হবে বহু কোটি এবং যাদের সন্ধান এ পর্যন্ত পাওয়া গেছে অথবা জানা-অজানা সকল তারকারাজি, যার সংখ্যা কতো ও কোথায় কোনটা কিভাবে আছে এবং কি কাজ করছে এর কোনো জ্ঞান আল্লাহ্ তায়ালা ছাড়া আর কারও কাছে নেই । এটা অবশ্য জানা গেছে যে, মহাবিশ্বের মধ্যে অসংখ্য ছায়াপথ আছে এবং প্রত্যেক ছায়াপথের আওতায় আছে এক একটি বিরাট শূন্যতা ।0) পর্বতমালার সজোরে সঞ্চালিত হওয়া বলতে সম্ভবত একথা বুঝায় যে, সেগুলো ভেংগে চুরমার হয়ে যাবে এবং অন্যান্য সূরার বর্ণনামতে সেগুলো স্থানচ্যুত হয়ে ধূলাবালিতে পরিণত হবে এবং সেগুলো.এক ধ্বংসস্তূপে পরিণত হবে।(২) অন্যত্র বলা হচ্ছে, পর্বতগুলো ফেটে চৌচির হয়ে যাবে এবং বিক্ষিপ্ত ধূলাবালিতে পরিণত হবে। আরঞবলা হচ্ছে, পর্বতগুলোকে এতো দ্রুত বেগে সঞ্চালিত করা হবে যে, সেগুলো মরুর মরীচিকায় পরিণত হবে। অর্থাৎ এতো তীব্র বেগে ধূলাৱালির রূপ নিয়ে সেগুলো উড়তে থাকবে যে, ধু-ধু মরীচিকায় যেমন কম্পমান বাতাস মানুষকে পানি বলে প্রতারিত করে, তেমনি পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তার সূক্ষ্ম বালু কণাগুলো দর্শকদের চোখে পানির প্রবাহরূপে দেখা দেবে। এ সকল আয়াতেই পাহাড় পর্বতের সঞ্চালিত হওয়ার বিভিন্ন অবস্থার দিকে ইংগিত রয়েছে। প্রোথিত পর্বতমালার দৃঢ়তা শিথিল হয়ে যাবে। মাটির অভ্যন্তরে যে শেকড় গেড়ে থাকায় তা নিজ নিজ জায়গায় মযবুত হয়ে রয়েছে, সে জায়গার বন্ধন সেগুলোকে আর ধরে রাখতে পারবে না। যার কারণে তাদের স্থায়িত্ব খতম হয়ে যাবে। কেয়ামতের ধ্বংসলীলা শুরু হবে ভূমির প্রচন্ড কম্পন থেকে, যার সম্পর্কে কোরআনের ঘোষণা, ‘যখন পৃথিবী প্রকম্পিত হবে প্রচন্ড বেগে এবং যমীন তার মধ্যে লুকানো সব ভারি বোঝাগুলোকে বের করে দেবে। আর এসব কিছু সেই দীর্ঘস্থায়ী (কেয়ামতের) দিনে সংঘটিত হবে। আল্লাহর বাণী, ‘আর দশ মাসের (গর্ভবতী) উটনীকে (অযত্বে-অবহেলায়) ছেড়ে দেয়া হবে৷’ দশ মাসের উটনী বলতে বুঝায় সেই উটনী, যে গর্ভধারণ করার পর দশম মাসে পড়েছে এবং যেকোনো সময়ে বাচ্চা দিতে পারে। এই পর্যায়ে এসে এই জীবটি দেখতে যেমন সুশ্রী হয় তেমনি এর মূল্যও হয় সবচে’ বেশী । যে কোনো আরব বেদুইনের কাছে এ পর্যায়ের গর্ভবতী উটনী তার কাছে সবচেয়ে বড়ো সম্পদ । এ অবস্থায় তার মূল্য সর্বাধিক হওয়ার কারণ হচ্ছে এই যে, সে তখন বাচ্চা ও প্রচুর পরিমাণে দুধ উভয়টি দান করার পর্যায়ে এসে গিয়েছে। তার থেকে সর্বোচ্চ যে উপকার পাওয়া যায়, তা দেয়ার জন্যে সে সম্পূর্ণ উপযুক্ত এমনি পর্যায়ে আসার পর যখন উটনীর মালিক ও তার গোটা পরিবার তৃপ্তির সাথে দুধ খাবে বলে আশা করছে ঠিক সেই মুহূর্তেই ওই লোমহর্ষক বিপদ আসার কারণে তারা এমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাবে যে, ওই মহামূল্যবান জীবের প্রতি খেয়াল দেয়ার মতো মানসিকতা ও ক্ষমতা তাদের থাকবে না । এমনকি ওই জিনিসের কোনো মূল্যই তাদের কাছে তখন অনুভূত হবে না । আরব বেদুইনদের লক্ষ্য করেই প্রথমত কথাটি বলা হয়েছে, এ কথাটি বলা তাদের জন্যে যথোপযুক্ত । যেহেতু ওরা সর্বাত্মক মহা বিপদ ছাড়া এমন মূল্যবান জানোয়ারকে অবহেলায় ছেড়ে দেয় না বা দিতে পারেনা । (১) আরো জানার জন্যে আমার ‘প্রজন্মের প্রহসন’ বইটি আপনার কাজে লাগবে ।-সম্পাদক (২) কোরআন ২০-১০৫ । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।