যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

‘হিংস্ব জত্তুগুলোকে যখন একত্রিত করা হবে।’ এই সকল বন্য হিংস্র জন্তু যখন দলবদ্ধভাবে বিচরণ করে, তখন বনের মধ্যেও অপর বন্য জন্তুর জন্যে এরা এক আতংক হিসেবে বিরাজ করে। কিন্তু সেই ভয়ানক দিনে এরা পারস্পরিক হিংসা বিদ্বেষ ও শত্রুতা ভূলে গিয়ে সবাই একত্রিত হয়ে যাবে। অর্থাৎ এ ভয়ংকর দিনটি এতোই কঠিন হবে সবার জন্যে যে, কেউ কারো দিকে তাকানো বা অন্য কোনো চিন্তার অবসর পাবে না। ওই কঠিন দুঃসময়ের ভয়াবহতায় এরা নিজ নিজ বাসস্থানে ফিরে যাওয়ার পথ খুঁজে পাবে না বা যারা গর্তের মধ্যে থাকবে, তারা বেরও হতে পারবে না, অন্য কোনো জস্তুকে আক্রমণের তো কথাই আসতে পারে না। জীব জন্তুর অবস্থা যদি এই হয়, তাহলে মানুষের অবস্থা কী হতে পারে একবার ভেবে দেখা দরকার । সসুদে আপুন! এরপর আসছে সমুদ্রে আগুন ধরে যাওয়ার প্রশ্ন । আরবী শব্দ ‘তাসজীর' দ্বারা এর একটি অর্থ এই বুঝায় যে, সমুদ্র স্ষীত হয়ে উপরে পড়বে । অর্থাৎ আগ্নেয়গিরি ও পর্বতসমূহ সমুদৃগুলোকে যে বিভক্ত করে রেখেছে, সেগুলো সব একত্রিত হয়ে গিয়ে এক মহা তুফান, পানির উচ্্বাস এবং ঘূর্ণি বায়ুর সৃষ্টি হবে। পানিবাহী সেই ঘূর্ণি হাওয়ার গতির তীব্রৃতায় সমুদ্রে আগুন ধরে যাবে এবং দাবানলের মতো সে আগুন সবখানে ছড়িয়ে পড়বে । (সূরা নাযেয়াত-এ আমরা এ বিষয়ে আলোচনা করেছি) অর্থাৎ উত্তাল তরংগের আঘাতে সমুদ্রে ভীষণ অগ্নিকান্ডের সৃষ্টি হবে। এই আরবী শব্দটি (তাসজীর)-এর আর একটি অর্থও হয়, তা হচ্ছে সমুদ্র বিস্ফোরিত হবে এবং আগুন ধরে যাবে। কোরআনের অন্যত্র এই অর্থ ব্যক্ত হয়েছে। সমুদ্র যখন বিস্ফোরিত হবে, এর ফলে পানির মধ্যে বিদ্যমান উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন দু'টি পৃথক হয়ে যাবে। এ দু'টি উপাদানের একটিতে আগুন জ্বলে এবং অপরটি জ্বলতে সাহায্য করে। এই সকল বস্তুর মধ্যে বস্তুর সূক্মাতিসুক্ম কণার নাম হচ্ছে অণু (এটম) ৷ ভীষণ ঝড়ের তান্ডবলীলা, সাগরের বুক ফেটে আগ্নেয়গরির সংস্পর্শে আসা, উত্তাল তরংগের বাষ্পীভূত হয়ে ওই অনুগুলো পৃথক হয়ে যাওয়া এবং প্রচন্ড ঘূর্ণি হাওয়ার ঝাপটায় পানির কণাগুলো পৃথক পৃথক হয়ে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করে দেবে। এভাবে সমগ্র পানিভাগে আগুন ধরিয়ে দেয়া- এসবই সম্ভব হবে সেই মহা বিপর্যয়ের দিন। এ অবস্থা হবে কতো ভয়াবহ, তা মানুষের ধ্যান-ধারণা ও চিন্তাশক্তির আয়ত্বের বাইরে । এই মহা সাগরের বাইরে রয়েছে যে জাহান্নাম, তাও আমাদের ধ্যান-ধারণার বাইরে ।০৩) ‘যখন মানুষের আত্মাগুলো নিজ নিজ শ্রেণীতে বিভক্ত হয়ে জোড়ায় জোড়ায় মিলিত হবে।' এ কথার অর্থ এটা হতে পারে যে, মানুষের আত্মা ও দেহ কেয়ামতের দিন একত্রিত হয়ে যাবে। আর এও হতে পারে যে, আত্মাগুলোর সমশ্রেণীর দল অপর দলের সাথে মিলিত হবে অথবা নিজ নিজ বিভক্ত ৷ অর্থাৎ এক দল হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, আর একটি ডানপন্থীা এবং অপরটি হবে বামপন্থী । অথবা অন্য আরও কোনো পন্থায় এই বিভক্তি আসতে পারে। জীবস্ত কবর আবার ‘যখন জীবন্ত প্রোথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে- কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিলো?’ জাহেলিয়াতের যুগে লজ্জা অথবা দারিদ্রের ভয়ে কন্যা সন্তানকে হত্যা করার (৩) সম্প্রতি মহাসাগরসমূহের অভ্যন্তর থেকে যে আগ্নেয় গিরীর বিস্ফোরিত হচ্ছে তাতে আল্লাহ তায়ালার কালামের সত্যতাই প্রমাণিত হয়।-সম্পাদক যিলাল ২২তম ৬ (ক) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।