তখন বর্তমানের আকাশ, পৃথিবী ও সকল প্রাণীর মধ্যে আজ যে শৃংখলা বিরাজ করছে, পারস্পরিক সম্পর্কের ভারসাম্য যা পরম দয়াময় সতর্ক ও চরম শৃংখলা বিধানকারীর সৃষ্টি, সে সবকিছু সেই মহা প্রলয়ের দিনে বিপর্যস্ত হয়ে যাবে। থাকবে না কোনো নিয়ম শৃংখলা এবং বস্তুসমূহের মধ্যে আজকের বিরাজমান সম্পর্ক সব বিচ্ছিন্ন হয়ে যায়। সেদিন এক নতুন অধ্যায়ের সূচনা হবে যা পূর্ব থেকেই স্থিরীকৃত । আসবে নতুন জীবন ও জগত, যা হবে আজকের জীবন ও জগত থেকে সম্পূর্ণ ভ্ন্রি। এ সুরার লক্ষ্য হচ্ছে মানুষের অন্তরে অবশ্যম্ভাবী ওই মহা প্রলয়ের অনুভূতিকে সুপ্রতিষ্ঠিত করা যাতে করে তারা পার্থিব জীবন ও তার সুখ সম্পদের প্রতি অধিক গুরুত্ব না দেয়। এই সৃষ্টির মধ্যে যা কিছু সংঘটিত হচ্ছে তার তাৎপর্য একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। কেয়ামতের ঘটনা হচ্ছে সেই মহা সত্য, যা আমাদের চিন্তা ভাবনা, বুঝ ও জ্ঞানের উর্ধ্বের জিনিস। এ নিয়ে যতো চিন্তাই আমরা করি না কেন, তা সম্যক উপলব্ধি করা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে আমরা যতো প্রকার ঝড় তুফান ও ভূমিকম্প দেখি বা কল্পনা করি তার থেকে অনেক অনেক বেশী ভয়ংকর সে অবস্থা । ভীষণ আগ্নেয়গিরি যা শত সহস্র জনপদ ধ্বংস করে দেয়, সমুদ্রের উচ্্বাস যা শহর, নগর, বন্দরকে ভাসিয়ে নিয়ে যায় এসব কিছু থেকেও কেয়ামতের দৃশ্য অতি ভয়ংকর । বোমা ফাটার শব্দ, বাজ পড়ার কর্ণবিদারক ধ্বনি এবং ওই ধরনের যতো কিছুর কল্পনা আমরা করি না কেন, কোনোটি দ্বারাই আমরা কেয়ামতের সঠিক অবস্থা বুঝতে পারি না। এমনকি পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থিত সূর্যের মধ্যে যে বিস্ফোরণ ঘটার অভিজ্ঞতা আমরা লাভ করেছি তা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ভয়ানক হলেও কেয়ামতের দিনে যা সংঘটিত হবে তার তুলনায় এগুলো অতি তুচ্ছ এবং অনেকটা ছেলেখেলার মতো প্ৰকৃতপক্ষেই যদি আমরা কেয়ামতের ভয়ংকর অবস্থা বুঝতে চাই, তাহলে যতো প্রলয় এ পর্যন্ত বিশ্বের বুকে ঘটেছে সেগুলোর সাথে শুধু একটু তুলনা করতে পারি মাত্র । তাফসীর সূর্যের ম্লান হয়ে যাওয়ার অর্থ হচ্ছে সম্ভবত এটাই যে, তা ঠান্ডা হয়ে যাবে এবং হাজার হাজার মাইল দূরে থেকে অনন্তকাল ধরে যে সূর্যরশ্যি বিকীর্ণ করে তা স্তিমিত হয়ে যাবে। সূর্যের অত্যধিক উত্তাপের কারণে এটা বাষ্প আকারে বর্তমান রয়েছে এবং তাপের সর্বোচ্চ মাত্রা হচ্ছে ১২,০০০ ডিগ্রী । এর অন্ধকারাচ্ছন্ন হওয়ার অর্থ সম্ভবত এটাই যে, ভূপৃষ্টের তাপের মতো এর তাপের মাত্রা সমমাত্রায় নেমে আসবে এবং এর আকৃতি প্রসারিত না হয়ে গোলাকারই থাকবে । কেয়ামতের কিছু খনল্ডচিত্র ওপরে বর্ণিত অর্থই সম্ভবত সূরাটির গোড়ার দিকে ব্যক্ত করা হয়েছে। অবশ্য অন্য অর্থও হতে পারে। কিভাবে এ বিপর্যয় সংঘটিত হবে এবং কোন কোন কারণে এটা সংঘটিত হবে তার খবর একমাত্র বিশ্বনিয়ন্তা মহান আল্লাহ তায়ালাই জানেন, আমাদের পক্ষে তা জানা সম্ভব নয়। তারকারাজির পতনের অর্থ হয়তো এই হবে যে, সেগুলো কশক্ষচ্যুত হয়ে ছিটকে পড়বে এবং যে ব্যবস্থার বন্ধনে আজকে সেগুলো আবদ্ধ রয়েছে সে মহা বিপর্যয়ের কারণে সে ব্যবস্থা ভেংগে যাবে এবং একটির সাথে অন্যটির কোনো সম্পর্ক থাকবে না। আলো বিকিরণের যে ব্যবস্থা আজ আছে তা শেষ হয়ে যাবে এবং তার ও্তবল্য স্নান হয়ে যাবে। আর আল্লাহ তায়ালাই ভালো জানেন কোন কোন তারকা এর প্রভাব বলয়ে পড়বে যেগুলো ভু-পৃষ্টের কাছাকাছি আছে বা সৌরমন্ডলে সূর্যের নিকটবর্তী এবং তার প্রভাববলয়ের সকল তারকা অথবা সমগ্র ওই তারকারাজি, যার সংখ্যা ‘www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।