এ দৃশ্যের মধ্যে মানসিক ভীতি হবে অত্যন্ত গভীর, যা মনকে এতো বেশী ভারাক্রান্ত করবে যে, আশপাশের সবকিছু থেকে সে অমনোযোগী হয়ে যাবে এবং সমস্ত মন ভয়ে বিহ্বল হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন অবস্থা নিয়ে অস্থির থাকবে । মানুষের চিন্তা তার মনকে এমনভাবে ছেয়ে রাখবে যে, আত্মরক্ষা করা বা আত্মরক্ষার চেষ্টা করার মতো কোনো অবস্থাই তার থাকবে না৷ প্রত্যেকের এমন এক অবস্থা হবে, যা তাকে সবকিছু থেকে ভুলিয়ে দেবে। ওই সময়ে যে ভয়ানক অবস্থা সৃষ্টি হবে, তা বুঝানোর জন্যে এখানে যে বর্ণনা এসেছে, তা অত্যন্ত স্পষ্ট এবং গভীর অর্থবোধক । এই কঠিন দিনে মন ও আত্মার ওপর যে বিষাদ ছেয়ে যাবে, তার বর্ণনা আরও সংক্ষেপে এবং আরও ব্যাপকভাবে দেয়ার মতো অন্য কোনো ভাষা নেই । তাদের প্রত্যেক ব্যক্তির জন্যে এমন এক কঠিন অবস্থা আসবে, যা তাকে অন্যদের থেকে উদাসীন করে দেবে।(১৪) সেই ভয়ানক দিনে যখন সেই মহা চিৎকারধ্বনি আসবে তখন ভয়াবহ আতংকের কারণে সমগ্র মানব সৃষ্টির একই অবস্থা হবে। তারপর আল্লাহর আদালতে বিচার অনুষ্ঠিত হবে প্রত্যেকের অবস্থা ও পরিণতি কী হবে তা স্থির হয়ে গেলে মোমেন ও কাফেরদের কার কি অবস্থা হবে, তা আবার পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বলা হয়েছে- ‘কিছু সংখ্যক চেহারা সেদিন থাকবে উজ্জ্বল আভায় সমুজ্জ্বল, হাস্যোজ্জ্বল, সুসংবাদের খুশীতে মাতোয়ারা ৷’ এ চেহারাগুলো থাকবে সেদিন আনন্দভরা এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্তিতে এতো উজ্জ্বল যে দেখলে মনে হবে সে চেহারাগুলোর ওপর উজ্জ্বল আলোর আভা পড়ে রয়েছে এবং ঝলমল করছে। নেককার ব্যক্তি তার পরওয়ারদেগারের কাছ থেকে প্রতিদান পাওয়ার বুকভরা আশা নিয়ে আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্তির চেতনায় নিশ্চিন্ত ও পরিতৃপ্ত থাকবে। এই আনন্দের অনুভূতি কেয়ামতের ভয়ভীতি থেকে তাদের মনকে মুক্ত করে দেবে। যে নিদারুণ আতংক অপরাধীদেরকে একান্ত আপনজন থেকে গাফেল করে দেবে, মোমেনরা তার প্রভাবমুক্ত থেকে মহান আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার সুসংবাদ প্রাপ্তির কারণে হাসি খুশীতে আনন্দোচ্ছল থাকবে। প্রকৃত অবস্থা এদের কাছে স্পষ্ট হয়ে উঠবে, আর এ কারণেই তাদের চেহারা আনন্দে ঝলমল করে উঠবে ৷ প্রথম দিকে যে উদ্বেগ উৎকণ্ঠা তাদেরকে আপনজন থেকে উদাসীন হতে বাধ্য করবে, পরে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের সুসংবাদপ্রাপ্তির কারণে তাদের মন আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে । আবার কিছু চেহারা থাকবে এমন- যেগুলোর ওপর হতাশা ও ব্যর্থতার ছাপ ফুটে উঠবে । দুঃখের গ্রানিতে সে মুখগুলো থাকবে কালিমালিপ্ত। এরা হলো সেই মহা অপরাধীর দল যারা আল্লাহকে অস্বীকার করেছিলো, অস্বীকার করেছিলো এই পরম সত্যকে । এ দলের লোকদের চেহারায় দুঃখ ও আফসোসের গ্লানি পরিক্ষুট হয়ে উঠবে । হীনতা ও হৃদয়ের সংকীর্ণতার কালিমা তাদেরক আচ্ছন্ন করে রাখবে ৷ এরা হবে সেই সব লোক, যারা তাদের পূর্বেকার সব কীর্তি সম্পর্কে জানতে ও বুঝতে পারবে। সুতরাং তাদের জন্যে যে প্রতিদান নির্দিষ্ট রয়েছে তারা তার জন্যে অপেক্ষমান থাকবে। এরাই হচ্ছে অস্বীকারকারী কাফের । এরা (১৪) “মাশাহেদুল ক্য়োমাহ ফিল কোরআন'’-নামক গ্রস্থ থেকে গৃহীত । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।