যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ভীষণ গুনাহগার, যারা আল্লাহকে সর্বশক্তিমান ও মুখাপেক্ষীহীন বলে বিশ্বাস করে নি এবং তিনি যে তার মনোনীত রসূলদের মাধ্যমে মানুষকে সুপথ দেখানোর জন্যে কোনো পয়গাম পাঠিয়েছেন, তাও বিশ্বাস করে নি। তারা আল্লাহর সীমানা বা নিয়ন্ত্রণ লাইন থেকে বের হয়ে গেছে এবং তারা তার নিষিদ্ধ জিনিসগুলো ও পরিত্যাগ করেনি। এরা শক্তভাবে ভুল পথ আঁকড়ে ধরেছে এবং গুনাহের কাজগুলোকে ছেড়ে দেয়নি। এসব পাপিষ্ঠদের মধ্যে এমন শ্রেণীও রয়েছে যারা যিদ করেই আল্লাহর নির্দেশগুলোকে কথা ও কাজের মাধ্যমে উপেক্ষা করেছে। এ সকল কারণেই প্রত্যেক শ্রেণীর পরিণতি কি হবে তা তাদের চেহারায় পরিক্ষুট হয়ে থাকবে অর্থাৎ চেহারা দেখলেই তাদের চেনা যাবে। ওইসব লোকদের পরিণতি সম্পর্কে কোরআনে বর্ণিত প্রকাশভংগি বড়ই অভিনব । বলা হচ্ছে- তাদের চোখগুলো স্থির হয়ে যাবে। এই বর্ণনা-পরিক্রমায় আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে, সূরার শুরুতে আলোচিত কথাগুলোর সাথে শেষের কথাগুলো পূর্ণ সামঞ্জস্যশীল । শুরুতে পাপপুণ্যের পরিমাপ করে প্রতিদান বা সাজা দেয়ার যুক্তি পেশ করা হয়েছে এবং পরিসমাপ্তিতে হিসাব খহণের পর তার ফল কী দাড়াবে তার বিশদ বিবরণ দেয়া হয়েছে, আর এটা যথার্থ কথা যে, এ ছোট্ট সূরার মাধ্যমে আল্লাহ তায়ালা বহু তথ্য একত্রে বর্ণনা করেছেন। বিষয়টিকে সুস্পষ্টভাবে তুলে ধরার জন্যে উপমা অনেক দৃশ্য পেশ করেছেন, দিয়েছেন বহু তাৎপর্যপূর্ণ ঘটনার বিবরণ, এসব বর্ণনা দিতে গিয়ে তিনি এমন অভূতপূর্ব, হৃদয়্রাহী ও চমৎকার বর্ণনাভংগী ব্যবহার করেছেন, যা অত্যন্ত সৃক্ম্মভাবে মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।