কোনোদিন ছিলো না । সেদিন সকল শক্তির মালিক এক আল্লাহর সাহায্য ছাড়া কেউ কোনো আশ্রয় অথবা মাথা গোজার ঠাই পাবে না। একমাত্র আল্লাহ তায়ালাই চিরন্তন, শাশ্বত ও স্থায়ী ৷ শুধু তার এবং একমাত্র তার কাছেই দাড়ানোর জায়গা পাওয়া যাবে ও প্রশান্তি লাভ করা সম্ভব হবে । চূড়ান্তভাবে সে দিনই মানুষ এ কথা বুঝবে । এ সূরাটিতে একথাই বিশেষভাবে আলোচিত হয়েছে যে, সে যাদের কাছে নিশ্চিন্ত মনে সারা জীবন থেকেছে এবং যার সাহায্যের ওপর নির্ভর করেছে সেসব থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে। যাতে করে সে একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় নিতে পারে, তার আশ্রয়েই এগিয়ে আসে এবং তার কাছেই নিরাপত্তা ও স্থায়িত্ব কামনা করে। সূরাটি আরও সমৃদ্ধ হয়েছে বিশ্বের বিভিন্ন দৃশ্যের ছবি তুলে ধরার কারণে এতে যেমন আমাদের জানা বর্তমান জগতের অনেক চমকপ্রদ ছবি-তুলে ধরা হয়েছে, তেমনি তুলে ধরা হয়েছে আখেরাতের বহু দৃশ্যের বিবরণ ৷ তখন এমন অনেক আশ্চর্যজনক পরিবর্তন সংঘটিত হবে, যেগুলো আমাদের জানাও নেই, আর সেগুলোর কল্পনাও আমরা করতে পারি না৷. যে বর্ণাঢ্য বর্ণনা সূরাটিতে পেশ করা হয়েছে তাও এর শ্রীবৃদ্ধিতে সহায়ক হয়েছে। সূরাটি ছোট্ট হলেও এর বর্ণনাভংগির বৈচিত্র, শব্দগুলোর চমৎকার মিল, ভাবমূর্তি ও প্রকাশের স্বচ্ছতা, সবকিছু মিলে একে করেছে অনবদ্য । যার ফলে অর্থরুঝে মনোনিবেশ সহকারে সূরাটি পড়লে মনের গভীরে দাগ কাটে এবং সে চিহ্ন দীর্ঘ সময় ধরে টিকে থাকে । কিছু অপরিচিত শব্দ সূরাটিতে ব্যবহৃত হয়েছে যা বর্তমান যমানার পড়ুয়াদের বোধগম্যের বাইরে তা না হলে আমি হয়তো এর ওপর কোনো ব্যাখ্যা বা মন্তব্য করতাম না । কিন্তু আমি অনুভব করেছি যে, এর মধ্যে এমন কিছু জটিল ঘটনার অবতারণা করা হয়েছে, কিছু তথ্য ও দৃশ্যের বিবরণ এসেছে, যা মানুষের ভাষায় প্রকাশিত হতে পারে না, কিন্তু তা হৃদয়পটে গভীরভাবে রেখাপাত করে ও মনকে দারুণভাবে নাড়া দেয়। মানুষের ভাষা সেই তথ্যগুলো পেশ করতে সক্ষম না হলেও মানুষের সৃষ্টা সেগুলো পেশ করতে এবং সেগুলোর তাৎপর্য সার্থক ও ক্রিয়াশীলভাবে তুলে ধরতে সক্ষম । আমাদের এ যমানায় কোরআনকে বুঝার জন্যে যে গুরুত্ব দিয়ে অধ্যয়ন করা প্রয়োজন, তা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি । এটাই আমাদের দুর্ভাগ্যের সব থেকে বড়ো কারণ । এরশাদ হচ্ছে, ‘সূর্যকে যখন জ্যোতিহীন করে দেয়া হবে, তারাগুলো যখন আলোহীন হয়ে স্নান হয়ে যাবে জিনিস নিয়ে সে হাযির হয়েছে৷ (আয়াত-১-১৪) এটাই হচ্ছে সেই সর্বগ্রাসী বিপর্যয়, যা পৃথিবীর সবকিছুকে নিমেষে গ্রাস করে ফেলবে । এ হবে এমন এক বিপর্যয়, যা থেকে কোনো কিছু রেহাই পাবে না । আকাশ ও পৃথিবীর সকল ক্ষুদ্র বৃহৎ থেকে নিয়ে হিংস্র প্রাণী, গৃহপালিত পশু এবং সকল মানুষ স্থানচ্যুত হয়ে এক ধ্বংসব্তূপে পরিণত হবে। সেদিন সকল অপ্রকাশিত জিনিস প্রকাশিত হবে এবং সকল অজানা তথ্য বেরিয়ে পড়বে। f সেদিন প্রত্যেক ব্যক্তি তার সামনে ওই সকল কাজ, কথা ও ব্যবহার দেখতে পাবে, যা সে পরকালের পাথেয় হিসেবে জমা করে রেখেছে। সেদিন চতুর্দিকের সবকিছু বিপর্যস্ত অবস্থায় থাকবে এবং কোনো কিছুই তার আসল অবস্থায় টিকে. থাকতে পারবে না। এ সূরাতে বর্ণীত সেদিনকার সেই সর্বগ্রাসী বিপর্যয় এই ইংগিত বহন করছে যে, যখন আসবে সেই ভয়ংকর দিন, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।