির মতামতের কোনো তোয়াক্কা করতো না বা সে সমাজে তার মতামতের কোনো মূল্যই ছিলো না। আর বিয়ে | না করলে সে অবস্থায় তাকে ফেলে রেখে দিতো এবং মৃত্যু পর্যন্ত অন্য কারো সাথে তার বিয়ে হতে দেয়া হতো না। কেউ এভাবেও নির্যাতন করতো যে, সে স্ত্রীকে তালাক দিতো এবং শর্ত বসিয়ে দিতো, তার অনুমতি ছাড়া বা তার পছন্দমতো ব্যক্তি ছাড়া অন্য আর কারো সাথে বিয়ে বসতে পারবে না। যিলাল ২২তম ৬(খ) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।